রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood Actress Alia Bhatt sites breastfeeding as a way of Weight Loss

লাইফস্টাইল | রোগা হওয়ার নেপথ্যে স্তনদুগ্ধ? মেয়ে হওয়ার পরে ওজন কমাতে এ কী কাণ্ড আলিয়া ভাটের! তুমুল বিতর্ক নেটপাড়ায়

আকাশ দেবনাথ | ০২ অক্টোবর ২০২৫ ১৩ : ৫৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম তিনি। কিন্তু অভিনয়ের মতোই বিতর্ক সামলাতেও সমান সাবলীল আলিয়া ভাট। একদিকে যেমন সন্তান সামলেই চালাচ্ছেন অভিনয়, তেমনই নজর রাখছেন নিজের স্বাস্থ্যের দিকেও। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনই জানালেন রনবীরজায়া।

অ্যামাজন প্রাইমের চ্যাট শো ‘টু মাচ’-এর দ্বিতীয় পর্বে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান। সেখানেই সঞ্চালিকা কাজল এবং টুইঙ্কল খন্নার সঙ্গে কথোপকথনের সূত্রেই মাতৃত্বকালীন ওজন কমানোর অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন ৩২ বছর বয়সি এই অভিনেত্রী। ২০২২ সালের নভেম্বরে মেয়ে রাহার জন্মের পর তাঁর ওজন ঝরানোর বিষয়টি নিয়ে যে তুমুল সমালোচনা হয়েছিল, সে বিষয়েও যাবতীয় ভুল ধারণা ভাঙলেন তিনি।

 

সাধারণত গর্ভাবস্থায় অন্তঃসত্ত্বা নারীদের ওজন বৃদ্ধি পায়। সন্তান জন্মের পর সেই বাড়তি মেদ ঝরানো অনেকের কাছেই একটি বড় চ্যালেঞ্জ। তবে এই প্রক্রিয়া সকলের জন্য সমান হয় না এবং প্রত্যেকের শারীরিক গঠন অনুযায়ী ওজন কমার গতিও ভিন্ন হয়।

 

আলিয়ার ক্ষেত্রে অবশ্য ওজন কমার প্রক্রিয়াটি বেশ দ্রুত ছিল। তিনি বলেন, “রাহার জন্মের পর আমার বেশ খানিকটা ওজন বেড়ে গিয়েছিল। আমি তখন ওকে স্তন্যপান করাচ্ছিলাম, যা প্রচুর ক্যালোরি পোড়াতে সাহায্য করে। তার সঙ্গে আমি স্বাস্থ্যকর খাবারও খাচ্ছিলাম। তাই খুব তাড়াতাড়ি আমার ওজন অনেকটা কমে যায়।” অর্থাৎ, স্তন্যদানের পাশাপাশি পরিমিত এবং স্বাস্থ্যকর আহার- এই দুইয়ের মেলবন্ধনেই দ্রুত মেদ ঝরিয়েছিলেন অভিনেত্রী।

 

আলিয়া জানান, মাতৃত্বকালীন ওজন ঝরানোর পর তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এত দ্রুত আগের চেহারায় ফিরে আসায় অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে, তিনি হয়তো কোনও ‘অস্বাভাবিক উপায়’ অবলম্বন করেছেন। কিংবা কোনও ওষুধ খাচ্ছেন ওজন কমানোর। এদিন আলিয়া সাফ খণ্ডন করে দেন সেই সব অভিযোগ।

 

অভিনেত্রীর কথায়, “আমার মনে আছে, আমার একটি ছবি প্রকাশ হওয়ার পরেই ট্রোলিং শুরু হয়। বলা হচ্ছিল, ‘ওহ্‌, ইনি নিশ্চয়ই অস্বাভাবিক উপায়ে রোগা হয়েছেন।’ কেউ আবার লিখছিলেন, ‘এত তাড়াতাড়ি ওজন কমানোর কী দরকার ছিল? আলিয়া, তুমি সময় নিতে পারতে।’ এই সব দেখে আমার মনে হয়েছিল ওঁদের জানাই, আরে না! এটা তো স্বাভাবিকভাবেই হয়েছে।”

এই ঘটনা এটাই প্রমাণ করে যে, প্রত্যেক মহিলার শরীর আলাদা। মেটাবলিজম তথা বিপাক হার, জীবনযাত্রা, জিনগত বৈশিষ্ট্য-সহ আরও অনেক বিষয়ের উপর মাতৃত্বকালীন ওজন কমার গতি নির্ভর করে। এর অর্থ এই নয় যে, তাঁরা কোনও কৃত্রিম পদ্ধতির সাহায্য নিচ্ছেন। আলিয়ার কথাতেই স্পষ্ট, স্তন্যপানের মতো একটি সাধারণ এবং স্বাভাবিক জৈবিক প্রক্রিয়াও ওজন কমাতে বড় ভূমিকা পালন করে। বাড়তি মেদ ঝরানোর যাত্রাপথ মানেই সব সময় কঠোর শরীরচর্চা বা চটজলদি কোনও উপায় অবলম্বন করা নয়, কখনও কখনও স্বাভাবিক শারীরিক কার্যকলাপই ক্যালোরি দহন করতে সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া