রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

How to stay fresh during pandal hopping in this Durga Puja 2025

লাইফস্টাইল | পুজোর ভিড়ে ঘেমে-নেয়ে একাকার? প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেও ত্বক থাকবে ঝলমলে, রইল সহজ কিছু টিপস

আকাশ দেবনাথ | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: পুজো মানেই নতুন পোশাক, জমিয়ে সাজগোজ আর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার অফুরন্ত আনন্দ। ষষ্ঠী থেকে দশমী, দিন-রাতের হিসেব ভুলে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলা। কিন্তু এই আনন্দের সঙ্গেই আসে এক চিরচেনা বিড়ম্বনা- আশ্বিনের প্যাচপ্যাচে গরম, ভিড়ের উত্তাপ আর ধুলোবালি। ঘণ্টার পর ঘণ্টা হেঁটে ঠাকুর দেখার ফলে ঘেমে-নেয়ে মেকআপ গলে ত্বকের দফারফা। ত্বক তৈলাক্ত ও প্রাণহীন হয়ে পড়ে, ব্রণর উপদ্রবও বাড়ে।

তবে কি পুজোর আনন্দে ভাটা পড়বে? একেবারেই নয়। ঠাকুর দেখতে বেরোনোর আগে ও পরে সামান্য কিছু নিয়ম মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। পুজোর ভিড়েও ত্বক থাকবে তরতাজা ও উজ্জ্বল।

 

বেরোনোর আগে প্রস্তুতি

সঠিক প্রস্তুতিই পারে অর্ধেক মুশকিল আসান করতে। প্যান্ডেল হপিংয়ে বেরোনোর আগে ত্বককে তৈরি করে নেওয়াটা অত্যন্ত জরুরি।

 

পরিষ্কার ত্বক: প্রথম ধাপ হল মুখ পরিষ্কার করা। নিজের ত্বকের ধরন অনুযায়ী একটি ভাল ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ও ময়লা দূর হয়ে যাবে।

হালকা ময়েশ্চারাইজার: গরম ও আর্দ্র আবহাওয়ায় ভারী ক্রিমের বদলে ওয়াটার-বেসড বা জেল-বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বককে আঠালো না করেই প্রয়োজনীয় আর্দ্রতা জোগাবে।

সানস্ক্রিন অপরিহার্য: দিনের বেলায় বেরোলে সানস্ক্রিন লাগানো চাই-ই চাই। অন্তত এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন, যা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাবে। ‘ম্যাট ফিনিশ’ সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক তেলতেলে দেখাবে না।

ন্যূনতম মেকআপ: পুজোর সাজে মেকআপ তো থাকবেই। কিন্তু ভারী ফাউন্ডেশনের বদলে বেছে নিন হালকা বিবি বা সিসি ক্রিম। কাজল, আইলাইনার বা মাস্কারা অবশ্যই জলরোধী (ওয়াটারপ্রুফ) হওয়া উচিত। শেষে কমপ্যাক্ট পাউডার দিয়ে মেকআপ সেট করে নিলে তা দীর্ঘস্থায়ী হবে।

চলতি পথে ত্বকের যত্ন

ব্যাগে সব সময়ে কয়েকটি জিনিস রাখা বুদ্ধিমানের কাজ। এতে যখনই প্রয়োজন হবে, চটজলদি নিজেকে সতেজ করে নিতে পারবেন।

ফেসিয়াল মিস্ট: ঘেমে গেলে বা ক্লান্ত লাগলে মুখে সরাসরি জলের ঝাপটা না দিয়ে ফেসিয়াল মিস্ট স্প্রে করে নিন। এটি ত্বককে তাৎক্ষণিক ভাবে ঠান্ডা ও তরতাজা করে তোলে। গোলাপ জলের ছোট স্প্রে বোতলও দারুণ কাজ দেয়।

ব্লোটিং পেপার: মুখ তেলতেলে হয়ে উঠলে টিস্যু পেপারের বদলে ব্লোটিং পেপার ব্যবহার করুন। এটি মেকআপ নষ্ট না করেই ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়।

ওয়েট টিস্যু: ঘাড় বা গলায় জমে থাকা ঘাম-ময়লা পরিষ্কার করতে ওয়েট টিস্যু খুব দরকারি।

পর্যাপ্ত জল পান: বাইরে থাকাকালীন শরীরকে ভিতর থেকে সতেজ রাখাটাও জরুরি। সঙ্গে জলের বোতল রাখুন এবং নির্দিষ্ট সময় অন্তর জল পান করুন। ভাজাভুজির বদলে ডাবের জল বা ফলের রস খেলে ত্বক ভাল থাকবে।

বিশেষজ্ঞদের মতে, বাড়ি ফিরে যতই ক্লান্ত লাগুক না কেন, মেকআপ তুলে মুখ পরিষ্কার করে তবেই ঘুমাতে যাওয়া উচিত। এই কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই পুজোর দিনগুলিতে ঠাকুর দেখার আনন্দের পাশাপাশি আপনার ত্বকও থাকবে ফুরফুরে ও প্রাণবন্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া