রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | উৎসবের আবহে ত্রিপুরায় মহা-উদ্বেগ, কারারক্ষীকে মেরে জেল থেকে পালল এক বাংলাদেশি-সহ ছয় দুষ্কৃতী

রজিত দাস | ০১ অক্টোবর ২০২৫ ২১ : ১৮Rajit Das

নিতাই দে, আগরতলা: দুর্গোৎসবের মহানবমীতে ত্রিপুরার এক সংশোধনাগারে জেল কর্মীদের মারধর করে পালিয়ে গেল ছয়'জন দুষ্কৃতী। তাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক বলেও জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় এক জেল কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন। বন্দিদের পালিয়ে যাওয়ার ঘটনাটি উত্তর জেলার ধর্মনগরে কারাগারে ঘটেছে। 

নবমীর ভোরে ধর্মনগরের কালিকাপুর স্থিত সাব জেল থেকে একসাথে ছয়'জন কুখ্যাত আসামী পালিয়ে গিয়েছে। জানা গেছে, জেল কর্মীদের মারধর করে মূল ফটক ভেঙেই পালায় তারা। পলাতক আসামিদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, রহিম আলী, সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত, রোজান আলী ও আব্দুল পাতা। সংশোধনাগার সূত্রে খবর, এদের মধ্যে একজন অসমের এবং অপর একজন বাংলাদেশের বাসিন্দা। প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা এবং বিভিন্ন অপরাধের রেকর্ড।

ধর্মনগরের মহকুমা শাসক তথা সাবজেলের সুপার দেবযানী চৌধুরী জানিয়েছেন, পলাতকদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ও বাকি পাঁচজনের বিচার চলছে।

জেল কতৃপক্ষের দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রথমে, একজন আসামী হাতে একটি গামছা জাতীয় একটি কাপড় নিয়ে পিছন থেকে এসে কারাগারের গেটে বসে থাকা কারারক্ষীর গলায় পেচিয়ে ধরে। আসামীর সঙ্গে থাকা আরও দু'জন কারাগারের রক্ষীকে মারতে থাকে। একজন কারার রক্ষির পকেট থেকে চাবি ছিনিয়ে কারাগারের গেট খুলে ফেলে। এরই মধ্যে ঘটনার আঁচ করতে পেরে কারারক্ষী এগিয়ে এলে দ্রুত পাঁচজন আসামী গেট দিয়ে পালিয়ে যায়। এরই মধ্যে একজন গেটের পাশে অন্য একটি ঘরে ঢুকে পড়ে। পরবর্তী সময়ে সেই আসামীও পালিয়ে যায়। 

এদিকে কারাগার থেকে পলাতক আসামিদের হাতে আক্রান্ত হয়ে কারারক্ষী আহত অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

তবে কাকভোরে যে ছয় আসামী পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্যতম আসামের বাসিন্দা আব্দুল পাতাকে বুধবার বিকেল পাঁচটায় ধরে ফেলে পুলিশ। সে গাড়ি নিয়ে অসমে যাওয়ার পথে ধর্মনগর থানার পুলিশের হাতে পাকড়াও হয়। তার বাড়ি অসমের নিলাম বাজারে। আরও পাঁচ জন জেলবন্দি পলাতক আসামীর খোঁডে তল্লাশি চলছে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার। তবে ত্রিপুরাতে এই প্রথম কারারক্ষীদের মারধর করে জেল থেকে পালিয়ে গেল  একসঙ্গে ছয়'জন আসামী। এ ঘটনাকে ঘিরে উত্তর ত্রিপুরা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া