শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক: গ্রেটা থুনবার্গসহ বহু কর্মী গ্রেপ্তার

সৌরভ গোস্বামী | ০৩ অক্টোবর ২০২৫ ১৭ : ০০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলি নৌবাহিনী গাজা অভিমুখে যাত্রারত আন্তর্জাতিক সহায়তাবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একাধিক জাহাজ আটক করেছে। এর মধ্যে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ বহু আন্তর্জাতিক মানবাধিকার ও শান্তিকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্লোটিলাটি দীর্ঘদিন ধরে চলতে থাকা ইজরায়েলের নৌ-অবরোধ ভেঙে গাজায় জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রায় দুই ডজন কর্মী ও মানবাধিকার সংগঠনের জাহাজ গাজা অভিমুখে রওনা হয়েছিল। প্রথমে খবরে বলা হয়, ইজরায়েল ১৩টি জাহাজ আটক করেছে এবং বাকিগুলি যাত্রা অব্যাহত রেখেছে। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় সব জাহাজই অবরুদ্ধ করা হয়েছে।

রয়টার্সের যাচাই  সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, হেলমেট ও নাইট ভিশন ডিভাইস পরিহিত ইজরায়েলি সৈন্যরা জাহাজে প্রবেশ করছে, আর যাত্রীরা লাইফজ্যাকেট পরে হাত তুলে আত্মসমর্পণ করছেন।

এই দমবন্ধ পরিস্থিতির মধ্যেই একটি জাহাজ—‘মিকেনো’—অবরোধ ভেঙে প্রথমবারের মতো প্যালেস্তাইনের  জলসীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে কুদস নিউজ নেটওয়ার্ক। একে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মার্কিন সরকার শাটডাউনের তৃতীয় দিন, চাকরি হারাবেন হাজার হাজার কর্মী? হোয়াইট হাউসের বার্তায় প্রবল আতঙ্ক

ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স (টুইটার) অ্যাকাউন্টে লিখেছে: “হামাস-সুমুদ যাত্রীবাহী ইয়টগুলো নিরাপদে ইজরায়েলের দিকে আসছে। সেখানে তাদের ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন।”

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, তুরস্ক, ব্রাজিল ও পাকিস্তান ইজরায়েলের পদক্ষেপের নিন্দা করেছে। স্পেন মাদ্রিদে ইজরায়েলের সর্বোচ্চ প্রতিনিধিকে তলব করেছে।

অন্যদিকে, আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইস্তানবুলের প্রধান কৌঁসুলি অফিস ইজরায়েলি নৌকমান্ডোদের হাতে তুর্কি নাগরিকদের আটক করার ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

প্যালেস্তাইনের কর্তৃপক্ষ এই পদক্ষেপকে “আন্তর্জাতিক আইন ও নীতি লঙ্ঘন” বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, এটি জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন, মানবিক নীতি এবং অংশগ্রহণকারীদের মানবাধিকারের সরাসরি লঙ্ঘন।

প্যালেস্তাইনের পররাষ্ট্র মন্ত্রক  এক বিবৃতিতে জানায়:“গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্যোগ, যার লক্ষ্য গাজা উপত্যকার অমানবিক ও অবৈধ অবরোধ ভাঙা। ইজরায়েলের ক্ষুধানীতি ও গণহত্যার অবসান ঘটানোই এর উদ্দেশ্য, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য।”

গত দুই বছর ধরে ইজরায়েল স্থল ও আকাশপথে গাজায় অব্যাহত সামরিক হামলা চালিয়ে আসছে। অবরোধের কারণে খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা প্রবাহ কার্যত থমকে গেছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা একে “মানবসৃষ্ট দুর্ভিক্ষ” হিসেবে আখ্যা দিয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে ইজরায়েলের বিরুদ্ধে চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া