সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৩০Soma Majumder
যতই আধুনিকতা ছোঁয়া লাগুক, আজও চুল নিয়ে বাহারি সাজ পছন্দ বাঙালির। যুগের হাওয়ায় প্রতি বছরই ট্রেন্ড বদলাচ্ছে। তবু ঘন, লম্বা চুল যে এখনও সকলের পছন্দের তালিকায় প্রথম জায়গায় রয়েছে তা হেয়ার স্ট্রেটনিং-এর রমরমাই মনে করিয়ে দেয়। চুল ছোট হোক বা লম্বা, শারদীয়ার আমেজে নতুন সাজে মজেন কম-বেশি সকলেই। পুজোর কয়েকদিন আগে থেকেই চুল কাটা থেকে হেয়ার স্পা, সবেরই চাহিদা থাকে তুঙ্গে! কিন্তু পুজোর দিনগুলোয় তো যদি হেয়ার স্টাইল ভাল না হল, তবে আর সাজ হল কই? ঝটপট দেখে নিন নতুন পোশাকের সঙ্গে কোন কোন হেয়ারস্টাইল করলে পুজোর ভিড়ে হয়ে উঠবেন নজরকাড়া।
*হাই পনিটেল- সোজা লম্বা চুলে উঁচু করে বাঁধা পনিটেলের ফ্যাশন বরাবরই জনপ্রিয়। চিরুণি দিয়ে লম্বা চুল টানটান করে আঁচড়ে উঁচু করে তুলে মাথার উপর দিকে বেঁধে নিন। পনিটেলের শেষ প্রান্ত দরকারে হেয়ার স্প্রে দিয়ে নিতে পারেন। তাতে পিছন থেকে ছিমছাম দেখাবে।
*ব্লান্ট বব- চিরচেনা বব কাটের শেষ প্রান্তটা ব্লান্ট কাটের মতো। শাড়ি আর নানা ছাঁদের ডিজাইনার ব্লাউজের সঙ্গে এই হেয়ারকাটের জুটি আপনাকে করে পুজোয় করে তুলতে পারে মধ্যমণি।
আরও পড়ুনঃ পুজোয় উপোসের ইচ্ছে? শরীর চাঙ্গা রাখতে উপবাস ভাঙার সময় কী খাবেন? কী খাবেন না?
*মেসি সাইড ব্রেইড- সাবেক সাজ হোক কিংবা বোহেমিয়ান লুক, মেসি সাইড ব্রেইড বা একদিকের একটু এলোমেলো চেহারার বিনুনি এখন বেশ ফ্যাশনে ইন। এক পাশে সিঁথি করে এক দিকের কাঁধের উপরে নিয়ে আসুন পুরো চুলটাকে। এবার আলগা করে বিনুনী বেঁধে কয়েকটা চুল তার থেকে খুলে দিন এলোমেলোভাব আনতে। রংবাহারি ক্লিপ কিংবা ফুলে সাজিয়ে নিতে পারেন।
*লেয়ারস চুলের বাহারঃ লেয়ারস হেয়ার স্টাইল চুল খানিকটা ঘন দেখায়। পছন্দ মতো দৈর্ঘ্যে দু’তিনটে লেয়ারে কাটা চুল মুখের চারপাশটা ঘিরে থাকুক। সব রকম সাজের সঙ্গেই দিব্যি মানিয়ে যায় এই হেয়ারস্টাইল।

*হাফ আপ- আজকাল শাড়ির সঙ্গে চুলের কায়দায় কিছুটা ফিউশন লুক পছন্দ করেন। যা এনে দিতে পারে হাফ আপ। চুলের উপরের অংশটা তুলে টানটান করে খোঁপার মতো বেঁধে নিন। নীচের অংশটা খোলা থাকলে অন্য রকম দেখাবে।
*বিচ ওয়েভস- ড্রেস, ট্রাউজার্স, পালাজো-টপ, কিংবা শাড়ি-সালোয়ারে কিংবা ফিউশন সাজের সঙ্গেও কোঁকড়া, ঢেউ খেলানো লম্বা চুল বেশ ভাল লাগে। চাইলে পার্লারে কিংবা নিজে পারলে কার্ল করে নিতে পারেন
*পিক্সি কাট- ছোট চুলে কান ছোঁয়া, গালের দিকে ঘোরানো এই হেয়ারস্টাইল পশ্চিমি যে কোনও সাজের সঙ্গে ভাল দেখায়। এমনকী ক্যারি করতে পারলে শাড়ি আর হাইনেক বা হল্টার নেক ব্লাউজের সঙ্গেও দারুণ যুগলবন্দি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?