রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০১ অক্টোবর ২০২৫ ১২ : ০৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: শহর থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের মথুরায় আত্মগোপন করেও শেষরক্ষা হল না। মুম্বইয়ের মালাড এলাকায় এক যৌনকর্মীকে ধর্ষণ করে খুনের অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক অটোচালক। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে মথুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বরের ওই নৃশংস ঘটনার পর থেকেই গায়েব ছিল সে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম চন্দ্রপাল রামখিলাড়ি, ওরফে নেতা (৩৪)। মালওয়ানি থানার পুলিশ সূত্রে খবর, গত ২৫ সেপ্টেম্বর মালাডের চার্চ রোড এলাকার সাওয়ান্ত কম্পাউন্ডে এক মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে আছেন বলে তাদের কাছে ফোন আসে। খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। ওই মহিলাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে মহিলার পরিচয় জানা না গেলেও, পরে পুলিশ জানতে পারে তিনি পেশায় একজন যৌনকর্মী।
প্রাথমিকভাবে এই ঘটনাকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হলেও, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসতেই গোটা ঘটনা মোড় নেয়। রিপোর্টে উল্লেখ করা হয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে এবং খুনের আগে তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয়েছিল। এর পরেই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) এবং ৩৭৬ (ধর্ষণ) ধারায় মামলা দায়ের করে তদন্তের গতি বাড়ায়।
অপরাধীর কোনও সূত্র না পেয়ে তদন্তকারীরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন। সেই ফুটেজেই অপরাধের কিনারা হয়। একটি ফুটেজে দেখা যায়, ঘটনার রাতে ওই মহিলার সঙ্গে ছিলেন অভিযুক্ত অটোচালক। এমনকী, একটি সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে যে, চন্দ্রপাল ওই মহিলারই ওড়না তাঁর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা-পয়সা সংক্রান্ত কোনও বিবাদের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড। বচসা চলাকালীনই চন্দ্রপাল নিয়ন্ত্রণ হারিয়ে এই কাণ্ড ঘটায় বলে মনে করা হচ্ছে।
সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তকে শনাক্ত করার পর পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করে। প্রযুক্তিগত তদন্ত এবং গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, অভিযুক্ত চন্দ্রপাল আদতে আগ্রার বাসিন্দা এবং সে মুম্বই থেকে পালিয়ে উত্তরপ্রদেশের মথুরায় গিয়ে গা ঢাকা দিয়েছে। দেরি না করে মুম্বই পুলিশের তদন্তকারীদের একটি বিশেষ দল মথুরায় রওনা দেয়। সেখানে স্থানীয় পুলিশের সাহায্যে অভিযুক্ত চন্দ্রপালকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে সে।
এক পুলিশ আধিকারিক ঘটনার প্রেক্ষিতে জানিয়েছেন, “অভিযুক্তকে মথুরার স্থানীয় আদালতে তোলা হয়েছিল। আদালত তাকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে আসার অনুমতি দিয়েছে। তাকে মুম্বইয়ে নিয়ে এসে বিস্তারিত জেরা করা হবে। খুনের পিছনে সঠিক কারণ কী ছিল এবং আর কেউ এই ঘটনায় জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পুনর্নির্মাণও করা হতে পারে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?