রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | প্রিয়জনদের উপর রেগে যান, অথচ অপরিচিতদের প্রতি শান্ত থাকেন? জানেন নেপথ্যের ৩ কারণই এমন অদ্ভুত আচরণের জন্য দায়ী?

নিজস্ব সংবাদদাতা | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৫৬Soma Majumder

কথায় বলে, মানুষের স্বভাব বড় বিচিত্র। যা কখন, কোন পরিস্থিতিতে বিগড়াবে তা আগে থেকে বলা মুশকিল। অনেকেরই প্রিয়জনদের সঙ্গে কথা বলার সময়ে সামান্য বিষয়েই রাগ হয়, অথচ অপরিচিত বা বাইরের কারওর সামনে আচরণ থাকেন শান্ত ও সংযত। এই প্রবণতা কি শুধুই অভ্যাস, নাকি এর পেছনে গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে? বিশেষজ্ঞদের মতে, এর অন্তত তিনটি বড় কারণ রয়েছে। যা হল-

১. শুধুই রাগ নয়ঃ মানুষের মস্তিষ্ক অপরিচিতদের সঙ্গে আচরণের সময় সবসময় একটি 'মাস্ক' পরে থাকে। সামাজিক শিষ্টাচার মেনে চলা, ভদ্রতা বজায় রাখা-সবকিছুই তখন মাথায় থাকে। কিন্তু প্রিয়জনদের সামনে মস্তিষ্ক নিরাপদবোধ করে। অবচেতনভাবে ধরে নেয়—‘আমি যেমনই আচরণ করি এই মানুষটা আমাকে ত্যাগ করবে না।’ফলে নিজের আসল আবেগ, রাগ বা হতাশা গোপন না রেখে সরাসরি প্রকাশ পায়।

আরও পড়ুনঃ পুজোয় বাড়ি ফিরতে পারেননি বাইরে থাকা সঙ্গী? কীভাবে উৎসবের মাঝেও বজায় রাখবেন ‘লং ডিসট্যান্স’ প্রেম?

২. নৈকট্যের কারণে জমে থাকা বিরক্তিঃ যাঁদের সঙ্গে আমরা বেশি সময় কাটাই, তাঁদের ছোট ছোট আচরণ বা অভ্যাস আমাদের বারবার চোখে পড়ে। প্রথমে গুরুত্ব না দিলেও, এগুলো ধীরে ধীরে মনের ভেতর জমতে থাকে। যাকে ‘প্রক্সিমিটি ট্রিগার অ্যাকুমুলেশন’ বলা হয়। এর ফলে সামান্য একটি ঘটনায় চেপে রাখা বিরক্তি হঠাৎ বিস্ফোরিত হয়ে রাগ আকারে বেরিয়ে আসে। অপরিচিতদের ক্ষেত্রে এমন হয় না, কারণ তাঁদের সঙ্গে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা বা বিরক্তির থাকে না।

৩. আবেগ প্রকাশের নিরাপদ মাধ্যমঃ প্রিয়জনদের আমরা প্রায়ই ব্যবহার করি এক ধরনের “ইমোশনাল আউটলেট” হিসেবে। অর্থাৎ সারাদিনের মানসিক চাপ, হতাশা কিংবা অস্থিরতা জমে গিয়ে যাঁদের আমরা সবচেয়ে বিশ্বাস করি, তাঁদের সামনে বিস্ফোরিত হয়। কারণ আমরা জানি তাঁদের কাছে নিজের দুর্বলতা বা রাগ প্রকাশ করলেও সম্পর্ক ভেঙে যাবে না। তাই চাপ ও রাগ নির্ঝঞ্ঝাটভাবে 

মনস্তত্ত্ববিদরা মনে করেন, এই প্রবণতা খুব সাধারণ হলেও সম্পর্কের উপর দীর্ঘমেয়াদে খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আত্মনিয়ন্ত্রণ চর্চা করা, রাগ আসার মুহূর্তে সাময়িক বিরতি নেওয়া এবং প্রয়োজনে কাউন্সেলরের পরামর্শ নেওয়া জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া