রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | ২৬/১১ সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ছিলেন, বিএসএফের সেই প্রাক্তন কমান্ডোই এখন মাদক চক্রের কিংপিন! কীভাবে?

রজিত দাস | ০৩ অক্টোবর ২০২৫ ১২ : ৩১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি)-এর একজন প্রাক্তন কমান্ডো মাদক চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। বজরং সিং ২৬/১১ মুম্বাইয়ের সন্ত্রাসবিরোধী অভিযানে অংশগ্রহণ করেছিলেন। রাজস্থান পুলিশ এখন তাঁকে গাঁজা চোরাচালান চক্রের কিংপিন ঘোষণা করেছে। বুধবার রাতে চুরু থেকে এনএসজি-র প্রাক্তন কমান্ডোকে গ্রেপ্তার করা হয়।

বজরং সিং তেলেঙ্গানা এবং ওড়িশা থেকে রাজস্থানে গাঁজা পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন রাজস্থান পুলিশের ডিআইজি বিকাশ কুমার। তিনি বলেছেন, প্রাক্তন কমান্ডো ২০০ কেজি নিষিদ্ধ মাদক-সহ ধরা পড়েছেন। সিকার জেলার বাসিন্দা বজরং সিং তাঁর অপরাধমূলক কাজের কারণে পুলিশের নজরে ছিলেন। এমনকী তাঁকে ধরিয়ে দিতে পারেলে ২৫০০০ টাকা পুরষ্কারও ঘোষমা করা হয়।

পুলিশ জানিয়েছে যে, রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) এবং মাদকবিরোধী টাস্ক ফোর্স (এএনটিএফ) পরিচালিত দু'মাসের 'অপারেশন গাঞ্জনে'- অভিযানে বজরং সিংকে গ্রেপ্তার করা হয়েছে।

বজরংয়ের সেনাবাহিনীতে যোগদান
বজরং সিং দশম শ্রেণীর পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তাঁর ছয় ফুট লম্বা গড়ন এবং শারীরির সক্ষমতা তাঁকে সীমান্ত নিরাপত্তা বাহিনীতে (বিএসএফ) ক্যারিয়ার গড়তে সহায়তা করেছিল। বিএসএফ কনস্টেবল হিসেবে চাকরি করার সময়, বজরং সিং পাঞ্জাব, অসম, রাজস্থান, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে দায়িত্ব পালন করেছিলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দেশের সীমান্ত রক্ষা করেছিলেন এবং মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

দেশের নিরাপত্তার প্রতি তাঁর নিষ্ঠার দরুন তিনি বিএসএফ অফিসারদের নজরে যান। তাঁকে দেশের সন্ত্রাস দমন বাহিনী এনএসজি-তে নির্বাচিত করা হয়েছিল। তিনি সাত বছর কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এনএসজি-তে চাকরি করার সময়, তিনি ২০০৮ সালে ২৬/১১ মুম্বই সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, ২০২১ সালে, বজরং সিংয়ের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে। তিনি রাজস্থানে তাঁর গ্রামে ফিরে আসেন এবং একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী হয়ে ওঠেন। এমনকি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তাঁর স্ত্রীকে প্রার্থী করেছিলেন, কিন্তু তিনি হেরে যান।

রাজনীতি এবং অপরাধ
দেশের সুরক্ষার দায়িত্বে থাকা একজন কমান্ডো কীভাবে নিজেকে দুর্নীতিগ্রস্ত করেছিলেন এবং মাদক পাচারের মতো জঘন্য ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন, তার একটি উদাহরণ হলেন বজরং সিং।

রাজনীতিতে থাকাকালীনই তিনি অপরাধমূলক সম্পর্কযুক্ত ব্যক্তিদের সংস্পর্শে আসেন। গাঁজা ব্যবসা থেকে তিনি যে আর্থিক লাভ করতে পারেন তা বজরং তাঁরই এক সহযোগীর কাছ থেকে জানতে পারেন। ওড়িশা সম্পর্কে তাঁর জ্ঞান এবং বিএসএফ-এর অভিজ্ঞতা ব্যবহার করে, তিনি ওড়িশা এবং তেলেঙ্গানায় তাঁর পুরনো যোগাযোগের মাধ্যমে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন লোকের সঙ্গে বন্ধুত্ব করেন। এক বছরের মধ্যে, তিনি সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠেন এবং গাঁজা সিন্ডিকেটের একজন নেতা হয়ে ওঠেন।

গাঁজা ব্যবসা
বজরং সিং ছোট চালানের ব্যবসা করতেন না। তিনি বিশাল ঝুঁকিপূর্ণ কাজগুলি গ্রহণ করেছিলেন। রাজ্য সীমান্তের ওপারে কুইন্টাল কুইন্টাল গাঁজা চালান। বছরের পর বছর ধরে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে তাঁর নিজের জেলা সিকারে একটি মামলাও ছিল। বজরং-এর কাছ থেকে কয়েক কুইন্টাল নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছিল।

২০২৩ সালে, দুই কুইন্টাল গাঁজা পাচারের জন্য তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।

বজরং সিংকে কীভাবে ধরা হল
এটিএস এবং এএনটিএফ দল দুই মাস ধরে সিং-কে ধরতে মরিয়া ছিল। তারা গাঁজা ব্যবসার মূল হোতাদের সঙ্গে সিংয়ের যোগসূত্র খুঁজছিল। সিং-এর নাম অনেক পরেই বেরিয়ে আসে, যদিও সে তাঁর পরিচয় গোপন করার চেষ্টা করেছিল। কিন্তু সে গ্রেপ্তার এড়াতে ভুয়ো মোবাইল আইডি ব্যবহার করে এবং প্রত্যন্ত গ্রামে লুকিয়ে পড়েন।

পুলিশ বজরং সিয়ের রাঁধুনির মাধ্যমে তাঁর উপর নজরদারি রেখেছিল। তবে বজরং-এর বিশ্বস্ত গৃহকর্মী তথা রাঁধুনি মাদক চোরাচালান ব্যবসায় জড়িত ছিলেন না। বজরংয়ের আত্মীয়দের সঙ্গে তাঁর যোগাযোগ খতিয়ে দেখে প্রযুক্তিগত গোয়েন্দা তথ্য সংগ্রহকারী দল চুরু-রতনগড়ের দিকে ইঙ্গিত করে এমন গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়। আরও তদন্ত তাদের সিং-এর সম্ভাব্য আস্তানাগুলি সনাক্ত করতে সাহায্য করে।

বুধবার পুলিশের প্রচেষ্টা সফল হয় যখন তারা সিং-কে মোটরসাইকেল চালাতে দেখে। পুলিশ তাৎক্ষণিকভাবে মাদক চোরাকারবারের কিংপিং গ্রেপ্তার করেনি, বুঝতে পেরেছিল যে, একজন প্রাক্তন কমান্ডোর বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ বিপজ্জনক হতে পারে। পুলিশ চুপচাপ বজরংকে জেরা করে তাঁর গোপন আস্তানায় পৌঁছায়। এরপর সুচারু পরিকল্পনার পরেই পুলিশ আকস্মিক অভিযান চালায় ও বজরংকে গ্রাপ্তার করে।

রাজস্থান পুলিশের ডিআইজি বিকাশ কুমার বলেছেন, "এই অভিযানটি কয়েক সপ্তাহের পরিকল্পনা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগির ফলাফল। বজরংয়ের মতো একজন নিষ্ঠুর অপারেটিভের গ্রেপ্তার রাজস্থানে সন্ত্রাস-মাদক কারবারীদের কাছে বড় ধাক্কা।"  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া