শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০২ অক্টোবর ২০২৫ ২৩ : ৫৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: ২০১৯ সালে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড ‘পুনর্নির্মাণ’ করে দেশ জুড়ে বিতর্কের ঝড় তুলেছিলেন হিন্দু মহাসভা নেত্রী পূজা শকুন পাণ্ডে। এ বার উত্তরপ্রদেশের আলিগড়ের এক ব্যবসায়ী খুনের ঘটনায় নাম জড়াল তাঁর। শিউরে ওঠার মতো এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে নাম ওঠার পর থেকেই নিখোঁজ পূজা। পুলিশ তাঁর স্বামী অশোক পাণ্ডেকে গ্রেপ্তার করেছে এবং পূজার খোঁজে একাধিক দল তল্লাশি চালাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক বিবাদের জেরে ওই দম্পতি এক জন ভাড়াটে খুনিকে দিয়ে ব্যবসায়ী অভিষেক গুপ্তকে খুন করিয়েছেন। কিন্তু মৃতের বাবা এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর অভিযোগ, পূজার সঙ্গে তাঁর ছেলের প্রেমের সম্পর্ক ছিল। অন্যদিকে অভিষেক সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় তাঁকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার ছক কষেন পূজা।
পুলিশ সূত্রে খবর, নিহত ৩০ বছর বয়সি অভিষেক গুপ্তর একটি বাইকের শোরুম ছিল। গত ২৩ সেপ্টেম্বর, রাত সাড়ে ৯টা নাগাদ আলিগড়ের একটি মোড়ের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন অভিষেক, তাঁর বাবা নীরজ গুপ্ত এবং তুতো ভাই জিতু। বাস আসার পর নীরজ এবং জিতু বাসে উঠে পড়েন। অভিষেকও উঠতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী বাসের সামনে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অভিষেককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে, নীরজ গুপ্ত আর্থিক বিবাদের কারণে এই খুনের ষড়যন্ত্রে পূজা শকুন পাণ্ডে এবং অশোক পাণ্ডের নাম উল্লেখ করেন।
তদন্তে নেমে গতকাল, বুধবার পুলিশ মহম্মদ ফজল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যে অভিষেকের উপর গুলি চালানোর ঘটনায় জড়িত বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি জেরায় স্বীকার করেছে যে এটি একটি ‘সুপারি কিলিং’ (চুক্তিভিত্তিক খুন) ছিল এবং সে তার সঙ্গী আসিফকে নিয়ে এই কাজ করে। তার দাবি, পূজা এবং তাঁর স্বামীই অভিষেককে খুনের ছক কষেন এবং এই কাজের জন্য তাঁদের ৩ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেন।
এক পুলিশ আধিকারিক নীরজ কুমার জাডাউন জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং পাণ্ডে দম্পতি ও অভিষেকের পরিবারকে চেনে, এমন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ফজলের খোঁজ মেলে। অশোক পাণ্ডেকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এ বার পূজা শকুন পাণ্ডে এবং অন্য শ্যুটার আসিফের খোঁজে তল্লাশি চলছে।
সংবাদমাধ্যমের সামনে অভিযুক্ত অশোক পাণ্ডে দাবি করেছেন, তাঁরা অভিষেককে খুব ভাল ভাবে চিনতেন এবং অভিষেকের বাবাই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। অশোকের কথায়, "ও আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করেছে। আমরা ওর জন্য সব করেছি।" উল্টে অভিষেকের বাবা তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন বলেও দাবি করেন অশোক।
পুলিশ আধিকারিক জাডাউন বলেন, "অভিষেকের বাবা তাঁর অভিযোগে অশোক পাণ্ডে এবং পূজা শকুন পাণ্ডের নাম করেছিলেন। একাধিক দল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে এবং গভীর তদন্ত চালিয়েছে। আমরা অভিষেক, পূজা এবং অশোকের মধ্যেকার সম্পর্কও খতিয়ে দেখছি। অশোক পাণ্ডেকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এখন এক জন শ্যুটার, মহম্মদ ফজলকে গ্রেপ্তার করা হল। তার কাছ থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে।”
ওই আধিকারিক আরও জানান, ফজলকে জেরা করে জানা গিয়েছে যে সে পাণ্ডে দম্পতিকে বহু বছর ধরে চিনত। ওই দম্পতি তাকে এমন এক জনকে খুঁজে বার করতে বলে, যে খুন করতে পারবে। “এর পর ফজল এবং আসিফ পাণ্ডে দম্পতির সঙ্গে একটি বৈঠক করে। সেখানে অভিষেকের ছবি দেখানো হয়। ৩ লক্ষ টাকায় রফা হয় এবং শ্যুটারদের নগদ ১ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল," বলে জানান তিনি। এর পরেই খুনিরা এলাকা পরিদর্শন (রেকি) করে অভিষেককে খুন করে।
তবে এই ঘটনায় চাঞ্চল্যকর দাবি করেছেন অভিষেকের বাবা নীরজ গুপ্ত। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “পূজা শকুন পাণ্ডের সঙ্গে আমার ছেলের সম্পর্ক ছিল। আমার ছোট ছেলের বিয়ের সময় পূজা অভিষেককে বিয়ে করার জন্য চাপ দেয়। আমার ছেলে যখন ব্যবসা শুরু করে, তখন পূজা আমাদের উপর চাপ সৃষ্টি করতে থাকে যাতে ওকে ব্যবসার অংশীদার করা হয়।”
নীরজ গুপ্ত জানান, অভিষেক তাঁর মাকে এই সম্পর্কের কথা জানিয়েছিল এবং সে পূজাকে এড়িয়ে চলতে শুরু করেছিল। “আমার ভয় ছিল, পূজা হয়তো জোর করে আমার ছেলেকে বিয়ে করে ফেলবে। এক দিন ও আমাকে বলেছিল, ‘তোমার ছেলে খুব চালাকি করছে’। পূজা ভয় পেয়েছিল যে অভিষেক ওর থেকে দূরে সরে যাচ্ছে।”
অভিষেক এক সময় পূজার নম্বর ব্লক করে দেয়, যা তাঁকে আরও ক্ষিপ্ত করে তোলে বলে দাবি নীরজের। তিনি বলেন, "ও আমাকে বলেছিল, ‘তোমার ছেলে দূরত্ব বাড়াচ্ছে’।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?