রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০২ অক্টোবর ২০২৫ ০৯ : ৩২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক বিবাদ। আক্রান্ত আত্মীয়দের দ্বারা। পরিস্থিতি বিচারে, নিজের প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিলেন পুলিশের কাছে। কাতর গলায় জানিয়েছিলেন, 'আমাকে বাঁচান'। অভিযোগ, পুলিশ সেসবে কর্ণপাতই করেনি। ওই পুলিশ স্টেশনের কর্তব্যরত পুলিশ উলটে ব্যস্ত ছিলেন নিজের গাড়ি ঠিকমতো ধোওয়া হচ্ছে কি না তা দেখতে। অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্য অপেক্ষা করতে করতেই, আরও কঠিন পরিস্থিতি হল যুবকের। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক হইচই।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের ভিন্দ জেলার দাবোহ থানায় এই ঘটনা ঘটেছে বলে তথ্য, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। এর আগেও, ওই থানা নিয়ে আলোচনা হয়েছে নানাবিধ, ফের সংবাদ শিরোণামে। ঘটনা প্রকাশ্যে আসার পর, অভিযোগ শুনে স্থানীয় বাসিন্দারা অবহেলা এবং অসংবেদনশীলতার চরম রূপ বলে অভিহিত করেছেন।
অনেকেই আবার ঘটনাটি জানার পর, সমগ্র বিষয়টিকে 'এমপি আজব হ্যায়, সবসে গজব হ্যায়'-এর একটি উজ্জ্বল উদাহরণ বলে উল্লেখ করেছেন। ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, মঙ্গলবার দাবোহ থানার সীমানার আওতাধীন বারথারা গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের তথ্য, দীর্ঘদিন ধরেই পরিহার পরিবারের সদস্য-আত্মীয়দের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। মঙ্গলবার সেই বিবাদ জটিল আকার ধারণ করে। সম্পত্তি বিরোধ হিংসাত্মক রূপ নেয় আচমকা। জানা গিয়েছে, নারায়ণ পরিহার এবং কোমল পরিহার তাঁদের আত্মীয় শ্যামু পরিহারকে দেওয়াল তৈরির সময় কুড়াল এবং লাঠি দিয়ে আক্রমণ করেন। গুরুতর আহত হন শ্যামু নামের ওই ব্যক্তি। অভিযোগ, ঘটনাস্থলেই তাঁর প্রবল রক্তক্ষরণ শুরু হয়।
জানা গিয়েছে, প্রচুর রক্তক্ষরণের পর, শ্যামু পরিহারকে তাঁর ভাই রামু উদ্ধার করেন এবং তৎক্ষণাৎ জরুরি সাহায্য এবং সুরক্ষার জন্য তাঁকে থানায় নিয়ে যান। বিপত্তি ঘটে সেখানেই, অভিযোগ তেমনটাই। পরিহার পরিবারের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পুলিশ তাতে কর্ণপাতই করেনি। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা বা দ্রুত অভিযোগ শুনে মামলা দায়েরের পরিবর্তে, কর্তব্যরত পুলিশ আধিকারিক ব্যস্ত ছিলেন গাড়ি ঠিকমতো ধোওয়া হচ্ছে কি না তা দেখতে।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, সাব-ইন্সপেক্টর রবীন্দ্র কুমার মাঝি-সহ পুলিশ কর্মীরা আহত ওই ব্যক্তির চিকিৎসার চেয়ে তাঁদের গাড়ি ধোয়ার ব্যাপারে বেশি চিন্তিত ছিলেন। যে সময় তাঁরা দাঁড়িয়ে গভীর মনযোগ দিয়ে গাড়ি পরিষ্কার দেখছিলেন, তখনই শ্যামু পরিহার থানার বাইরে ব্যথায় কাতরাচ্ছিলেন। অভিযোগ, তাঁর দিকে দৃষ্টিপাতের সময় পাননি কেউই।
এক ঘন্টা অপেক্ষার পরেও, অভিযোগকারীর পরিবারের বারবার আবেদনের পরে, প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করা হয় বলে জানা গিয়েছে। ঘটনা অন্য মোড় নেয়, যখন অভিযোগ আসে, এফআইআর দায়েরের জন্য পুলিশ বিনিময়ে টাকা দাবি করেছিল। শ্যামুর পরিবার টাকা না দিতে চাওয়ায় এফআইআর-এ তাঁকেই উলটে অভিযুক্ত বলে উল্লেখ করা হয় বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। অভিযোগ, অকারণ দেরী করানোয়, এবং অনৈতিক টাকা পয়সা নিয়ে টানাপোড়েনের কারণেই শারীরিক অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ে ওই ব্যক্তির।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শ্যামু পরিহারের ভাই, রামু পরিহারের অভিযোগ, 'আমার ভাইকে বাঁচানোর পরিবর্তে, তাঁরা আমাদের সঙ্গে দর কষাকষি করছিলেন।' ন্যায়বিচারের জন্য তাঁরা সরাসরি পুলিশ সুপার অসিত যাদবের কাছে আবেদন করেছেন। অভিযোগের গুরুত্ব স্বীকার করে, ইনস্পেক্টর রাকেশ শর্মা বলেন, সাব ইন্সপেক্টরের আচরণ গ্রহণযোগ্য নয় এবং এটি হওয়া উচিত ছিল না। তবে, জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে এখনও কোনও তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। স্থানীয়রা গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছেন। এই ঘটনাটিকে তাঁরা কেবল অবহেলা নয় বরং পুলিশের ক্ষমতার অপব্যবহার বলেও উল্লেখ করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?