শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | খরচ বাড়ল আধার কার্ডে নাম-ঠিকানা বদলের, কোন ক্ষেত্রে কত টাকা খসবে? জানুন

রজিত দাস | ০৩ অক্টোবর ২০২৫ ১৩ : ২০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আধার কার্ডে নাম-ঠিকানা ও অন্যান্য তথ্য বদলের খরচ বাড়ল। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে নতুন হারে ফি কার্যকর হয়েছে। ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ফি কার্যকর থাকবে বলে আপাতত সিদ্ধান্ত হয়েছে। ২০২৮ সালের অক্টোবর মাস থেকে ফের নতুন হারে ফি কার্যকর হবে।

ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, ডেমোগ্রাফিক বায়োমেট্রিক অথবা তথ্য সংক্রান্ত যে কোনও পরিবর্তন ঘটাতে গেলেই এখন থেকে বর্ধিত হারে ফি দিতে হবে। তবে শিশুদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়স পর্যন্ত বায়োমেট্রিক আপটেড প্রক্রিয়া বিনামূল্যেই করা যাবে। বর্ধিত হারে কোন খাতে কত টাকা খরচ হবে, তার স্পষ্ট ভাবে জানানো হয়েছে। ()

ইউআইডিএআই জানিয়েছে, ডেমোগ্রাফিক চেঞ্জেস, অর্থাৎ নাম, ঠিকানা, জন্মের তারিখ, ফোন নম্বর, ইমেল পাল্টানোর ক্ষেত্রে আগে ৫০ টাকা খরচ পড়ত, এখন থেকে তা বেড়ে হয়েছে ৭৫ টাকা। এছাড়া, বায়োমেট্রিক মডিফিকেশন্স করালেও বাড়তি টাকা দিতে হবে।

বায়োমেট্রিক মডিফিকেশন্স কী? ফিঙ্গার প্রিন্ট, আইরিস স্ক্যান, ছবি বদলানোর জন্য এতদিন ১০০ টাকা করে দিতে হতো। এখন থেকে দিতে হবে ১২৫ টাকা করে। 

নথিপত্র সংক্রান্ত তথ্য যেমন, পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ বদলাতে চাইলে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত, তা বিনামূল্যেই করা যাবে। এনরোলমেন্ট সেন্টারে গেলে খরচ পড়বে ৭৫ টাকা। এতদিন যা ছিল ৫০ টাকা। 

eKYC বা অন্য টুলের মাধ্যে আধার প্রিন্ট বের করতে হলে প্রথম দফায় ৪০ টাকা দিতে হবে। দ্বিতীয় বার দিতে হবে ৫০ টাকা। 

নির্দিষ্ট সময় অন্তর শিশুদের তথ্য যাতে আপডেট করতে আগ্রহী হন সকলে, তার জন্য শিশুদের তথ্য বদলে আপাতত কোনও ফি ধার্য করা হয়নি। ৫-৭, ১৫-১৭ বছর বয়সিদের প্রথম বায়োমেট্রিক আপডেশন বিনামূল্যেই করা যাবে। ৭-১৫ বছর বয়সিদের বায়েমেট্রিক আপডেশন সাধারণত ১২৫ টাকা ফি লাগে। তবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপাতত বিনামূল্যেই করা যাবে।

যাঁরা এনরোলমেন্ট সেন্টারে যেতে পারবেন না, লোক এসে বাড়ি থেকেই তাঁদের তথ্য় সংগ্রহ করতে পারেন। তবে সেক্ষেত্রে ৭০০ টাকা দিতে হবে, সেই সঙ্গে দিতে হবে জিএসটি-ও। একই ঠিকানার একাধিক বাসিন্দা যদি ওই পরিষেবা নিতে চান, সেক্ষেত্রে অন্য়ান্যদের সকলকে মাথাপিছু ৩৫০ টাকা করে দিতে হবে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া