রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কিছুক্ষণেই ট্রাম্প সরকারে 'শাটডাউন'! বুধেই অচল হবে মার্কিন প্রশাসন, সোশ্যাল মিডিয়ায় পরপর পোস্ট হোয়াইট হাউসের

রিয়া পাত্র | ০১ অক্টোবর ২০২৫ ০৯ : ২৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: জল্পনা নয়, পরপর পোস্ট দিচ্ছে খোদ হোয়াইট হাউস। সোশ্যাল মিডিয়া, এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট, যেন কাউন্ট ডাউন। একপক্ষের দিকে আঙুল। তাতে স্পষ্ট মূল বার্তা। স্পষ্ট, আর কিছুক্ষণেই অচল হয়ে পড়তে পারে গোটা মার্কিন প্রশাসন। ট্রাম্প সরকারের 'শাটডাউন' স্পষ্ট হচ্ছে ওই পোস্টগুলি থেকেই। জানা যাচ্ছে, বুধবার থেকেই, অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়বে মার্কিন সরকার। কিন্তু আচমকা কেন এই পরিস্থিতি?

 

জানা যাচ্ছে, এই গোটা ঘটনার পিছনে রয়েছে মঙ্গলবারের এক বৈঠক। মঙ্গলবার বৈঠক বসেছিল, কারণ ১ অক্টোবর থেকে মার্কিন মুলুকে শুরু হয় অর্থবর্ষ। গত অর্থ বর্ষের শেষদিনে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর নয়া অনুমোদন বিল প্রসঙ্গে একমত হতে পারেনি দুই পক্ষ। জানা গিয়েছে, রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা প্রশাসনের তহবিল সংক্রান্ত বলে একমত হতে পারেনি কোনও শর্তেই। 

 

জানা গিয়েছে, বরাদ্দ তহবিলের নয়া বিল রিপাবলিকানরা পাশ করাতে চাইলেও, তাতে ভোট মেলেনি ডেমোক্র্যাটদের। পর্যাপ্ত ভোটের অভাবে ওই বিল প্রেসিডেন্টের টেবিল পর্যন্তই পৌঁছতে পারেনি বলে জানা যাচ্ছে হোয়াইট হাউস সূত্রে। কারণ সেনেটে বিল পাশ করানোর জন্য ১০০ সদস্যের মধ্যে প্রয়োজন অন্তত ৬০ জনের ভোট। সেখানে রিপাবলিকানদের সদস্য সংখ্যা কেবল ৫৩। ফলে নয়া বিল পাশে ব্যর্থ হয় তারা। 

 

এই গোটা ঘটনায় ট্রাম্প প্রশাসন আঙুল তুলেছে ডেমোক্র্যাটদের দিকেই। যদিও সোমবার থেকেই এই 'শাটডাউন' পরিস্থিতি স্পষ্ট হচ্ছিল ধীরে ধীরে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ছ' বছর আগেও মার্কিন মুলুকে একবার এই পরিস্থিতি হয়েছিল। তখনও প্রশাসনের গদিতে ট্রাম্পই। মার্কিন মুলুকে সেই সময়ে টানা একমাসের বেশি সময় ধরে অচলাবস্থা ছিল। ৩৫ দিনের ওই অচলাবস্থা মার্কিন মুলুকের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময়কালের 'শাটডাউন।' ফের তাঁর সময়কালেই এই পরস্থিতি তৈরি হল মার্কিন মুলুকে।

 

কী হতে পারে মার্কিন প্রশাসন অচল হলে? প্রভাব পড়বে কোন কোন বিষয়ে?

মার্কিন মুলুকের স্থানীয় সময় মঙ্গলবার রাত বারোটার পর থেকে শুরু হবে 'শাটডাউন'। যেহেতু আর্থিক অভাবে এই শাটডাউন, সেক্ষেত্রে সরকারের বহু কর্মীর বেতন বন্ধ থাকার সম্ভাবনা। কাজ হারাতেও পারেন বহু মানুষ। বন্ধ থাকার সম্ভাবনা একাধিক সামাজিক উন্নয়নমূলক প্রকল্প। শাটডাউন অবস্থা কাটা পর্যন্ত এমন ভাবেই চলতে পারে সরকার। 

 

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছেন বলে খবর সূত্রের। একইসঙ্গে তিনি জানিয়েছেন, 'শাটডাউন থেকে অনেক ভাল কিছু বেরিয়ে আসতে পারে।' এবং তিনি পরামর্শ দিয়েছেন,  'আমরা যা চাই না, এমন অনেক জিনিস থেকে মুক্তি পেতে এই বিরতি ব্যবহার করবেন।' 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া