মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৩ অক্টোবর ২০২৫ ১৩ : ৫৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকেই অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়েছে মার্কিন মুলুকের প্রশাসন। শাটডাউন ট্রাম্প প্রশাসন। এর আগেও, ট্রাম্প-আমলে ৩৫ দিনের শাটডাউন দেখেছে আমেরিকা। ২২ ডিসেম্বর ২০১৮ থেকে ২৫ জানুয়ারি ২০১৯ পর্যন্ত চলেছিল শাটডাউন। কিন্তু এবার কতদিন এই 'শাটডাউন' পরিস্থিতি চলবে তা সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। সরকারের অচলাবস্থা পরিস্থিতিতে কী কী হতে পারে, কী কী ঘটতে পারে? কোন কোন খাতে পড়তে পারে গভীর প্রভাব? তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে গত কয়েকদিনে। এর মাঝেই হোয়াইট হাউসের বার্তায় প্রবল আতঙ্ক।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার হোয়াইট হাউস সতর্ক করে দিয়েছে যে, চলমান সরকারি অচলাবস্থা অব্যাহত থাকলে "হাজার হাজার" ফেডারেল কর্মী তাঁদের চাকরি হারাতে পারেন, যা ওয়াশিংটনের পরিস্থিতি সামগ্রিকভাবে আরও জটিল করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন যে, প্রশাসনের কর্মকর্তারা ইতিমধ্যেই সম্ভাব্য ছাঁটাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের লিভিট বলেন, সম্ভবত কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হতে পারে। তিনি আরও বলেন যে, অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) এবং অন্যান্য কর্মকর্তারা সক্রিয়ভাবে আলোচনা করছেন যে, কোন বিভাগগুলির কর্মীদের ছাঁটাই করা হতে পারে এই পরিস্থিতিতে। লিভিট এই অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন, তাদের বিরুদ্ধে তহবিল চুক্তিতে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ করেছেন। হোয়াইট হাউস শুরু থেকেই সোশ্যাল মিডিয়া পোস্টেও তাদের এই বার্তা স্পষ্ট করেছে।
কেন এই শাটডাউন?
এককথায়, কারণ অর্থ বরাদ্দ প্রসঙ্গে সবপক্ষের সম্মতি না থাকা। মার্কিন মুলুকে অর্থবর্ষ শুরু হয় ১ অক্টোবর থেকে। তার আগে সরকার চালানোর জন্য, আরও স্পষ্ট করে বলতে, সরকারের নানা দপ্তর সক্রিয় রাখতে কংগ্রেস নির্দিষ্ট অঙ্কের অর্থের অনুমোদন দেয়। ওই অঙ্কের টাকার জন্য সেনেট সদস্যদের সমর্থন নিয়ে বিল পাশ করাতে হয়। সেখানে ধাক্কা খেয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন মুলুকের সেনেট সদস্য সংখ্যা ১০০। বিল পাশের জন্য, তা প্রেসিডেন্টের টেবিলে পাঠাতে সমর্থন লাগবে অন্তত ৬০ জনের। রিপাবলিকানদের সদস্য সংখ্যা ৫৩। অর্থাৎ, অন্তত ৭ জন ডেমোক্র্যাট সদস্যের সমর্থন প্রয়োজন ছিল ১ অক্টোবর থেকে শুরু হওয়া অর্থবর্ষের বরাদ্দ অর্থের জন্য। কিন্তু তা হয়নি। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা চূড়ান্ত সিদ্ধান্তে উপস্থিত হতে না পারার জন্য, থমিকে গিয়েছে ওই ব্যবস্থা। ফলে ব্যয় বরাদ্দ স্থির করতে না পারায় শাটডাউন ট্রাম্প প্রশাসনের। এই আংশিক শাটডাউন সম্পূর্ণ শাটডাউনের দিকে যাবে কি না, তা নিয়েও জোর চর্চা নানা মহলে।
কোনও দেশে অচলাবস্থা হলে, কাটে কীভাবে?
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য, ক্যালিফোর্নিয়ার ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের মার্কিন হাউস রিপ্রেজেন্টেটিভ অ্যামি বেরার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আসন্ন শাটডাউন সম্পর্কে একটি FAQ শিট অনুসারে, সিনেট একটি বরাদ্দ বিল পাস করতে সক্ষম হলেশাটডাউন' শেষ হবে। তাতে বলা হয়েছে, 'সরকারি শাটডাউন শেষ করার জন্য, কংগ্রেসকে পাস করতে হবে এবং পেসিডেন্টকে শাটডাউন করা বিভাগ এবং সংস্থাগুলিকে তহবিল দেওয়ার জন্য শাটডাউন বিলগুলিতে স্বাক্ষর করতে হবে। প্রেসিডেন্টের একতরফাভাবে শাটডাউন শেষ করার ক্ষমতা নেই। তহবিল বিলগুলি অন্য কোনও বিলের মতো একই আইনসভা প্রক্রিয়া অনুসরণ করে, প্রেসিডেন্ট আইনে স্বাক্ষর করার আগে হাউস এবং সেনেট উভয়ের অনুমোদনের প্রয়োজন হয়।' এর অর্থ হল হাউসে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের শর্তাবলীতে একমত হতে হবে। মূল বিপত্তি ঘটছে যেখানে।
সরকার অচল হলে, কোন কোন সরকারি পরিষেবা বন্ধ থাকবে এবং কোন কোন পরিষেবা চালু থাকবে?
সরকার আংশিক অচল আমেরিকায়। এই পরিস্থিতিতে অবশ্যই সরকারের সকল দিক বন্ধ থাকবে না। অপরিহার্য বলে বিবেচিত পরিষেবাগুলি স্বাভাবিকভাবেই চলবে, যদিও অনেক ক্ষেত্রে কর্মীদের 'শাটডাউন' সময়কালের জন্য বেতন দেওয়া হবে না।
সীমান্ত সুরক্ষা এবং আইন প্রয়োগকারী কর্মী, ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্ট, হাসপাতালের চিকিৎসা সেবা এবং বিমান-যান চলাচল নিয়ন্ত্রণ কর্মীরা স্বাভাবিকভাবেই কাজ করবেন বলে মনে করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা এবং মেডিকেয়ার চেক এখনও পাঠানো হবে, যদিও সুবিধা যাচাইকরণ এবং কার্ড প্রদানের কাজ বন্ধ থাকতে পারে, তথ্য তেমনটাই।
অপ্রয়োজনীয় বলে বিবেচিত সরকারি কর্মচারীদের সাময়িকভাবে অবৈতনিক ছুটিতে পাঠানো হবে। ফেডারেল সংস্থাগুলির জন্য কাজ করা কিন্তু সরকারের দ্বারা সরাসরি নিযুক্ত নন এমন চুক্তিভিত্তিক কর্মীরাও কাজ থেকে বঞ্চিত হতে পারেন, আশঙ্কা তেমনটাই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?