রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বাড়ির পাশেই টিয়াপাখি ধরার জন্য ছোটাছুটি করছিল ১২ বছরের এক নাবালক। আচমকাই তার উপর উপড়ে পড়ে এক আস্ত নারকেল গাছ। গাছের তলায় চাপা পড়ে বাড়ির সামনেই মর্মান্তিক পরিণতি হল নাবালকের। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কেরলে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মহম্মদ সিনান। আলুভার বাসিন্দা ছিল সে। রবিবার বিকেলে বাড়ির কাছে সিনান আরও চার বন্ধুর সঙ্গে খেলাধুলা করছিল। খেলতে খেলতে তারা দেখে একটি শুকনো নারকেল গাছে টিয়াপাখি বসে আছে।
সেই টিয়াপাখি ধরার জন্য গাছটি ফেলার চেষ্টা করছিল বন্ধুরা। তখনই নারকেল গাছটি উপড়ে পড়ে সিনানের উপর। গুরুতর আহত হয় সে। হাসপাতালে তড়িঘড়ি করে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় নাবালকের। স্থানীয় এক সপ্তাহ শ্রেণির ছাত্র ছিল সে। দেহ ময়নাতদন্তের জন্য একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারপরেই পরিবারের হাতে স্থানান্তরিত করা হবে।
আরও পড়ুন: কষা মাংস খাওয়ার আবদার, বেলন দিয়ে মারতে মারতে ৭ বছরের ছেলেকে শেষ করে ফেলল মা
প্রসঙ্গত, গত সপ্তাহেই আরও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশে। স্কুলের মধ্যে বিড়াল ধরার জন্য ছোটাছুটি করছিল দেড় বছরের শিশুকন্যা। বিড়ালের পিছু নিতে গিয়ে সোজা ঢুকে পড়ে স্কুলের রান্নাঘরে। দৌড়তে দৌড়তে হঠাৎ পা ফসকে উল্টে পড়ে ফুটন্ত দুধের পাত্রে। দগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের তিনদিন পর হার মানল সে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে শিশুকন্যার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরম জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, কোরাপাদু গ্রামের এক গুরুকুল স্কুলে ফুটন্ত দুধের পাত্রে অসাবধানতাবশত পড়ে গিয়েছিল ১৬ মাসের এক শিশুকন্যা। দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয় তার।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২০ সেপ্টেম্বর। দেড় বছরের শিশুকন্যা স্কুলেই একটি বিড়াল ধরার জন্য ছোটাছুটি করছিল। দৌড়তে দৌড়তে স্কুলের রান্নাঘরে ঢুকেই ফুটন্ত দুধের পাত্রে অসাবধানতাবশত পড়ে যায়। দগ্ধ অবস্থায় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৩ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তার।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, দেড় বছরের শিশুকন্যা গোটা শরীর পুড়ে গিয়েছিল। তার মা স্কুলে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। কফি তৈরি করার জন্য স্কুলের রান্নাঘরে যাচ্ছিলেন। সেই সময় মেয়ের কান্নার আওয়াজ পান। ছুটে গিয়েই দেখেন ফুটন্ত দুধের পাত্রে মেয়ে পড়ে গেছে। ঠান্ডা জল ঢেলেই প্রথমে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি ঘটতেই অন্যত্র স্থানান্তরিত করা হয়েছিল তাকে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১৯৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?