শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০৩ অক্টোবর ২০২৫ ১৩ : ৩৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের অভিশপ্ত ২৬/১১-তে জঙ্গিদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর কমান্ডো বজরং সিং। সেই বীর যোদ্ধা এখন মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। রাজস্থান পুলিশ তাঁকে গাঁজা চোরাচালান চক্রের ‘কিংপিন’ ঘোষণা করেছে। বুধবার রাতে চুরু থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিকাশ কুমার বলেছেন, বজরং তেলঙ্গানা এবং ওড়িশা থেকে রাজস্থানে গাঁজা পাচারের সঙ্গে জড়িত ছিলেন। প্রাক্তন ওই কমান্ডো প্রায় ২০০ কেজি নিষিদ্ধ মাদক সহ ধরা পড়েছেন। সিকার জেলার বাসিন্দা বজরং তাঁর অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে অনেক দিন ধরেই পুলিশের রাডারে ছিলেন। তাঁর জন্য ২৫ হাজার টাকা নগদ পুরস্কারও ছিল। পুলিশ জানিয়েছে যে রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) এবং মাদকবিরোধী টাস্ক ফোর্স (ANTF) দ্বারা পরিচালিত ‘অপারেশন গাঞ্জনে’-এর আওতায় দু’মাসের অক্লান্ত প্রচেষ্টার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বজরং সিং দশম শ্রেণীর পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তার ছয় ফুট লম্বা গড়ন এবং শারীরিক সক্ষমতা তাঁকে সীমান্ত নিরাপত্তা বাহিনীতে (BSF) কেরিয়ার গড়তে সাহায্য করেছিল। বিএসএফ কনস্টেবল হিসেবে চাকরি করার সময়, তিনি পাঞ্জাব, অসম, রাজস্থান, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দেশের সীমান্ত রক্ষা করেছিলেন এবং মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
আরও পড়ুন: সেনার প্রাক্তন কমান্ডোর থেকে উদ্ধার পাকিস্তানি হ্যান্ড গ্রেনেড! পাঞ্জাবে গ্রেপ্তার তিন
দেশের নিরাপত্তার প্রতি তাঁর নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তাদের নজরে পড়ে এবং তাঁকে দেশের সেরা সন্ত্রাস দমন বাহিনী, এনএসজি-তে নির্বাচিত করা হয়। তিনি সাত বছর কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসজিতে চাকরির সময় তিনি ২০০৮ সালে ২৬/১১ সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেন। পুলিশ জানিয়েছে, ২০২১ সালে বজরংয়ের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যায়। তিনি রাজস্থানের গ্রামে ফিরে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী হয়ে ওঠেন। এমনকি তিনি তাঁর স্ত্রীকে গ্রামের নির্বাচনে প্রার্থীও করেছিলেন। কিন্তু তিনি হেরে যান।

বজরং একটি উৎকৃষ্ট উদাহরণ যে কীভাবে একসময় জাতির সুরক্ষার দায়িত্বে নিয়োজিত একজন কমান্ডো নিজেকে দুর্নীতিগ্রস্ত করে তুলেছেন এবং মাদক পাচারের মতো জঘন্য ষড়যন্ত্রের অংশ হয়েছেন। রাজনীতিতে আসার পরেই তিনি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংস্পর্শে আসেন। একজন সহযোগীর কাছ থেকে তিনি জানতে পারেন যে গাঁজার ব্যবসা থেকে তিনি কতটা আর্থিক লাভ করতে পারেন। ওড়িশা সম্পর্কে তার জ্ঞান এবং বিএসএফ-এর অভিজ্ঞতা ব্যবহার করে, তিনি ওড়িশা এবং তেলেঙ্গানায় তাঁর পুরনো যোগাযোগের মাধ্যমে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কিছু লোকের সঙ্গে বন্ধুত্ব করেন। এক বছরের মধ্যেই তিনি সাফল্য ধরা দেয় এবং গাঁজা সিন্ডিকেটের প্রধান নেতা হয়ে ওঠেন।
ছোটখাটো কনসাইনমেন্টে কাজ করতেন না বজরং। রাজ্য সীমান্ত পেরিয়ে কুইন্টাল কুইন্টার গাঁজা পাচারের মতো ঝুঁকিপূর্ণ কাজগুলি তিনি করতেন। বছরের পর বছর ধরে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল। তার কাছ থেকে কয়েক কুইন্টাল নিষিদ্ধ মাদক উদ্ধারের পর, তাঁর নিজ জেলা সিকারে একটি মামলা দায়ের করা হয়েছিল। ২০২৩ সালে দুই কুইন্টাল গাঁজা পাচারের অভিযোগে তাঁকে হায়দরাবাদের কাছে গ্রেপ্তার করা হয়েছিল।
এটিএস এবং এএনটিএফ দল দুই মাস ধরে সিং-এর পিছনে ছিল। তারা গাঁজা ব্যবসার মূল চক্রীদের যোগসূত্র খুঁজছিল। বজরংয়ের নাম অনেক পরেই সামনে আসে। যদিও তিনি তাঁর পরিচয় গোপন করার চেষ্টা করেছিলেন। জাল মোবাইল আইডি ব্যবহার করে এবং প্রত্যন্ত গ্রামে লুকিয়ে থেকে বার বার গ্রেপ্তারি এড়িয়ে যাচ্ছিলেন বজরং।
রাঁধুনির মাধ্যমে তাঁর উপর নজর রাখা হয়েছিল। নানা জায়গায় খোঁজ চালিয়ে পুলিশ তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। বুধবার পুলিশের প্রচেষ্টা সফল হয়। তারা বজরংকে বাইক চালিয়ে এলাকা দিয়ে যেতে দেখেন। কিন্তু পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁকে গ্রেপ্তার করেনি, কারণ তারা বুঝতে পেরেছিল যে একজন প্রাক্তন কমান্ডোর বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ বিপজ্জনক হতে পারে। তারা চুপচাপ বজরংকে তাঁর গোপন আস্তানা অবধি অনুসরণ করে এবং সঠিক পরিকল্পনার পরেই তারা আকস্মিক অভিযান চালায়। এরপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?