শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০২ অক্টোবর ২০২৫ ১৬ : ৪৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চতুর্থ সন্তান হওয়ায় খোয়া যেতে পারে সরকারি চাকরি! এই আতঙ্ক ক্রমশ গাঢ় হয়েছিল এক শিক্ষকের। তাই নবজাতককে জঙ্গলে নিয়ে গিয়ে পাথর দিয়ে ঢেকে দিয়েছিলেন ওই শিক্ষক। সারারাত সেভাবেই জঙ্গলের মধ্যে পাথর চাপা অবস্থায় পড়েছিল তিনদিনের ছেলেটি। কিন্তু,এ যাত্রায় বেঁচে গিয়েছে সে। এক গ্রামবাসী জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান। এরপরই পাথর সরিয়ে নবজাতকটিকে উদ্ধার করেন। শিশুটির শিক্ষক বাবা বাবলু দান্ডোলিয়া ও মা রাজকুমারী দান্ডোলিয়ার বিরুদ্ধে পুলিশ ভারতীয় ন্যায়সংহিতার ১০৯ ধারায় (হত্যার চেষ্টা) মামলা রুজু করেছে।
মর্মান্তিক এই ঘটনা মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার। ঘটনা ঘটেছিল গত ২৩ সেপ্টেম্বর ভোরে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবা বাবলু দান্ডোলিয়া রাজ্য সরকারের এক প্রাথমিক স্কুলের শিক্ষক। ২০০৩ থেকেই বাবলু তৃতীয় শ্রেণির দায়িত্বে রয়েছেন। মধ্যপ্রদেশ সরকার নিয়ম করেছে যে, কোনও রাজ্য সরকারি কর্মীর দুইয়ের বেশি সন্তান হলে তিনি চাকরি খোয়াবেন। এই নিয়মেই ভয় পেয়েছিলেন বাবলি দান্ডোলিয়া।
পুলিশি জেরায় অভিযুক্থ শিক্ষক ও তাঁর স্ত্রী স্বীকার করেনছেন যে, তাঁদের আগেই তিন সন্তান আছে। তাদের বয় আট, ছয় ও তিন বছর। এরপর চতুর্থ সন্তানের জন্ম দেন তাঁরা। সরকারি নিয়মের ভয়ে বাবলু ও তাঁর স্ত্রী রাজকুমারী গর্ভধারণের খবর চেপে যেতে বাধ্য হন। এমনকী বাড়িতেই তাঁদের চতুর্থ সন্তানের জন্ম হয়। সেই সন্তান জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই শতকষ্ট বুকে চেপে শিশুটিকে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিতে বাধ্য হন তিনি।
ভোরে নন্দনওয়াড়ি গ্রামে প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে কয়েকজন কান্নার আওয়াজ শুনে প্রথমে ভেবেছিলেন কোনও পশু হবে। এর মধ্যে একজন কাছে যেতেই দেখেন, একটি পাথরের নিচে থেকে হাত-পা ছটফট করছে রক্তাক্ত এক শিশু। পিঁপড়ে কামড়ে দিয়েছে নবজাতককে। দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ছিন্দওয়ারা জেলা হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, শিশুটির পিঁপড়ার কামড় এবং শীতজনিত হাইপোথার্মিয়ার লক্ষণ রয়েছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কথায়, "শিশুটির বেঁচে থাকা অলৌকিক কিছু না।" নবজাতকটি এখন নিরাপদ এবং চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবা-মায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৯৩ নম্বর ধারায় শিশু পরিত্যাগের মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে ১০৯ ধারা (খুনের চেষ্টা) যোগ হতে পারে বলে জানিয়েছেন এসডিওপি কল্যাণী বরকড়ে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুসারে, ভারতে পরিত্যক্ত নবজাতকের সংখ্যা সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে। দারিদ্র্য, সামাজিক কলঙ্ক এবং চাকরি-সম্পর্কিত ভয় এই ধরনের অনেক ঘটনার কারণ। তবে বিশেষজ্ঞরা বলছেন যে, এই ঘটনাটি বিশেষভাবে উদ্বেগের কারণ এটা ঘটিয়েছে একটি শিক্ষিত পরিবার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?