মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০২ অক্টোবর ২০২৫ ১৪ : ০০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিরল খনিজ পদার্থ উপহার হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রদর্শন করার ঘটনায় দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সেনাবাহিনীর কূটনৈতিক কর্মকাণ্ডে বাড়তি ভূমিকা ও বেসামরিক নেতৃত্বকে ছাপিয়ে যাওয়ার প্রবণতাকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ বাড়ছে।
আওয়ামী ন্যাশনাল পার্টির প্রধান ও সেনেটর আইমাল ওয়ালি খান পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে মুনিরকে তীব্রভাবে আক্রমণ করেন। তিনি বলেন, “আমাদের সেনাপ্রধান যেন এক দোকানদারের মতো, দামি মালপত্র গ্রাহকের সামনে সাজিয়ে ধরছেন। কী হাস্যকর দৃশ্য!” সেনেটরের এই বক্তব্যের ভিডিও দ্রুত ভাইরাল হয়। তিনি আরও বলেন, “আমাদের চিফ অব আর্মি স্টাফ হাতে বিরল খনিজ ভর্তি ব্রিফকেস নিয়ে ঘুরছেন। এটি একেবারেই প্রহসন।”
What joke . In what capacity the Army Chief is carrying minerals in a brief case? Asks Aimal Wali Khan of ANP pic.twitter.com/mYhzWbnFnV
— Fakhar Ur Rehman (@Fakharrehman01) October 1, 2025
গত সপ্তাহে হোয়াইট হাউস একটি ছবি প্রকাশ করে যেখানে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প একটি কাঠের বাক্সে রাখা বিরল খনিজ পদার্থ মনোযোগ দিয়ে দেখছেন। পাশে দাঁড়িয়ে ছিলেন জেনারেল আসিম মুনির, আর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাঁড়িয়ে ছিলেন একপাশে, অনেকটাই দর্শকের ভূমিকায়। এই সাক্ষাৎ হয় এক বৈঠকের পর। এর আগে পাকিস্তানি সামরিক প্রকৌশল ও নির্মাণ সংস্থা ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন এবং মার্কিন ইউএস স্ট্র্যাটেজিক মেটালস একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যাতে পাকিস্তানের ভেতরে কৌশলগত খনিজ সম্পদ অনুসন্ধান ও প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে ব্যবহারের চুক্তি হয়।
উল্লেখযোগ্য বিষয়, মুনির গত পাঁচ মাসে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, এটি প্রমাণ করে যে পাকিস্তান ট্রাম্প প্রশাসনের সঙ্গে ক্রমবর্ধমানভাবে জড়িয়ে পড়ছে।
আইমাল খান সেনাপ্রধানকে ব্যঙ্গ করে বলেন, “কোন দেশের সেনাপ্রধান ব্রিফকেস নিয়ে ঘুরে বেড়ান? দৃশ্যটা ছিল যেন এক নামি দোকানের ম্যানেজার খুশি মনে দাঁড়িয়ে আছেন, আর দোকানদার গ্রাহককে চকচকে জিনিস কিনতে উৎসাহ দিচ্ছেন।” তিনি অভিযোগ করেন, সেনাপ্রধানের এমন কর্মকাণ্ড পাকিস্তানের সংবিধান ও পার্লামেন্টের প্রতি চরম উপহাস।
আরও পড়ুন: ইতিহাসে নতুন রেকর্ড গড়ার পথে ইলন মাস্ক, এবার তিনি কী করবেন
আইমাল খান প্রশ্ন তোলেন, “কোন ক্ষমতায় মুনির এসব উদ্যোগ নিচ্ছেন? কোন আইনে? এটি গণতন্ত্র নয়, একেবারেই স্বৈরশাসনের নমুনা। এটি কি সংসদের প্রতি অবমাননা নয়?” তিনি জোর দিয়ে বলেন, নির্বাচিত সরকারের ক্ষমতা ক্ষুণ্ণ করে সেনাপ্রধানের কূটনৈতিক ভূমিকা আসলে একনায়কতান্ত্রিক আচরণকে উৎসাহিত করছে।
খান আরও দাবি করেন, পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি, ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবের প্রতি পাকিস্তানের সমর্থন, এবং সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর সংক্রান্ত পূর্ণাঙ্গ বিবরণ জানতে যৌথ অধিবেশন ডাকা হোক।
পাকিস্তানে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে যে, দেশটির সেনাবাহিনী রাজনীতি ও কূটনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ করছে। মুনির-ট্রাম্প ফটো-অপ সেই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। প্রধানমন্ত্রী শরিফের উপস্থিতিতে সেনাপ্রধানের নেতৃত্বে এমন কূটনৈতিক প্রদর্শন পাকিস্তানের বেসামরিক প্রশাসনের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেই বিরোধীদের অভিযোগ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?