রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৪৬Soma Majumder
পুজোয় নতুন জামার সঙ্গে চাই নতুন জুতো-ও। কয়েক মাস আগে থেকেই সব জুতোর দোকানে দেখা যায় উপচে পড়া ভিড়। তবে যতই পায়ের মাপ,গঠন ও পছন্দ অনুযায়ী কিনুন, নতুন জুতোয় পায়ে ফোসকা পড়ার চিন্তা পিছু ছাড়ে না। আর একবার ফোসকা পরলেই ঠাকুর দেখা তো দূর, হাঁটতেই ভোগান্তির শেষ নেই! তবে কি পুজোয় পুরনো জুতো পরেই কাটিয়ে দেবেন? এক্কেবারেই নয়। বরং কয়েকটি সহজ টোটকা মেনে চলুন, তাহলেই ফোসকার সমস্যা পোহাতে হবে না।
*নতুন জুতো পরার আগের রাতে জুতোর গায়ে কোনও ময়শ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ভাল করে মাখিয়ে রাখুন। বিশেষ করে জুতোর কোনও অংশের চামড়ার সঙ্গে ত্বকের ঘষা লেগে ফোসকা পড়ার আশঙ্কা বাড়ে।তাই যে অংশ ঘষা লাগছে সেখানে ভালে করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারারাত রেখে দিন। এতে জুতোর চামড়া নরম হবে।সকালে কোনও কাপড় দিয়ে মুছে পরুন সেই জুতো। বাইরে থেকে বাড়ি ফিরে অবশ্যই পা পরিষ্কার করে ধুয়ে নিন।
*ফোসকার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ডেড লাগান। সুযোগ পেলেই জুতো খুলে রেখে পায়ে একটু হাওয়া লাগাতে চেষ্টা করুন।ঘাম শুকোলে ফোসকা ঝুঁকি কম থাকে।এতে তাড়াতাড়ি ক্ষতও ঠিক হয়।
আরও পড়ুনঃ পুজোর সাজ যেমনই হোক, সেলফিতে করুন বাজিমাত! কোন কৌশলে নিঁখুত নিজস্বী তুলবেন?
*ফোসকা থেকে তৈরি হওয়া ক্ষতে দিনে বার তিনেক মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে লাগান। ফোস্কা শুকোতে এটা খুব ভালে কাজ করে।
*জুতো কেনার আগে শুধু স্টাইলের কথা চিন্তা করলেই মুশকিল। জুতোর গুণগতমান বুঝে নিন। দেখে নিন জুতোর চামড়া সঠিক কিনা।গোড়ালির আরামের ব্যাপারটিও খেয়াল রাখা দরকার।

*অ্যালোভেরা ফোসকা সারিয়ে তুলতে কার্যকর। অ্যালোভেরার ক্ষত কমানোর ক্ষমতা রয়েছে। ক্ষতস্থানের ফোলাভাব এবং জ্বালা কমাতেও সাহায্য করে। ফোসকা জায়গায় অ্যালোভেরা জেল লাগাতে পারেন। জেল শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।দিনে তিন বার লাগালেই অনেকটা স্বস্তি পাবেন।
*গ্রিন টি-রও ক্ষত কমানোর ক্ষমতা আছে। এটি ভিটামিন এবং অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ। গরম জলে বেকিং সোডা মিশিয়ে একটি টি ব্যাগ ডুবিয়ে রাখুন।তারপর ব্যাগটি ঠান্ডা হতে দিন।টি ব্যাগটি নিয়ে ফোসকার জায়গায় বেশকিছু ক্ষণ লাগিয়ে রেখে দিন।বেকিং সোডার অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে।দিনে দু’তিনবার করলেই সুফল মিলবে।
*ফোসকা কমাতে বরফের সেঁক দিতে পারেন।একটা কাপড়ে বরফ বেঁধে নিন।সেটি ফোসকার উপর আলতো করে চেপে রাখুন। ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে পারেন। টানা ১০-১৫ মিনিট বরফের সেঁক দিন। এতে অনেকটা জ্বালা কমবে। ফোসকার ব্যথা থেকেও আরাম পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?