সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Know the story behind biggest catfish ever caught in the world

লাইফস্টাইল | ৯.৪ ফুট লম্বা ‘মাগুর মাছ’! বিশ্বের বৃহত্তম ক্যাট ফিস ধরে রেকর্ড গড়লেন মৎস্যজীবী, অবাক বিজ্ঞানীরাও

আকাশ দেবনাথ | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ০৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ইতালির দীর্ঘতম নদীর নাম পো। আর এই পো নদীর ঘোলা জলেই ওঁৎ পেতে থাকে বিরাট বিরাট সব গোঁফওয়ালা দৈত্য। তবে এরা অবশ্য রূপকথার দানব নয়। এদের নাম ক্যাট ফিস। বঙ্গদেশে যে মাগুর মাছ খাওয়া হয়, এই দৈত্যাকার মাছগুলি তাদেরই দূর সম্পর্কের আত্মীয়। বিরাট আকারের জন্য মৎস্যশিকারিদের কাছে এরা বরাবরই লোভনীয় শিকার। সম্প্রতি তেমনই এক শিকারির জালে ধরা পড়ল এমন এক বিশাল ক্যাট ফিস, যা অবাক করে দিয়েছে বিজ্ঞানীদেরও। বিশেষজ্ঞদের মতে এটিই আজ পর্যন্ত পাওয়া সর্ববৃহৎ ক্যাট ফিস।

 

মাছটি ধরেছেন ইতালীয় মৎস্যশিকারি অ্যালেসান্দ্রো বিয়ানকার্ডি। উত্তর ইতালির লম্বার্ডি অঞ্চলের পো নদী থেকে ৯.৪ ফুট (২.৮৫ মিটার) লম্বা বিশাল ক্যাটফিশটি জালে তোলেন তিনি।

 

বিয়ানকার্ডি এক বিবৃতিতে জানিয়েছেন, “যখন প্রথমবার মাছটি জলের উপর ভেসে উঠল, আমি তখনই বুঝতে পারলাম এটা যে সে মাছ নয়। আমি একটা দানবকে ধরতে পেরেছি। আমার ২৩ বছরের মাছ ধরার জীবনে এত বড় ক্যাটফিশ আমি আগে দেখিনি।”

 

দৈত্যাকার মাছটিকে তীরে আনার পর, বিয়ানকার্ডি ও তাঁর সঙ্গীরা সেটির মাপ নিয়ে আবার জলেই ছেড়ে দেন। মৎস্যজীবী একটি বিবৃতিতে আরও জানান, “জলে ছেড়ে দেওয়ার আগেই সব মাপ নেওয়া হয়েছে। এবং আন্তর্জাতিক গেম ফিশ অ্যাসোসিয়েশন (IGFA)-এর কাছে সমস্ত নথি পাঠানো হয়েছে, যাতে তারা আনুষ্ঠানিকভাবে এই বিরাট মাছটিকে রেকর্ড হিসাবে নথিভুক্ত করতে পারে।”

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই জাতের মাগুর মাছের নাম ওয়েলস ক্যাটফিশ। এটিই ইউরোপের বৃহত্তম স্বাদু জলের মাছ। মূলত মধ্য এবং পূর্ব ইউরোপের বাসিন্দা হলেও, গত ২৫ বছরে এদেরকে ইউরোপের অন্যান্য প্রান্তেও ছাড়া হয়েছে। বর্তমানে ইতালি, ফ্রান্স এবং স্পেনের প্রধান নদীগুলিতে এদের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষত, উত্তর ইতালি জুড়ে বয়ে চলা পো নদী দৈত্যাকার ক্যাটফিশদের অন্যতম প্রধান বিচরণক্ষেত্র হয়ে উঠেছে। প্রসঙ্গত, এর আগের বৃহত্তম ক্যাট ফিস ধরার রেকর্ডটিও (৯.২ ফুট) এই পো নদী থেকে শিকার করা একটি মাছের ছিল। গত ১২ই এপ্রিল ধরা হয়েছিল সেই মাছটি। তবে নতুন মাছটি আগের বিশ্বরেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। আগের মাছটির তুলনায় এটি ১.৬ ইঞ্চি (৪ সেন্টিমিটার) বেশি লম্বা।

 

সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার লারসন এই বিষয়ে জানান, “২০০০ সাল নাগাদ ওয়েলস ক্যাটফিশ পো নদীতে ছাড়া হয়। সাধারণত যখন কোনও উপযুক্ত নতুন পরিবেশে একটি মাছের প্রজাতিকে ছাড়া হয়, তখন তাদের বৃদ্ধি খুব দ্রুত হয়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে।” লারসনের অনুমান, সদ্য ধরা পড়া মাছটির বয়স সম্ভবত ২০ থেকে ৩০ বছর। তুলনায় সুইডেনে যদি কোনও মাছকে এত বড় হতে হত তাহলে সেটির সময় লাগত প্রায় ১০০ বছর। তিনি আরও জানান যে, পো নদীর অপেক্ষাকৃত উষ্ণ জল, অনুকূল পরিবেশ এবং প্রচুর পরিমাণে খাবারই সম্ভবত মাছটির এই বিশাল আকারের জন্য দায়ী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া