রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ০৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: শহর জুড়ে উৎসবের আলো, ভেসে আসছে ঢাকের পরিচিত বোল। নতুন জামার গন্ধ আর বন্ধুদের সঙ্গে আড্ডার আবহে মনটা খুশিতে ভরপুর। কিন্তু এই আনন্দের মাঝেই মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে তাঁদের, যাঁদের প্রিয়জন কর্মসূত্রে বা পড়াশোনার জন্য থাকেন শহরের বাইরে। পুজোর ছুটিতে যাঁর হাত ধরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার কথা ছিল, তিনি রয়ে গিয়েছেন ভিন্ রাজ্যে বা বিদেশে। ভিডিও কলেই সারা হয় পুজোর শুভেচ্ছা বিনিময়, কিন্তু মন কি আর তাতে ভরে?
বিশেষজ্ঞদের মতে, লং ডিস্ট্যান্স সম্পর্কে উৎসবের দিনগুলোতেই সবচেয়ে বেশি করে একাকিত্ব গ্রাস করে। সঙ্গীর অভাব এই সময়টাতেই সবচেয়ে বেশি অনুভূত হয়। তবে মন খারাপ করে বসে না থেকে প্রযুক্তির হাত ধরেই এই দূরত্বকে কিছুটা কমিয়ে আনা যায়। কীভাবে? রইল কিছু সুলুকসন্ধান।
আরও পড়ুন: স্ত্রীর পিঠ জিভ দিয়ে চেটে দেয় পুরুষ, স্ত্রী যদি পাল্টা লেহন করে, তবেই হয় মিলন! পৃথিবীর একমাত্র জীবিত ড্রাগন এরাই
১। ভার্চুয়াল প্যান্ডেল হপিং: আজকাল স্মার্টফোনের দৌলতে গোটা বিশ্বই হাতের মুঠোয়। তাই আপনি যখন ঠাকুর দেখতে বেরোবেন, সঙ্গীকে ভিডিও কলে সঙ্গে রাখুন। লাইভ ভিডিওর মাধ্যমে তাঁকে দেখান আপনার এলাকার সেরা ঠাকুর, মণ্ডপের আলোকসজ্জা। অষ্টমীর অঞ্জলি হোক বা সন্ধিপুজোর আরতি, প্রযুক্তির মাধ্যমে তাঁকেও সামিল করে নিন আপনার উদযাপনে। এতে তিনি শুধু আপনার আনন্দটুকুই দেখবেন না, নিজেকেও উৎসবের অংশ বলে মনে করবেন।
২। সাজপোশাকে থাকুক মিল: পুজো মানেই নতুন পোশাক। অষ্টমীর বা নবমীর জন্য দু’জনে আলোচনা করে একটি নির্দিষ্ট রঙের পোশাক পরতে পারেন। একসঙ্গে নতুন পোশাকে ছবি তুলে একে অপরকে পাঠান বা ভিডিও কলে কথা বলুন। এতে শারীরিকভাবে দূরে থাকলেও মানসিকভাবে একাত্ম বোধ করবেন। মনে হবে, যেন একসঙ্গেই সেজে উঠেছেন পুজোর আনন্দে।
৩। পেটপুজো হোক একসঙ্গেই: পুজোর ভোগ হোক বা বিরিয়ানি, খাওয়াদাওয়া ছাড়া বাঙালির উৎসব অসম্পূর্ণ। আপনারা একে অপরের ঠিকানায় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে পছন্দের খাবার পাঠিয়ে দিতে পারেন। তারপর ভিডিও কলে একসঙ্গে বসে চলুক খাওয়াদাওয়া আর গল্প। এতে দূরে থেকেও একসঙ্গে খাওয়ার অনুভূতিটা পাওয়া যাবে।
৪। উপহারে থাকুক চমক: আগে থেকে পরিকল্পনা করে সঙ্গীর ঠিকানায় পাঠিয়ে দিন পুজোর উপহার। সেটা হতে পারে তাঁর পছন্দের কোনও বই, পোশাক বা অন্য কিছু। উৎসবের দিনে অপ্রত্যাশিত উপহার সম্পর্ককে এক নতুন মাত্রা দেয়। এই ছোট ছোট বিষয়গুলোই বুঝিয়ে দেয়, দূরে থেকেও আপনি তাঁর কথা কতটা ভাবেন।
৫। ভবিষ্যতের পরিকল্পনা: এই পুজোয় একসঙ্গে থাকতে না পারার আক্ষেপ না করে, আগামী পুজোয় একসঙ্গে কী কী করবেন, তার পরিকল্পনা করুন। কোথায় ঘুরতে যাবেন, কোন কোন বন্ধুর সঙ্গে দেখা করবেন- এই আলোচনাগুলো মনকে সাময়িক দুঃখ ভুলিয়ে ভবিষ্যতের জন্য আশাবাদী করে তুলবে।
মনে রাখবেন, দূরত্ব সাময়িক। প্রযুক্তির এই যুগে ভালবাসার উদ্যাপন ভৌগোলিক সীমারেখা মানে না। অভিমান বা মন খারাপ না করে একে অপরের পাশে থাকুন। এই পুজোর মুহূর্তগুলোই আগামী দিনে আপনাদের সম্পর্কের ভিত আরও মজবুত করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?