রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০১ অক্টোবর ২০২৫ ১৮ : ১৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: ‘ছোট পরিবার, সুখী পরিবার’ - এই আপ্তবাক্যেই বিশ্বাসী আজকের দুনিয়ার বহু মানুষ। কিন্তু স্রোতের বিপরীতে হেঁটে ২৭ বছর বয়সেই সাত সন্তানের মা হয়েছেন ব্রিটেনের শার্নে। তিন ভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্কে তাঁর এই সাত সন্তান। তবে এখানেই থামতে নারাজ তিনি। সমালোচনার ঝড় উপেক্ষা করে আরও এক সন্তান, অর্থাৎ অষ্টম সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করে ফের খবরের শিরোনামে এসেছেন এই যুবতী।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে নিজের জীবনের ব্যতিক্রমী কাহিনি শুনিয়েছেন শার্নে। তিনি জানান, মাত্র ১৬ বছর বয়সে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পারেন। সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “প্রথম সন্তানের জন্মের সময় লোকে আমাকে নিয়ে প্রচুর ঠাট্টা-তামাশা করত, বাঁকা চোখে দেখত। আমি খুব লজ্জিত ছিলাম। মনে হত, আমি আমার মা'কে হতাশ করেছি।” মেয়ের এই খবরে তাঁর মা-ও ভেঙে পড়েছিলেন। এত কম বয়সে শার্নে সন্তানের ঠিকমতো যত্ন নিতে পারবে না, এই ভেবেই আতঙ্কিত ছিলেন তিনি।
কিন্তু কোনও বাধাই তাঁকে দমাতে পারেনি। প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর মাত্র ১৯ বছর বয়সের মধ্যেই আরও তিন সন্তানের জননী হন শার্নে। অর্থাৎ, কুড়ি পেরোনোর আগেই তিনি ছিলেন চার সন্তানের মা। পরবর্তীকালে বিভিন্ন সময়ে মোট তিন জন সঙ্গীর সঙ্গে সম্পর্কে সাত সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
আরও পড়ুন: পুজোর মণ্ডপে অসুর নয়, স্বামীর কাটা মুণ্ডু! প্যান্ডেলে ঢুকেই শিউরে উঠলেন মানুষ!
শার্নে তাঁর পরিবারের গঠন সম্পর্কে বলেন, “আমার সন্তানদের বাবা তিনজন। প্রথম সঙ্গীর সঙ্গে আমার একটি সন্তান, দ্বিতীয় জনের সঙ্গে চারটি এবং আমার বর্তমান সঙ্গী মারিওর সঙ্গে দুটি।” মারিওর সঙ্গে তাঁর সম্পর্কের শুরুর কথা বলতে গিয়ে তিনি জানান, “মারিও প্রায়ই বাচ্চাদের জন্য ডায়াপার নিয়ে আসত। ওকে কিছু বলতে হত না, নিজেই সব করত। ওর এই স্বভাবটাই আমাকে ওর প্রেমে ফেলতে বাধ্য করে।” ২০২১ সাল থেকে তাঁরা একসঙ্গেই রয়েছেন। পাশাপাশি পরিবার আরও বড় করার কথা ভাবছেন। এমনকী শার্নের মা-ও এখন তাঁদের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নিজের পরিবারের ছবি ও ভিডিও শেয়ার করেন শার্নে। কিন্তু এত কম বয়সে এতগুলি সন্তানের মা হওয়ায় তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। “এত কম বয়সে এতগুলো বাচ্চা, লজ্জা হওয়া উচিত,” বা “নিজের উপর নিয়ন্ত্রণ রাখো,”- এর মতো কুরুচিকর মন্তব্যও শুনতে হয়েছে তাঁকে।
তবে এসবে কান দিতে নারাজ শার্নে। তিনি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট এবং সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ দিতেই মনযোগী। ইউটিউবে তাঁর সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। এক জন মন্তব্য করে বলেছেন, “বলতেই হবে, উনি বাচ্চাদের খুব ভালভাবে বড় করছেন।” আর এক জনের মতে, “এটা সত্যিই বাড়াবাড়ি। এতগুলো বাচ্চার কথা আমি ভাবতেও পারি না।” অন্য এক ব্যবহারকারী আবার লিখেছেন, “যতজন পুরুষের সঙ্গে সম্পর্ক হবে, সকলের সঙ্গেই সন্তানধারণের কোনও মানে হয় না।” তবে এই সব ভালো-মন্দ প্রতিক্রিয়ার ঊর্ধ্বে উঠে শার্নে নিজের পরিবারকেই অগ্রাধিকার দিয়েছেন এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?