রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | দিনের পর দিন পেট পরিষ্কার হয় না? শোওয়ার আগে করুন এই কাজ, কখনও পিছু নেবে না কোষ্ঠকাঠিন্যের সমস্যা

সোমা মজুমদার | ০৩ অক্টোবর ২০২৫ ১৩ : ৫৫Soma Majumder

কথায় বলে, পেট ভাল থাকলে সব ভাল থাকে। পেটের সমস্যায় ভুগলে আরও অনেক শারীরিক জটিলতা দেখা দেয়। তালিকায় রয়েছে গ্যাস, অ্যাসিডিটি, অরুচি, ডায়ারিয়া। তবে এই সবের মধ্যে সারা বছরই অনেকে কোষ্ঠকাঠিন্যে ভোগেন। আজকের ব্যস্ত জীবনে কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনিয়মিত জীবনযাপন, জাঙ্ক ফুড খাওয়া, কম জলপান বা শারীরচর্চার অভাব সহ নানা কারণে অনেকে সকালে পেট পরিষ্কার না হওয়ার সমস্যায় ভোগেন। এর ফকে সারাদিন শরীর ভারী লাগে, অস্বস্তি হয় এবং হজমশক্তি দুর্বল হয়ে যায়। তবে চিন্তার কিছু নেই, বাড়িতেই কিছু সহজ উপায়ের ওপর ভরসা রাখতে পারেন।প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে কয়েকটি পানীয় খেলে সকালে অন্ত্র পরিষ্কার থাকবে।

১. গরম জল ও লেবুর রস: এক গ্লাস গরম জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয়। চাইলে তাতে সামান্য নুন বা এক চামচ মধুও যোগ করা যেতে পারে। এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়।

২. ত্রিফলা গুঁড়ো: আয়ুর্বেদে ত্রিফলার গুরুত্ব অনেক। এক থেকে দুই চা–চামচ ত্রিফলা গুঁড়ো গরম জলের সঙ্গে রাতে খেলে অন্ত্র পরিষ্কার থাকে। নিয়মিত খেলে হজমশক্তি ভাল হয়।

আরও পড়ুনঃ শুধু চকোলেট নয়, রোজকার এই খাবারগুলিও ‘দাঁতের পোকা’র কারণ! ক্যাভিটি রোধ করতে আজই বাদ দেবেন কোন কোন খাদ্য?

৩. ইসবগোলের ভুসি: কোষ্ঠকাঠিন্য কমাতে ইসবগোল খুব কার্যকর। এক থেকে দুই চা–চামচ ইসবগোল দুধ বা গরম জলে মিশিয়ে শোওয়ার আগে পান করলে সকালে ভালভাবে পেট পরিষ্কার হয়। 

৪. জোয়ান ও মৌরি জল: এক চা–চামচ জোয়ান ও এক চা–চামচ মৌরি (fennel seeds) গুঁড়ো করে এক গ্লাস জলে ফুটিয়ে রাতে পান করুন। এটি গ্যাস, অম্বল ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে।

৫. গরম দুধে ঘি: এক গ্লাস গরম দুধে এক চা–চামচ ঘি মিশিয়ে রাতে পান করলে অন্ত্র নরম হয়। যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের জন্য এটি খুব কার্যকরী ঘরোয়া উপায়।

শুধু ঘরোয়া পানীয় নয়, প্রতিদিন খাদ্যতালিকায় ফাইবারসমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফল, ওটস রাখা উচিত। দিনে অন্তত ৭–৮ গ্লাস জল পান করা এবং হালকা ব্যায়াম অভ্যাস করলে সমস্যা আরও দ্রুত দূর হবে। এই সব ঘরোয়া উপায় প্রাথমিক পর্যায়ে কার্যকর হলেও কারও যদি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া