শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | টানা পাঁচদিন অতি ভারী বৃষ্টি! গোটা রাজ্যে বন্যার আশঙ্কা, আবহাওয়ার চরম সতর্কতা জারি করল হাওয়া অফিস

পল্লবী ঘোষ | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহে ঘোর দুর্যোগ অন্ধ্রপ্রদেশে। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির আশঙ্কা একটানা। গোটা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগেভাগেই চরম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। প্রবল বৃষ্টির জেরে জেলায় জেলায় বন্যার আশঙ্কাও রয়েছে। 

 

মৌসম ভবন সূত্রে জানা গেছে, আগামী পাঁচদিন অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে উপকূলবর্তী এলাকা ও নীচু এলাকায় জল জমতে পারে। বন্যার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী পাঁচদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

 

হাওয়া অফিস জানিয়েছে, ২৫ সেপ্টেম্বরের আশেপাশে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছিল। এটি কয়েক দিনের মধ্যে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ে ছড়িয়ে পড়তে পারে। যার ফলে এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তার ফলে উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগ ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হয়েছে। যা শুক্রবার দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপে পরিণত হবে। আর শনিবার সকালে সেটি দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে। 

 

এই সিস্টেমের প্রভাবে পশ্চিমা বায়ু পিছু হটবে এবং বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের সমতল অঞ্চলেও মাসের শেষ নাগাদ বৃষ্টি ফিরে আসতে পারে। আবহাওয়া দপ্তরের মতে, উত্তর-পশ্চিম ভারতের পাহাড়ি রাজ্যগুলির আবহাওয়া এখন শুষ্ক থাকবে। হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ফিরে আসার সম্ভাবনা থাকলেও, স্বাভাবিকের চেয়ে কম আর্দ্রতার কারণে বৃষ্টি কম হবে। উত্তরাখণ্ডে হালকা বৃষ্টি চলতে থাকবে, অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি থেকে বর্ষা পুরোপুরি বিদায় নিতে চলেছে।

 

আরও পড়ুন: টিয়াপাখি ধরার জন্য ছোটাছুটি, হঠাৎ উপড়ে পড়ল আস্ত নারকেল গাছ, বাড়ির সামনে চাপা পড়ে মর্মান্তিক পরিণতি নাবালকের

 

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসেই অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টি ও বন্যায় কারণে ১২ জনের মৃত্যু হয়েছিল। টানা বৃষ্টিতে বিঘা বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছিল। বৃষ্টির কারণে বহু ট্রেনও বাতিল করা হয়েছিল সেই সময়। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে পড়েছিল। 

 

বন্যার কারণে দক্ষিণ-মধ্য রেল ১৪০টি ট্রেন বাতিল করেছিল। ৯৭টি ট্রেনের গতিপথ বদল করা হয়েছিল। ট্রেন বাতিলের কারণে বহু যাত্রী এবং পর্যটক সমস্যায় পড়েছিলেন। অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার বিভিন্ন স্টেশনে ছ’হাজারের বেশি মানুষ আটকে ছিলেন বলে জানা গিয়েছিল। 

 

 রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। উপকূলের বন্যাকবলিত এলাকা থেকে অন্তত ১৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের আশ্রয়ের জন্য বহু ত্রাণশিবিরও খোলা হয়েছে। অন্ধ্রপ্রদেশের বেশ কিছু এলাকায় ধস নেমেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহর। শুধু ওই শহরেই দু’লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। বিজয়ওয়াড়ার মোগলরাজপুরমে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। বৃষ্টির জেরে পাহাড় থেকে দু’টি বাড়ির উপরে বড় পাথর গড়িয়ে পড়ে পাঁচ জনের প্রাণ গিয়েছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া