শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০২ অক্টোবর ২০২৫ ২২ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ১০৩ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে ৪৯ জনের মাথার দাম ছিল এক কোটি টাকারও বেশি।
আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ২২ জন মহিলা। এঁরা সকলে মাওবাদী আদর্শের প্রতি আস্থা হারিয়ে 'মূল স্রোতে' ফিরতে চেয়েছেন। একই দাবি করেছে সিআরপিএফ-ও।
বিজাপুরের জেলা পুলিশ সুপার জিতেন্দ্রকুমার যাদব বলেন, "২২ জন মহিলা-সহ ১০৩ জন মাওবাদী মতাদর্শকে ফাঁপা বলে মনে করেছেন। তাঁরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সঙ্গে মতপার্থক্য এবং নেতাদের কাজে হতাশা ব্যক্ত করে পুলিশ এবং সিআরপিএফের কাছে আত্মসমর্পণ করেছেন।" এছাড়া জানানো হয়েছে যে, বস্তার অঞ্চলে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ যেভাবে পরিচালিত হচ্ছে তা দেখে মুগ্ধ হয়েই আত্মসমর্পণকারীরা সশস্ত্র বিদ্রোহের পথ ছাড়ার সিদ্ধান্ত নেন।
ছত্তিশগড়ে একদিনে একসঙ্গে এত জন মাওবাদী এই প্রথম আত্মসমর্পণ করলেন বলে করেছেন সে রাজ্যের পুলিশ।
সরকারের পুনর্বাসন নীতির শর্তাবলী মাওবাদীদের হিংসার পথ ছাড়তে উৎসাহিত করছে বলে মনে করা হচ্ছে। পুলিশ সুপার জিতেন্দ্রকুমার যাদবের কথায়, "পুনা মার্গেম (সামাজিক পুনর্মিলনের জন্য পুনর্বাসন) - মাওবাদীদের জন্য বস্তার রেঞ্জ পুলিশ চালু করা একটি পুনর্বাসন উদ্যোগ, প্রত্যন্ত গ্রামে উন্নয়নমূলক কাজ সহজতর করার লক্ষ্যে ছত্তিশগড় সরকারের 'নিয়াদ নেল্লানার' (আপনার ভাল গ্রাম) প্রকল্প। রাজ্য প্রশাসনের নতুন আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি দ্বারা আত্মসমপ্রণকারীরা বিশেষভাবে মুগ্ধ হয়েছেন। ফলে তাঁরা সশস্ত্র বিপ্লবের পথ পরিহার করেছেন।"
আত্মসমপ্রণকারী মাওবাদীদের মধ্যে রয়েছেন সংগঠনের বিভাগীয় কমিটির সদস্য লাচ্চু পুনেম ওরফে সন্তোষ (৩৬), গুড্ডু ফারসা (৩০), ভীমা সোধি (৪৫), হিদমে ফারসা (২৬) এবং সুখমতি ওয়াম (২৭), সকল প্লাটুন পার্টি কমিটির সদস্য, প্রত্যেকের জন্য আট লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
অন্যদের মধ্যে, চারজন মাওবাদীর জন্য পাঁচ লক্ষ টাকা, ১৫ জন ক্যাডারের জন্য দু'লক্ষ টাকা, দশজন ক্যাডারের জন্য এক লক্ষ টাকা, ১২ জন ক্যাডারের জন্য ৫০,০০০ টাকা এবং তিনজন ক্যাডারের জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, প্রত্যেককে ১০,০০০ টাকা করে দেওয়া হবে।
আত্মসমর্পণকারীদের মধ্যে আরপিসি (রেভলিউশনারি পার্টি কমিটি) মাওবাদীদের সংখ্যা বেশি। সাম্প্রতিক অতীতে নিরাপত্তা বাহিনীর হাতে বেশ কয়েকজন মাওবাদী নেতা নিহত হওয়ায় অথবা আত্মসমর্পণ করার পর এরা বামপন্থী চরমপন্থী আন্দোলন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি পুলিশ সুপার যাদবের।
এসপি জানান, এই বছর এ পর্যন্ত বিজাপুর জেলায় ৪১০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন, এবং আরও ৪২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেছেন,
"সরকারের পুনর্বাসন নীতির শর্তাবলী মাওবাদীদের হিংসা ত্যাগ করতে উৎসাহিত করছে। আত্মসমর্পণকারীদের পরিবারও চায় যে, তাঁরা স্বাভাবিক জীবনযাপন করুক এবং সমাজের মূল স্রোতে থাকুন।"
সকল আত্মসমর্পণকারী মাওবাদীকে তাৎক্ষণিকভাবে ৫০,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে এবং সরকারের নীতি অনুসারে তাঁদের পুনর্বাসন করা হবে বলে পুলিশ জানিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?