রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ৩৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: প্রেম সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রাক্তন প্রেমিকাকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। আর তার জেরেই বেঘোরে প্রাণ গেল ২৮ বছরের এক যুবকের। লাঠি দিয়ে পিটিয়ে তাঁকে খুন করার অভিযোগ উঠল যুবতীর পরিবারের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জগতিয়াল জেলায়। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ইদুরগাটলা সতীশ। সারাঙ্গপুর মণ্ডলের রেচাপল্লি গ্রামের বাসিন্দা সতীশ পেশায় একজন গাড়িচালক ছিলেন। খবর অনুযায়ী, তাঁরই গ্রামের এক যুবতীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই যুবতী তাঁকে জানান, তাঁর পরিবার বিয়ের জন্য পাত্র খুঁজছে, তাই তিনি আর এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান না।
পুলিশের অনুমান, সম্পর্ক ভাঙার কথা শুনেই হতাশ হয়ে পড়েন সতীশ। অভিযোগ, এর পরেই ইনস্টাগ্রামে একটি পোস্টে ওই যুবতীকে ভালোবাসার কথা জানান তিনি এবং হুঁশিয়ারি দিয়ে লেখেন, অন্য কেউ যেন তাঁকে বিয়ে করার সাহস না দেখায়।
শনিবার সন্ধ্যায় পোস্টটি যুবতীর পরিবারের নজরে আসতেই পরিস্থিতি ভয়াবহ উত্তপ্ত হয়ে ওঠে। খবর মারফত ওইদিনই সন্ধ্যা ৭টা নাগাদ তাঁরা সতীশের বাড়িতে চড়াও হন। জগতিয়াল গ্রামীণ থানার এক পুলিশ আধিকারিক বলেন, "দু'পক্ষের বাকবিতণ্ডার মধ্যেই অভিযুক্তরা লাঠি দিয়ে সতীশের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।"
ঘটনার জেরে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "নাথারি বিননজি, শান্তা বিননজি এবং জলা নামে তিন অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।" বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, আরেক চাঞ্চল্যকর ঘটনা জানা গিয়েছে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রতিশোধ নিতে প্রাক্তন প্রেমিকার ব্যক্তিগত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করল গোয়া পুলিশ। রবিবার পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে। এই ঘটনা ঘিরে শহর হুলুস্থুল।
সাইবার ক্রাইম থানার এক আধিকারিক জানিয়েছেন, ধৃত যুবকের নাম মহম্মদ সধীম। অভিযুক্তের বয়স ২৩। তার বিরুদ্ধে অভিযোগ, সম্পর্কে থাকাকালীন অভিযোগকারিণী যুবতীর কিছু ব্যক্তিগত ছবি নিজের কাছে মোবাইল ফোনে রেখেছিল সে। সম্প্রতি ওই যুবতী সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সধীম। পুলিশ জানিয়েছে, উত্তর গোয়ার বাসিন্দা সধীম এর পরেই ওই যুবতীর নামে একাধিক ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্টগুলি থেকে যুবতীর বন্ধুদের তাঁর ব্যক্তিগত ছবি পাঠাতে শুরু করে। অভিযোগ পেয়েই পুলিশ তৎক্ষণাত তদন্তে নামে।
সাইবার ক্রাইম শাখা জানিয়েছে, বিস্তারিত তদন্ত এবং প্রযুক্তিগত বিশ্লেষণের পর মারগাও এবং পানাজিতে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংবিধান (বিএনএস) ৭৯ এবং ৩৫৬ ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় একটি আদালত ধৃতকে মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?