শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০২ অক্টোবর ২০২৫ ২৩ : ২০Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: মেঘালয়ের ঘন জঙ্গল আর পাহাড়ের বুক চিরে উঠে এল এক আশ্চর্য কাহিনি, যা নিয়ে এখন সমাজমাধ্যমে চলছে জোর চর্চা। তিনি রাম পিরতু, পূর্ব জয়ন্তীয়া হিলস জেলার বাতাও গ্রামের এক সাধারণ কৃষক। কিন্তু তাঁর অসাধারণ ক্ষমতার কথা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
স্বাস্থ্য সচেতনতা নিয়ে যখন বিশ্বজুড়ে নানা আলোচনা, ঠিক তখনই রামের একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক বৈঠকে প্রায় ১০ কেজিরও বেশি শুকনো লঙ্কা অনায়াসে খেয়ে ফেলছেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তাঁর চোখে এক ফোঁটা জল নেই, গায়ে নেই এতটুকু ঘাম!
ভাইরাল হওয়া পোস্টে এ-ও দাবি করা হয়েছে যে, রাম নাকি লঙ্কাগুঁড়ো দিয়ে নিজের গোপনাঙ্গ পরিষ্কার করেন, তা-তেও তাঁর কোনও হেলদোল থাকে না। যদিও এই দাবির সপক্ষে যাচাই করা কোনও তথ্যপ্রমাণ মেলেনি। এটি নিছকই গুজব নাকি সত্যি, তা এখনও স্পষ্ট নয়।
রাম পিরতুর এই অদ্ভুত ক্ষমতার কথা প্রথম প্রচারের আলোয় আসে ২০২১ সালে। স্থানীয় একটি ভিডিওতে তাঁকে বস্তা বস্তা লঙ্কা খেতে দেখা গিয়েছিল। "মেঘালয়ের এই ব্যক্তি একবারে ১০ কেজি লঙ্কা খেতে পারেন" -এই শিরোনামে ভিডিওটি ফেসবুক এবং ইউটিউবে আপলোড হতেই লক্ষ লক্ষ মানুষ তা দেখেন।
পঞ্চাশোর্ধ্ব কৃষক রাম বলেন, "লঙ্কা আমার জীবনের একটা অংশ। ছোটবেলা থেকেই খাচ্ছি, এখন আর কোনও ঝালই লাগে না।"
তাঁর এই চমকে দেওয়া ক্ষমতার কথা জানাজানি হতেই বহু মানুষ তাঁর পরীক্ষা নিতে শুরু করেন। একটি অনুষ্ঠানে তাঁর সারা গায়ে লঙ্কার পেস্ট মাখিয়ে দেওয়া হয়, এমনকী গোপনাঙ্গের চারপাশেও মাখা হয় লঙ্কা। কিন্তু তাতেও বিন্দুমাত্র অস্বস্তি হয়নি তাঁর। বাতাও গ্রামের বাসিন্দারা জানান, রামের খাদ্যতালিকার প্রায় পুরোটাই লঙ্কা-নির্ভর- ভাত, আনাজপাতি, সবেতেই থাকে লঙ্কার ঝাঁঝ।
রামের জীবনযাত্রা যেন কোনও সুপারহিরোর চেয়ে কম নয়। সকালে ঘুম থেকে উঠে লঙ্কা-চা, দুপুরে ভাতের সঙ্গে লঙ্কা-মাংস এবং সন্ধ্যায় কাঁচা লঙ্কা চিবিয়ে খান তিনি। তাঁর কথায়, "লঙ্কাই আমার ওষুধ। কোনও কিছুই আমাকে অসুস্থ করতে পারে না।"
মেঘালয়ের জয়ন্তীয়া পাহাড়ে লঙ্কার চাষ বেশ প্রচলিত। কিন্তু রামের মতো এমন আশ্চর্য মানুষ সেখানে আর দ্বিতীয় কেউ নেই। আপাতত তাঁর সেই পুরনো ভিডিও ঘিরেই নতুন করে মেতে রয়েছে নেটদুনিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?