রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশাংসা, 'স্তাবক' মুনিরের কথায় আনন্দে ডগমগ মার্কিন প্রেসিডেন্ট!

রজিত দাস | ০১ অক্টোবর ২০২৫ ১৫ : ১৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: স্তাবকের প্রশংসায় গলে জল ট্রাম্প! ভারত-পাক সংঘাত থামাতে তিনি বড় ভূমিকা নিয়েছিলেন বলে আগেই একাধিকবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই দাবিকেই মাণ্যতা দিয়ে ট্রাম্পের প্রশংসা করেছেন পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের জন্যই  বহু মানুষ প্রাণে বেঁচে গিয়েছেন। আর এতেই ট্রাম্পের আনন্দ আর ধরছে না।   

ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে সামরিক নেতৃত্বের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী (শেহবাজ শরিফ) আর সেনাপ্রধান কয়েক দিন আগে হোয়াইট হাউসে এসেছিলেন। সবার সামনে ওরা বললেন, 'এই মানুষটি (ট্রাম্প) লাখ লাখ প্রাণ বাঁচিয়েছেন, কারণ উনি যুদ্ধ থামিয়ে দিয়েছেন।' আমি ভীষণ গর্বিত।"

ডোনাল্ড ট্রাম্প আগেই দাবি করেছেন, মাত্র নয় মাসের মধ্যে তাঁর প্রশাসন সাতটি যুদ্ধ থামিয়েছে। তাঁর কথায়, "হয়তো ইজরায়েল-গাজা সংঘাত আটকালাম, আর আগে ভারত-পাকিস্তানের যুদ্ধও থামিয়েছি। দুই দেশই পারমাণবিক শক্তিধর। না থামালে বিরাট কোনও ক্ষতি হয়ে যেতে পারত।" প্রেসিডেন্টের আরও দাবি, তিনি ইসলামাবাদ ও দিল্লিকে তিনি সরাসরি সতর্ক করেছিলেন, যুদ্ধ শুরু হলে আমেরিকার সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তারপরই নাকি দুই দেশ সংঘাত বন্ধ করে।

যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকা প্রথমে স্বীকার করেনি পাকিস্তান। তবে ভারতের সঙ্গে সংঘাতের আবহে কূটনৈতিক পদক্ষেপ হিসাবে শেহবাজ সরকার পরে ট্রাম্পের দাবিকে মাণ্যতা দেয়। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্টকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। তাদের দাবি, ভারত-পাক সাম্প্রতিক সংকটে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই মনোনয়ন।

তবেভারত, আমেরিকার এই দাবি এখনও পর্যন্ত মেনে নেয়নি। নয়াদিল্লি অবশ্য বারবার জানিয়েছে, যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের সেনার পারস্পরিক বোঝাপড়ার ফলেই, তৃতীয়পক্ষের কারও হস্তক্ষেপে নয়।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া