রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০১ অক্টোবর ২০২৫ ১৫ : ২৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার পানিপাতে সম্প্রতি চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। সাত বছরের একটি শিশুকে শ্রেণীকক্ষের জানালার সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনা জেনে গ্রেপ্তার করা হয়েছে স্কুলের স্কুলের প্রিন্সিপাল এবং বাস চালককে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপাতের সৃজন পাবলিক স্কুলে।
ভাইরাল হওয়া ভিডিওটা দেখা গিয়েছে একটি শিশুকে দড়ি দিয়ে বেঁধে জানালার গড়াদের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। অভিযোগ, সে হোমওয়ার্ক না করায় এই শাস্তি দেওয়া হয়। একইভাবে আরেকটি ভিডিওতে দেখা যায় স্কুলে প্রিন্সিপাল রিনা এক ছাত্রকে সবার সামনে চড় মারছেন। ঘটনা প্রকাশ্যে আসার পরও অভিযুক্ত প্রিন্সিপাল অনুতাপ দূরে থাক নিজের কর্মকাণ্ডকে ন্যায্য বলেই দাবি করছেন। তাঁর বক্তব্য, "ছাত্ররা দুজন ছাত্রীকে বিরক্ত করছিল। আমি আগেই তাদের অভিভাবকদের জানিয়েছিলাম। তারপরে শাস্তি দেওয়া হয়েছে।"
প্রসঙ্গত, ঘটনাগুলি ঘটে গত অগাস্ট মাসে। তবে সম্প্রতি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই ব্যাপক ক্ষোভ ছড়ায় অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে।
ছোট্ট ছেলেটির মা ডলি জানান, তাঁর ছেলে সদ্য স্কুলে ভর্তি হয়েছে এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাঁর অভিযোগ শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন খোদ প্রিন্সিপাল রিনা। তাঁর কথায়, "ওকে বাস চালক অজয়ের হাতে তুলে দেন প্রিন্সিপাল নিজেই। "
ঘটনার পর একাধিক মানুষ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। একজন মন্তব্য করেন, " এটা কোন শাস্তি নয়, এটা স্পষ্ট নির্যাতন। ওই মহিলার জেল হওয়া উচিত।" অন্য একজন ব্যবহারিক বলেন, " মানবিকতা যেন মানুষের ভেতর থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে"।
আরও পড়ুন: যৌনপশুর মতো অত্যাচার করে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত, ১৫০০ কিলোমিটার দূর থেকে ধরে আনল পুলিশ
একজন লেখেন, "আমাদের সময়েও শিক্ষকরা কড়া ছিলেন। কিন্তু তখনকার শাস্তি আর এখনকার মারধরের মধ্যে আকাশ-পাতাল ফারাক। এখনকার শিক্ষকরা নিজেদের পারিবারিক রাগ শিশুর উপর ঝাড়ছেন।" আরো একজনের ক্ষোভ, " ভারতে পাবলিক স্কুল আর হাসপাতাল এখন রীতিমত প্রহসন হয়ে উঠেছে। "
ঘটনার জেরে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, ২০১৫ - এর অধীনে মামলা দায়ের করেছে মডেল টাউন থানার পুলিশ। পানিপাত পুলিশের তরফে জানানো হয়েছে ভূপেন্দ্র সিংহ, আই পি এস - এর তত্ত্বাবধানে দ্রুত তদন্ত শুরু হয়েছে। ঘটনার ভিডিও হাতে আসার পর পরই তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেন্সিক টিমকে সঙ্গে নিয়ে স্কুলে পৌঁছন এসপি স্বয়ং৷
আরও পড়ুন: পঁচাত্তরে বিয়ে করলেন বৃদ্ধ, ফুলশয্যার পরদিন সকালেই মৃত্যু! কারণ প্রকাশ্যে আসতেই হুলুস্থুল
পুলিশ আশ্বস্ত করেছে, শিশুদের উপর এমন অমানবিক আচরণে জড়িতদের বিরুদ্ধে কড়া আইনসম্মত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তদন্ত জারি রয়েছে পুরোদমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?