রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বাংলার জলাশয়ে অবহেলায় পড়ে থাকা এই গাছ ‘ওষুধের ভাণ্ডার’! নিয়ম করে খেলেই ছুমন্তর হবে সব জটিল অসুখ

নিজস্ব সংবাদদাতা | ০১ অক্টোবর ২০২৫ ১৩ : ২৫Soma Majumder

পুকুর, খাল-নালার জলে সবুজ কার্পেটের মতো ছেয়ে থাকে কচুরিপানা। একসময় পশ্চিমবঙ্গে শৌখিনভাবে চাষ হলেও আজ ‘বঙ্গের সন্ত্রাস’ নামে পরিচিত। কারণ দ্রুত ছড়িয়ে পড়ে এই গাছ নদী ও পুকুরের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে, অক্সিজেনের ঘাটতি তৈরি করে এবং জলজ প্রাণীর ওপর বিপর্যয় ডেকে আনে। গবেষণায় দেখা গেছে, যেখানে কচুরিপানার জন্মাতে শুরু করে সেখানে মাছ সহ নানা জলজ প্রাণী ধ্বংসের মুখে পড়ে। ফলে একে পরিবেশবিদরা জলজ বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দেন। তবে আশ্চর্যের বিষয় হল, যতই ক্ষতিকর হোক না কেন, কচুরিপানায় রয়েছে একাধিক স্বাস্থ্যকর দিক। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, এই উদ্ভিদে রয়েছে অজানা সব ওষধি গুণ, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর।

কচুরিপানার পাতায় অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এতে প্রচুর পরিমাণে পুষ্টি ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা দেহকে বার্ধক্যের ছাপ কমাতে সহায়তা করে। এমনকী অ্যান্টি-ক্যানসার গুণও রয়েছে বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হৃদস্পন্দন স্বাভাবিক রাখে এবং রক্তনালীর সুস্থতায় ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা? প্লেটের এই খাবারগুলিই ডেকে আনছে বিপদ

গুরুতর রোগের চিকিৎসায় সহায়ক কচুরিপানা। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা মনে করেন, কচুরিপানা উচ্চ রক্তচাপ, বাত, ব্রঙ্কাইটিস, দাঁতের ব্যথা, প্রস্রাবজনিত অসুখ ও স্কার্ভির মতো রোগ নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে। এর ফল বা বীজ হজমের সমস্যার সমাধান করে। ডায়রিয়া ও গ্যাস কমাতে এর উপকারিতা দীর্ঘদিন ধরে প্রচলিত।

কোলেস্টেরল ও সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রয়েছে কচুরিপানার। শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও এটি কার্যকর হতে পারে। গলা ব্যথা, ফোলা বা সংক্রমণের ক্ষেত্রে এর পাতার ক্বাথ পান করলে আরাম মেলে।

যৌনরোগ ও ত্বকের চিকিৎসাতেও কচুরিপানার ব্যবহার রয়েছে। ইতিহাসে উল্লেখ আছে, আগে কচুরিপানা যৌনবাহিত রোগের চিকিৎসাতেও ব্যবহৃত হয়েছে। এর পাতা শরীরকে পুনরুজ্জীবিত করে শক্তি জোগায়। আবার শুকিয়ে ছাই করে ত্বকে লাগালে নানা চর্মরোগে উপশম পাওয়া যায়। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকেও এর অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ সুরক্ষা দেয়।

কাজুবাদামের চেয়েও পুষ্টিগুণে সমৃদ্ধ কচুরিপানা। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হল, গবেষকরা দাবি করেছেন যে কচুরিপানায় পুষ্টিগুণ কাজুবাদাম বা কাঠবাদামের চেয়েও বেশি। এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান দেহকে শক্তিশালী রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

পরিবেশের জন্য বড় বিপদ ডেকে আনলেও, আয়ুর্বেদিক চিকিৎসায় কচুরিপানায় আজও ‘প্রকৃতির ওষুধি ভাণ্ডার’ হিসেবে দেখা হয়। তবে যে কোনও ভেষজের মতো এটিও ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি বলে মনে করেন চিকিৎসকেরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া