রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০১ অক্টোবর ২০২৫ ১৫ : ৩৭Soma Majumder
পুজো মানেই দেদার আনন্দ। সাজগোজ, আড্ডা, জমিয়ে খাওয়াদাওয়া আর রাতভর প্যান্ডেল হপিং। সারা বছর এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। এদিকে টানা রাত জাগা, খাওয়াদাওয়ার অনিয়ম, যথেচ্ছ মেকআপের ব্যবহারে প্রভাব পড়ে ত্বকে। প্রাণহীন হয়ে যায় ত্বক। তাই বলে পুজোর সময়ে জেল্লা হারালে কি আর চলে! উৎসবের দিনগুলোয় এমনিতে খুব বেশি রূপচর্চার সময় থাকে না। দিন-রাত হইহুল্লোর, প্রিয়জনদের সঙ্গে ঘোরাঘুরিতে কেটে যায় চার-পাঁচটা দিন। তবে অল্প সময়েও খুব সহজে ত্বকের জৌলুস বজায় রাখা সম্ভব। যার জন্য ভরসা রাখতে পারেন কয়েকটি ঘরোয়া ফেসপ্যাকের ওপর। জেনে নিন সেই বিষয়ে-
*দুধ এবং মধুর মিশ্রণ- মধু এবং দুধের পাতলা পেস্ট করে মুখে মাখলে তা ত্বকের কোমলতা বজায় রাখতে ভাল কাজ করে। শুকনো ত্বকের জন্যেও এই পেস্ট অত্যন্ত কার্যকরী। মধু এবং দুধের মিশ্রণ শুষ্ক ত্বকের জেল্লা ফেরাতে সিদ্ধহস্ত।
*কলার ফেসপ্যাক- পাকা কলা এবং এক টেবিল চামচ মধুর মিশ্রণ ত্বকের জেল্লা ফেরাতে উপকারী। অযত্নের কারণে অনেক সময়েই ত্বকে কালচে ভাব আসে। সেক্ষেত্রে এই ফেসপ্যাক জেল্লা ফিরিয়ে আনে।
*চন্দনের ফেসপ্যাক- এক টেবিল চামচ চন্দনগুঁড়ো এবং তার সঙ্গে গোলাপজলের মিশ্রণ মুখে মাখলে ম্যাজিকের মতো কাজ করে। ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই ফেসপ্যাক।

*কফি দই এবং হলুদের ফেসপ্যাক- ২ টেবিল চামচ কফি, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, এবং এক টেবিল চামচ দইয়ের মিশ্রণের ফেসপ্যাক ত্বকের জন্য খুবই উপকারী। খুব তাড়াতাড়ি এই ফেসপ্যাক ত্বকের জেল্লা ফেরাতে এবং উজ্জ্বল করতে পারে।
এছাড়া রাতভর ঠাকুর দেখলে, সকালে বাড়ি ফিরে স্নানের আগে মুখে একটু অলিভ অয়েল আর মধু মিশিয়ে ম্যাসাজ করে নিন। এই দুই উপকরণ ত্বক হাইড্রেটেড রাখতে সাহায্য করবে।ত্বকের জেল্লা ফেরাতে মুখে বরফ ঘষতে পারে। কিংবা এক বাটি বরফ জলে ৫ মিনিট মুখ ডুবিয়ে রাখতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?