রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৩ অক্টোবর ২০২৫ ১৬ : ২২Soma Majumder
আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সাধারণ উপাদান হল ধূপকাঠি। গৃহস্থ বাড়ি, পুজোর ঘর কিংবা মন্দির-সব জায়গাতেই ধূপ জ্বালানোর প্রচলন রয়েছে। শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশই নয়, ঘরের সুবাসের জন্যও অনেকে ধূপ ব্যবহার করেন। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ধূপ ও ধূপকাঠির ধোঁয়া স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।ধূপ ও ধূপকাঠির ধোঁয়া ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় আচারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ঠিকই। তবে এটিকে নিরাপদভাবে ব্যবহার না করলে এর ক্ষতিকর প্রভাব জীবনঘাতী হতে পারে। দীর্ঘমেয়াদি ব্যবহারে এটি শরীরে নানা মারাত্মক রোগের ঝুঁকি তৈরি করতে পারে৷ এমনকি শরীরে ছড়িয়ে পড়তে পারে ক্যানসারের বিষও।
কোন কোন ক্ষতিকর উপাদান থাকে এই ধোঁয়ায়? গবেষণায় দেখা গেছে, ধূপ বা ধূপকাঠি পোড়ালে যে ধোঁয়া বার হয়, তাতে থাকে একাধিক বিষাক্ত রাসায়নিক। যেমন কার্বন মনোক্সাইড, বেনজিন, ফর্মালডিহাইড। এসব উপাদান আমাদের ফুসফুস, শ্বাসনালী, চোখ ও ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।
কী কী স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে
বিশেষজ্ঞদের মতে, ধূপ ও ধূপকাঠির ধোঁয়া নিয়মিত শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে একাধিক জটিলতা দেখা দিতে পারে। যেমন-
*শ্বাসকষ্ট ও হাঁপানির সমস্যা বাড়তে পারে।
*ব্রঙ্কাইটিস ও অন্যান্য শ্বাসনালীর প্রদাহজনিত রোগ হতে পারে।
*চোখ ও ত্বকে জ্বালা, লালভাব ও অ্যালার্জি দেখা দিতে পারে।
*হৃদপিণ্ডে বাড়তি চাপ পড়ে, অক্সিজেন নেওয়ার ক্ষমতা কমে যায়।
*দীর্ঘমেয়াদি ব্যবহারে ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।

কীভাবে সতর্ক থাকবেন? ধর্মীয় রীতি বা অভ্যাসকে একেবারে বাদ দেওয়া সম্ভব নয়। তবে কিছু সাধারণ সাবধানতা অবলম্বন করলে ঝুঁকি অনেকটাই কমানো যায়। যা হল-
*ধূপ বা ধূপকাঠি জ্বালালে ঘরের জানালা-দরজা খোলা রাখুন, যাতে বাতাস চলাচল হয়।
*নিয়মিত ও দীর্ঘ সময় ধরে ধূপ জ্বালানো এড়িয়ে চলুন।
*শিশু ও বৃদ্ধদের ধোঁয়া থেকে দূরে রাখুন।
*মৃদু সুগন্ধ বা কম ধোঁয়া বার হয় এমন ধূপকাঠি ব্যবহার করুন।
বিশেষজ্ঞদের মতে, ঘরকে সুগন্ধি করার জন্য সবসময় ধূপের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। এর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে এসেনশিয়াল অয়েলের ঘ্রাণ, নিমপাতা বা অন্যান্য ভেষজ উপাদান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?