রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

How to get rid of black neck dark patches during Durga Puja 2025

লাইফস্টাইল | ঘাড়ের কালচে ছোপে পুজোর সাজ মাটি? দু’মিনিটে গায়েব হবে দাগ, জানুন ঘরোয়া টোটকা

আকাশ দেবনাথ | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৫৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আজ ষষ্ঠী, কাল সপ্তমী। শরতের আকাশ আর শিউলির গন্ধ জানান দিচ্ছে, উমার আগমন। আলমারিতে সাজানো নতুন পোশাক, বন্ধুদের সঙ্গে প্যান্ডেলে ঘোরার পরিকল্পনা আর জমিয়ে আড্ডা- পুজোর কয়েকটা দিনের জন্য মন একেবারে তৈরি। কিন্তু উৎসবের এই প্রস্তুতির মাঝেও যদি আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড়ের কালচে দাগ চোখে পড়ে, তবে সাজটাই যেন ফিকে হয়ে যায়। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ বা স্টাইলিশ কুর্তির ফাঁক দিয়ে উঁকি দেওয়া এই দাগ আত্মবিশ্বাসে বড়সড় চিড় ধরাতে পারে।

তবে চিন্তার কারণ নেই। পার্লারে যাওয়ার সময় না পেলেও পুজোর আগেই ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, মূলত রোদের সংস্পর্শে আসা, হরমোনের সমস্যা, ঘাম জমে থাকা বা সঠিক যত্নের অভাবেই ঘাড়ে ও গলায় কালচে ছোপ পড়ে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘অ্যাকানথোসিস নিগ্রিকানস’। পুজোর বাকি দিনগুলোয় নিয়ম করে সামান্য যত্ন নিলেই এই দাগ অনেকটাই হালকা হয়ে যেতে পারে।

কীভাবে নেবেন যত্ন?
উৎসবের এই দিনগুলোয় ত্বককে উজ্জ্বল রাখতে কয়েকটি ঘরোয়া প্যাকই হতে পারে আপনার সেরা সঙ্গী।
১। বেসন ও হলুদের যুগলবন্দি: রূপচর্চায় বেসনের ব্যবহার বহু পুরনো। ২ চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো এবং পরিমাণমতো টক দই মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি ঘাড়ে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। বেসন ত্বক পরিষ্কার করে এবং দইয়ের ল্যাকটিক অ্যাসিড দাগ হালকা করতে সাহায্য করে।
২। আলুর রসের জাদু: আলু শুধু রান্নার উপকরণ নয়, এটি একটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্টও বটে। একটি মাঝারি মাপের আলু কুরে তার রস বের করে নিন। তুলোর সাহায্যে সেই রস ঘাড়ের কালচে অংশে লাগিয়ে রাখুন। মিনিট কুড়ি পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। আলুর মধ্যে থাকা ‘ক্যাটেকোলেজ’ নামক এনজাইম ত্বকের দাগছোপ দূর করতে অত্যন্ত কার্যকরী।
৩। লেবু ও মধুর মিশ্রণ: লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের মরা কোষ দূর করে ঔজ্জ্বল্য বাড়ায়। এক চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এই প্যাকটি গলায় ও ঘাড়ে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তবে যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরা লেবুর রস সরাসরি ব্যবহার করার আগে ত্বকের অন্য কোনও অংশে লাগিয়ে পরীক্ষা করে নিতে পারেন।
৪। অ্যালোভেরা ও শসার শীতল পরশ: সারাদিনের প্যান্ডেল হপিংয়ের পর ত্বকের ক্লান্তি দূর করতে অ্যালোভেরা ও শসার প্যাক খুব উপকারী। অ্যালোভেরা জেল এবং শসার রস একসঙ্গে মিশিয়ে ঘাড়ে লাগান। এটি শুধু দাগই হালকা করবে না, রোদে পোড়া ত্বকে আরামও দেবে।
আরও পড়ুন: স্ত্রীর পিঠ জিভ দিয়ে চেটে দেয় পুরুষ, স্ত্রী যদি পাল্টা লেহন করে, তবেই হয় মিলন! পৃথিবীর একমাত্র জীবিত ড্রাগন এরাই

তবে শুধু ঘরোয়া প্যাক ব্যবহার করলেই হবে না। বাইরে বেরোনোর আগে মুখে ও গলার পাশাপাশি ঘাড়েও সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

অনেক সময় ঘামের কারণেও দাগ গাঢ় হতে পারে। তাই বাইরে থেকে ফিরে ঘাড় ও গলা ভাল করে পরিষ্কার করুন।

স্নানের সময় লুফা বা স্ক্রাবার দিয়ে খুব জোরে ঘষবেন না, এতে দাগ ওঠার বদলে উল্টে ত্বকের ক্ষতি হতে পারে।

যদি এই দাগ খুব বেশি গাঢ় হয় এবং ঘরোয়া উপায়ে না কমে, তবে পুজোর পর অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ এটি থাইরয়েড বা অন্য কোনও শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে।
পুজোর আর বাকি নেই। এখন থেকেই নিয়ম করে এই যত্নগুলো নিলে অষ্টমীর অঞ্জলি হোক বা নবমীর রাতের ঠাকুর দেখা- আপনার সাজে কোনও খুঁত থাকবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া