রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০১ অক্টোবর ২০২৫ ১৮ : ৪০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রের এই পদক্ষেপের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন পেনশনভোগীরাও। কেন্দ্রীয় সিদ্ধান্ত ১ জুলাই থেকে বর্ধিত হবারে ডিএ দেওয়া হবে। এই ঘোষণা উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নিশ্ছিৎভাবেই সুখবর।
দেশের ১.২ কোটি সরকারি কর্মী এবং পেনশনভোগী ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাঁদের মূল বেতনের ৫৫ শতাংশ হারে ডিএ পান। এবার তা বেড়ে ৫৮ শতাংশে দাঁড়াল। গত তিন মাসের ডিএ একসঙ্গে অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
মোদি সরকার বছরে দু'বার ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। চলতি বছরের শুরুতেই দুই শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মোদি সরকার। গত মার্চ মাস থেকে নতুন হারে ডিএ কার্যকর হয়। তার পরে আবার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র।
কবে কার্যকর হবে জুলাই থেকে বর্ধিত বারে ডিএ? তা নিয়ে কৌতূহল ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। কিন্তু মোদি সরকার সেই ঘোষণা করছিল না। ফলে ক্ষোভ জন্মেছিল। গত মাসের শেষের দিকে মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং মহার্ঘ্য ত্রাণ (ডিআর) প্রদানে বিলম্বের বিষয়ে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিক কনফেডারেশন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দেয়। লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের কথা উল্লেখ করে সংগঠনের তরফে কেন্দ্রকে উৎসবের মরসুমের আগে ডিএ এবং বোনাসের বিষয়ে আদেশ জারি করার আহ্বান জানানো হয়।
মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ক্ষোভের আঁচ করেই উৎসবের আবহে তড়িঘড়ি পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।
ভোক্তা মূল্য সূচক (সিপিআই)-এর উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা বৃদ্ধির হিসাব করে কেন্দ্র। সপ্তম বেতন কমিশনের আওতায় এই তিন শতাংশ ডিএ বৃদ্ধি করা হল। চলতি বছরের শুরুতেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছিল কেন্দ্র। তবে তা এখনও কার্যকর হয়নি। ডিসেম্বরে শেষ হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। অর্থাৎ, এটাই সপ্তম বেতন কমিশনের আওতায় শেষ বার ডিএ বৃদ্ধি করল কেন্দ্র।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?