রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আরও পণের দাবি। তাই বিয়ের পর থেকেই শুরু চরম হেনস্থা। শেষমেশ স্ত্রীকে হোয়াটসঅ্যাপে তিন তালাক দিলেন এক যুবক। যে ঘটনাটি ঘিরে থানায় অভিযোগ দায়ের করেছেন এক যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বাসেরা গ্রামে। সোমবার এক ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পণের দাবিতে স্ত্রীকে হোয়াটসঅ্যাপে তিন তালাক দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ আরও জানিয়েছে, হাসান নামের যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন আসমা নামের এক যুবতী। রবিবার স্বামীর পাশাপাশি শাশুড়ি, আরও দুই দেওর সালিম ও শাকিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। গত ২০১৭ সালের নভেম্বর মাসে হাসান ও আসমা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই আরও পণের দাবিতে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছেন আসমা।
অভিযোগ দায়ের করার পর থেকেই যুবক পলাতক। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। হঠাৎ তিন তালাক দেওয়াও নিষিদ্ধ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত বছর আগস্ট এই রাজ্যেই তিন তালাকের আগে আরও এক ভয়াবহ ঘটনা ঘটে। বিয়ের পর অযোধ্যা ধাম ঘু্রতে গিয়েই বিপত্তি। অযোধ্যার উন্নয়ন দেখে চোখ ছানাবড়া তরুণীর। স্বামীর সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্ত্রী। এর থেকেই শুরু ঝামেলা। মোদি ও যোগীর প্রশংসা শুনেই স্ত্রীকে চরম শারীরিক নির্যাতন শুরু করেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা। এরপর স্ত্রীকে তিন তালাক দেওয়ার অভিযোগও উঠেছে স্বামীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচে। গত বছর ডিসেম্বরে বিয়ের পর অযোধ্যায় গিয়েছিলেন তরুণী। অযোধ্যার রাস্তাঘাট, আলো দেখে চমকে গিয়েছিলেন তিনি। স্বামীর কাছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছিলেন। যা শুনেই তাঁর মুখে ফুটন্ত ডাল ছুড়ে মেরেছিলেন স্বামী। এখানেই থামেননি। বাড়ির সকলের সামনে স্ত্রীকে তিন তালাক দেন অভিযুক্ত স্বামী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও শ্বশুর বাড়ির নির্যাতনের বিরুদ্ধে তরুণী একটি ভিডিও পোস্ট করেন। মহল্লা সরাইয়ের বাসিন্দা বলে পরিচয় দিয়ে তিনি জানান, বিয়ের পর ঝামেলার পর আত্মীয়রা একাধিকবার মিটমাট করার চেষ্টা করছিলেন। তারপরেও অত্যাচার থামেনি। শাশুড়ি, ননদরাও তাঁকে খুন করার চেষ্টা করেছিলেন।
পুলিশের কাছে তরুণী জানিয়েছেন, বিয়ের পর থেকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা। স্বামী সহ মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তরুণী। ওই সাতজনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, খুনের হুমকি, পণের জন্য অত্যাচার এবং মুসলিম মহিলা (সংরক্ষণ) আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। উল্লেখ্য, ২০১৯ সালেই তিন তালাক প্রথা নিষিদ্ধ করেছিল মোদি সরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?