রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সিঁদুর খেলার পর সাধের শাড়ির দফারফা? সহজ কটি কৌশলে চুটকিতে তুলুন সিঁদুরের দাগ

নিজস্ব সংবাদদাতা | ০৩ অক্টোবর ২০২৫ ১৩ : ৪৫Soma Majumder

এবছরের দুর্গাপুজো শেষ। বিদায় বেলায় মাকে বরণ করার পর শুরু হয় সিঁদুর খেলা। দুর্গাপুজোর অন্যতম অঙ্গ এই সিঁদুরখেলা। যা নিয়ে উৎসব শেষে মনখারাপের মাঝেও থাকে এক রাশ উন্মাদনা। এদিকে পরষ্পরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার ফাঁকে অনেক সময়ে সাধের শাড়ির বেহাল দশা হয়। লালপেড়ে সাদা শাড়ি পরে সিঁদুর খেলার চল রয়েছে। সাদা শাড়িতে সিঁদুরের দাগ চিন্তার ভাঁজ পড়ে কপালে। যা দ্রুত সঠিক উপায়ে পরিষ্কার না করলে শাড়ি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে কয়েকটি উপায়ে সহজেই শাড়ি থেকে সিঁদুরের দাগ তুলতে পারেন। জেনে নিন সেই বিষয়ে-

১. শেভিং ক্রিম ব্যবহার করে পোশাক থেকে সিঁদুরের দাগ তুলতে পারেন। শাড়ির যে অংশে সিঁদুর লেগেছে, সেখানে খানিকটা শেভিং ক্রিম লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর একটা ব্রাশ দিয়ে ঘষলেই দেখবেন দাগ উঠে যাচ্ছে।

২. শাড়ি থেকে সিঁদুরের দাগ তোলায় কাজে লাগাতে পারেন ফ্রিজের বরফও। বরফের টুকরো কাপড়ে মুড়ে সিঁদুরের দাগের উপর ঘষতে থাকুন। কিছুক্ষণ পরই কাপড় পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুনঃ পুজোয় দেদার রোল-ফুচকা খেয়ে অ্যাসিডিটি! ওষুধ ছাড়াই কমবে পেট-বুকে জ্বালা, কীভাবে জানুন

৩. হাতের কাছে হ্যান্ড স্যানিটাইজার আছে? কাপড়ে সিঁদুরের দাগ তুলতে সেটিও ব্যবহার করতে পারেন। স্যানিটাইজারে থাকা অ্যালকোহল সিঁদুরের দাগ তুলতে সাহায্য করে। শাড়ির উপর স্যানিটাইজার স্প্রে করে শুকনো কাপড় দিয়ে ঘষুন। সিঁদুরের দাগ এমনি উঠে যাবে।

৪. শাড়ি থেকে সিঁদুর তোলার আরও একটি খুব ভাল উপায় হল ভিনিগার। যার জন্য গরম জলে এক চামচ ভিনিগার মিশিয়ে শাড়িতে সিঁদুরের দাগের অংশটি ওই জলে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর সিঁদুরের রং ফিকে হয়ে যাবে।

৫. শাড়ি থেকে প্রথমেই বাড়তি সিঁদুর ঝেরে ফেলুন। তারপর সুতির কাপড় দিয়ে ওই অংশের সিঁদুর আলতো করে মুছে নিন। এতে অতিরিক্ত সিঁদুর পরিষ্কার হয়ে যাবে। অনেক সময়ে সাধারণ সাবানেই সিঁদুরের দাগ উঠে যায়। যদি না হয় তখন এই সব টোটকা ব্যবহার করতে পারেন। তবে লিনেন বা সুতির কাপড়ের ক্ষেত্রে সাদা ভিনিগার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কাপড় থেকে সিঁদুরের দাগ তুলতে গিয়ে কাপড়ে ভিনিগারের দাগ উঠতে নাও পারে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া