রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bijoya Dashami horoscope says people will find love according to zodiac Signs

লাইফস্টাইল | দশমীর ব্যথার মাঝেই দেখা মিলতে পারে মনের মানুষের! প্রেমের ফুল ফুটবে কোন রাশির জীবনে? কী বলছে রাশিফল?

আকাশ দেবনাথ | ০২ অক্টোবর ২০২৫ ১২ : ৩৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আজ ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার। পঞ্জিকা অনুসারে আজ আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আজ মনের কারক চন্দ্র থাকবেন মকর রাশিতে, আর সূর্য থাকবেন কন্যা রাশিতে। বিজয়া দশমীর এই পুণ্য লগ্নে গ্রহ-নক্ষত্রের অবস্থান আপনার ভাগ্যে কী পরিবর্তন আনছে? জেনে নিন আজকের রাশিফল।

 

মেষ

ব্যবসায়িক কাজে একাগ্রতা ও আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে রাখবে। বিরোধীরা আপনার দক্ষতার কাছে নতিস্বীকার করতে বাধ্য হবেন। সন্তানের দিক থেকেও ভাল খবর আসতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি পাবেন। তবে ভ্রমণে গেলে স্বাস্থ্যের যত্ন নিন। প্রেমঘটিত বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে।

বৃষ

ব্যক্তিগত জীবনে সম্প্রীতি ও ইতিবাচকতা বজায় থাকবে। নতুন কোনও কাজ শুরু করার জন্য দিনটি আদর্শ। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সব বিষয়ে ইতিবাচক মনোভাব রাখুন, উন্নতির সুযোগ আসবে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন।

মিথুন

আজ নতুন সুযোগ দরজায় কড়া নাড়তে পারে। সৃজনশীল কাজে সাফল্য আসবে। তবে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। ব্যবসায়ীরা ভাল সুযোগ পেলেও তা কাজে লাগাতে দেরি হতে পারে। খরচের পরিমাণ বাড়তে পারে, সতর্ক থাকুন।

কর্কট

পুরনো সমস্যার সমাধান হওয়ায় সম্পর্ক আরও মজবুত হবে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনার জন্য প্রশংসিত হতে পারেন। তবে আর্থিক চাপ থাকতে পারে এবং পারিবারিক সমস্যা সমাধানে অন্যের সাহায্য প্রয়োজন হতে পারে। শিক্ষকদের জন্য দিনটি শুভ।

সিংহ

আজ স্বাস্থ্যের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হলেও সহকর্মীদের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। আইনি কাজে ভাল সুযোগ আসতে পারে। প্রতারকদের থেকে সাবধান থাকুন। দাম্পত্য জীবনে বাইরের লোকের কারণে সমস্যা হতে পারে।

কন্যা

জীবনে ভারসাম্য বজায় রাখার দিন আজ। কর্মক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ করলে সাফল্য আসবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। পুরস্কার বা স্বীকৃতির জন্য আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। আত্মযত্নের দিকে মনোযোগ দিন।

তুলা

কর্মক্ষেত্রে সাফল্য বাড়বে। আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে। ব্যক্তিগত জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে। সকলের সঙ্গে নম্র ব্যবহার বজায় রাখুন।

বৃশ্চিক

আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। পারিবারিক সমর্থন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রেমের সম্পর্ক শক্তিশালী হবে। ব্যবসায় শুভ যোগাযোগ হতে পারে এবং দুপুরের পর পাওনা আদায়ে সফল হবেন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হবে।

ধনু

আজ ভাগ্য আপনার সহায় থাকবে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসবে। পেশাগত জীবনে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। দূর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ধর্মীয় কাজে মন দিলে মানসিক শান্তি পাবেন। বিনিয়োগের জন্য দিনটি অনুকূল।

মকর

কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, তবে আপনি তা সামলে নিতে পারবেন। পারিবারিক দায়িত্ব ভালভাবে পালন করবেন। লেনদেনের বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।

কুম্ভ

সৃজনশীল কাজে মন দিন, প্রশংসা পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে লাভের মুখ দেখবেন। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সকলকে প্রভাবিত করবে। আর্থিক দিক দিয়ে দিনটি শুভ।

মীন রাশি

কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি সামাল দিন। বন্ধুদের দ্বারা সামান্য বিব্রত হওয়ার আশঙ্কা রয়েছে। শরীরে ব্যথা-বেদনা বাড়তে পারে। তবে মনের মতো মানুষের দেখা পেতে পারেন এবং পাওনা আদায়ে দিনটি অনুকূল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া