রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পুজোর মণ্ডপে অসুর নয়, স্বামীর কাটা মুণ্ডু! প্যান্ডেলে ঢুকেই শিউরে উঠলেন মানুষ!

আর্যা ঘটক | ০১ অক্টোবর ২০২৫ ১৮ : ৩৮Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: ঢাকের বোল, ধূপের গন্ধ আর আলোর রোশনাই- উৎসবের এই চেনা ছবির মধ্যেই উত্তরপ্রদেশের দেওরিয়ায় একটি পুজোর মণ্ডপ তৈরি করেছে তীব্র বিতর্ক। শারদোৎসবের আবহে থিম পুজোর রমরমা সর্বত্র। কোথাও ফুটিয়ে তোলা হয় গ্রাম বাংলার সাবেকিয়ানা, কোথাও আবার হালের কোনও সামাজিক বিষয়। কিন্তু থিম পুজোর সেই দৌড়ে বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছে দেওরিয়ার এই পুজো। এখানে দেবতা বা অসুরের চিরাচরিত কাহিনি নয়, মণ্ডপের মূল আকর্ষণ হয়ে উঠেছে দেশ কাঁপানো এক নৃশংস খুনের দৃশ্য। ‘নীল ড্রামওয়ালি’ নামের এই থিমকে ঘিরে এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য এবং বিতর্ক।

 

স্টেশন রোডের ‘মা শক্তি ক্লাব’-এর এই পুজো মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়বে এক হাড়হিম করা দৃশ্য। মণ্ডপের ঠিক মাঝখানে রাখা একটি বড় নীল ড্রাম। তার ভিতর থেকে বেরিয়ে রয়েছে এক ব্যক্তির রক্তাক্ত, নিথর দেহ। ড্রামের বাইরে হাতে খুনের অস্ত্র নিয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে এক মহিলা ও এক পুরুষ, যারা ওই খুনের ঘটনার মূল অভিযুক্ত। পাশেই পড়ে রয়েছে দুটি সিমেন্টের বস্তা। শুধু তাই নয়, ড্রামের গায়ে ভোজপুরি ভাষায় লেখা, ‘দো বোরা সিমেন্ট ড্রাম অউর লেবু কা হো’, যা সম্ভবত জনপ্রিয় ভোজপুরি গায়ক কেশরী লাল যাদবের একটি চটুল গানের পঙ্‌ক্তি। পুজোর আবহে এমন বীভৎস দৃশ্যের সঙ্গে এই গানের লাইন এক অদ্ভুত শ্লেষ তৈরি করেছে।

আরও পড়ুন: তিন সঙ্গী নিয়ে সাতাশেই সাত সন্তানের মা, অষ্টম সন্তান চেয়ে এ কী করলেন যুবতী!

এই অভিনব অথচ বিতর্কিত থিমের নেপথ্যে কারণ কী? পুজো কমিটির সভাপতি প্রদীপ কুমার চৌরাসিয়া জানান, “এই থিমের একমাত্র উদ্দেশ্য হল অবৈধ সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সমাজকে সচেতন করা। ক্ষণিকের মোহে মানুষ যে কত বড় ভুল করে ফেলতে পারে এবং তার পরিণাম যে কত মারাত্মক হতে পারে, সেই বার্তাই আমরা দিতে চেয়েছি।” তবে এই ‘সচেতনতা’র ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। উৎসবের আঙিনায় এমন নৃশংসতাকে তুলে ধরা কি আদৌ রুচিসম্মত? এই উদ্যোগ সচেতনতা প্রসারের বদলে অপরাধকে আরও বেশি করে জনপ্রিয় করে তুলছে না তো? মণ্ডপ চত্বরে কান পাতলেই শোনা যাচ্ছে এমন নানা তর্কবিতর্ক।

 

মণ্ডপে আসা দর্শনার্থীদের মধ্যেও দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক যুবক যেমন বললেন, “এই উদ্যোগ প্রশংসার যোগ্য। আগামী প্রজন্ম যখন এটা দেখবে, তখন তারা এ থেকে শিক্ষা নেবে।” তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ দর্শনার্থীর কথায়, “মা দুর্গার আবাহনের জায়গায় এমন বীভৎস দৃশ্য মনকে ভারাক্রান্ত করে তোলে। ছোট ছেলেমেয়েরা কী শিখবে এ থেকে?”

 

উল্লেখ্য, যে ভয়ঙ্কর ঘটনা এই থিমের অনুপ্রেরণা, সেটি ঘটেছিল চলতি বছরের মার্চ মাসে মিরাটে। প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে পূর্ব-পরিকল্পিত ছক কষে খুন করার অভিযোগ ওঠে তাঁর স্ত্রী মুসকান রাস্তগী ও তার প্রেমিক সাহিল- এর বিরুদ্ধে। অভিযোগ, সৌরভকে মাদক খাইয়ে বেহুঁশ করে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে তারা। এর পর প্রমাণ লোপাটের জন্য দেহ খণ্ডবিখণ্ড করে মাথা ও হাত কেটে ফেলে এবং একটি নীল ড্রামে সিমেন্ট গুলে তার মধ্যে দেহটি লুকিয়ে দেয়। বর্তমানে মুসকান এবং সাহিল দু’জনেই জেল হেফাজতে রয়েছে। জানা গিয়েছে, জেলে থাকাকালীনই অন্তঃসত্ত্বা হওয়ার খবর মিলেছে মুসকানের।

 

সব মিলিয়ে, দেওরিয়ার এই ‘নীল ড্রামওয়ালি’ পুজো দেবী আবাহনের পাশাপাশি দর্শনার্থীদের মনে একরাশ অস্বস্তি এবং কঠিন প্রশ্নও জাগিয়ে তুলেছে, যা হয়তো উৎসব ফুরোলেও সহজে মিটবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া