রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০১ অক্টোবর ২০২৫ ১৭ : ৫৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতের ঐক্য সবসময়ই বহিঃশত্রু ও অনুপ্রবেশের চাপে পরীক্ষার মুখে পড়েছে। তবে আজকের দিনে দেশের সবচেয়ে বড় সমস্যা এসেছে ভেতর থেকে—জনসংখ্যাগত পরিবর্তন ও এর ফলে সামাজিক সমতার ক্ষয়। নয়াদিল্লিতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের আত্মা সবসময়ই ‘ঐক্যে বৈচিত্র্য’। কিন্তু যদি এই নীতি ভেঙে যায়, তবে জাতির শক্তিও ভেঙে পড়বে। আজ আমাদের সামনে অসংখ্য সংকট—চরমপন্থী চিন্তাধারা, আঞ্চলিকতা, জাতি ও ভাষার দ্বন্দ্ব, বহিঃশক্তির প্ররোচনায় তৈরি বিভাজন। এগুলো সরাসরি আমাদের ঐক্য, সংস্কৃতি ও নিরাপত্তার ওপর আঘাত করছে।” তিনি আরও বলেন, সামাজিক সমতা মানে হলো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা এবং বঞ্চিতদের অগ্রাধিকার দিয়ে জাতীয় ঐক্যকে শক্তিশালী করা।
প্রধানমন্ত্রী সতর্ক করেন, অনুপ্রবেশ একসময় বড় সমস্যা ছিল, কিন্তু আজকের দিনে জনসংখ্যাগত পরিবর্তন সামাজিক সমতার ওপর আরও বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। তিনি জানান, এই বিষয়টি সরাসরি অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভবিষ্যতের শান্তির সঙ্গে সম্পর্কিত। তাই লালকেল্লা থেকে তিনি ‘ডেমোগ্রাফিক মিশন’-এর ঘোষণা করেছিলেন। তাঁর মতে, জাতিকে সতর্ক থাকতে হবে এবং নিবেদন ও একাগ্রতার সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।
আরও পডুন: নবমীতে তাল কাটল মুষলধারে বৃষ্টি, বিকেল গড়াতেই আকাশ অন্ধকার, রইল বড় আপডেট
প্রধানমন্ত্রী বলেন, আজকের সময়ে দেশের লড়াই ও চ্যালেঞ্জগুলোও ভিন্ন প্রকৃতির। অন্য দেশের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা আসলে আমাদের ঐক্য ভাঙার ষড়যন্ত্র। একইভাবে, দেশের জনসংখ্যার বিন্যাস পাল্টে দেওয়ারও চক্রান্ত চলছে।
প্রধানমন্ত্রী আরও যোগ করেন, দেশের জন্য এইসব চ্যালেঞ্জ এখনই গুরুত্ব সহকারে সামাল দেওয়া হচ্ছে, আর সরকার এনিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশেষভাবে নকশা করা একটি স্মারক ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেন। তিনি জানান, “১০০ টাকার মুদ্রায় একদিকে থাকবে জাতীয় প্রতীক, আর স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার অন্যদিকে থাকবে সিংহাসনে আসীন ভারতমাতা, যাঁর সামনে প্রণাম জানাচ্ছেন স্বয়ংসেবকরা। এছাড়াও একটি বিশেষ ডাকটিকিট প্রকাশিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে গর্বের সঙ্গে অংশ নিচ্ছেন আরএসএস স্বয়ংসেবকরা।”
প্রধানমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট, তিনি দেশের ঐক্যের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন ভেতরের বিভাজন ও জনসংখ্যাগত পরিবর্তনকে। বহিঃশত্রুর ষড়যন্ত্রের পাশাপাশি অভ্যন্তরীণ সামাজিক সমতাকেও তিনি ভবিষ্যতের জাতীয় নিরাপত্তা ও শান্তির কেন্দ্রীয় ইস্যু হিসেবে তুলে ধরেছেন। “ঐক্যে বৈচিত্র্য”-র মূল্যবোধ রক্ষাই এখন ভারতের সবচেয়ে বড় দায়িত্ব বলে তিনি এদিন বার্তা দিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?