রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ২৬Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার এক ৯ বছরের বালককে নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছিল। এক স্থানীয় দৌড় প্রতিযোগিতায় তার সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনায় সকলেই তাজ্জব হয়ে যান। কেড লভেল নামের ওই বালক ৫ কিলোমিটার দৌড়ের জন্য নাম লেখালেও, অজান্তেই ভুল রাস্তায় গিয়ে ১০ কিলোমিটারের পথে দৌড়তে শুরু করে। সকলকে অবাক করে সে শুধু সেই দীর্ঘ পথ সম্পূর্ণই করেনি, বরং প্রথম হয়ে প্রতিযোগিতাও জিতে নেয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন কেডের মা হেদার, ৫ কিলোমিটারের শেষ প্রান্তে ছেলের জন্য অপেক্ষা করছিলেন। নির্দিষ্ট সময়ে কেড না পৌঁছনোয় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ছেলেকে খোঁজাখুঁজিও শুরু করেন। অথচ সেই সময়ে কেড এই সবের কিছুই না জেনে দীর্ঘতর পথেই দৌড়ে চলেছিল।
এক কর্মীর ভুল নির্দেশনার কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কেড লভেল জানায়, "আমি একটু বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু ভাবলাম, 'ঠিক আছে, আমি ওঁর কথাই শুনব।' মনে মনে ঠিক করি, 'আমি দৌড় থামাব না। আমাকে ফিনিশ লাইনে পৌঁছতেই হবে'।"
কেড যখন ১০ কিলোমিটারের একটি সাইনবোর্ড দেখে এবং খেয়াল করে যে তার আশেপাশের সব প্রতিযোগীরা প্রাপ্তবয়স্ক, তখন সে বুঝতে পারে কিছু একটা গোলমাল হয়েছে। এদিকে, ৫ কিলোমিটারের ফিনিশ লাইনে তাঁর মায়ের দুশ্চিন্তা ক্রমে বাড়ছিল। তিনি ভাবছিলেন, "ওর তো এতক্ষণে চলে আসার কথা, হয়তো দৌড় শেষ করতে ওর কষ্ট হচ্ছে।" কেড যেহেতু বেশ দ্রুত দৌড়য়, তাই যে সমস্ত প্রতিযোগী কেডের চেয়ে ধীরে দৌড়য়, তারাও তার আগে পৌঁছে যাচ্ছে দেখে হেদার অবাক হন। তিনি আয়োজক এবং অন্য প্রতিযোগীদের কাছে কেডের খোঁজখবর নিতে শুরু করেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সকলে মিলে তার খোঁজ শুরু করে দেয়।
অবশেষে তিনি এক জন কর্মীর কাছ থেকে জানতে পারেন যে তাঁর ছেলে ৫ কিলোমিটার পথের বদলে ১০ কিলোমিটারের পথ ধরেছে। ফিনিশ লাইনের এই বিভ্রান্তি সম্পর্কে বিন্দুমাত্র না জেনে কেড দৌড়তে থাকে, যদিও সে জানত যে মা তার উপর হয়তো রেগে যাবেন। কেড বলে, "আমি ভেবেছিলাম মা খুব চিন্তা করবে, আর চিন্তা করলেই মা একটু রেগে যায়। তাই আমার মনে হয়েছিল মা দুশ্চিন্তায় থাকবে, এমনকী একটু রাগও করবে আমার উপর।"
হেদার যখন দেখেন কেড ফিনিশ লাইনের দিকে এগিয়ে আসছে, তখন সে কাঁদতে কাঁদতে মা'কে জানায় যে সে ইচ্ছে করে ভুল রাস্তায় যায়নি। তখন মা তাকে উৎসাহ দিয়ে প্রতিযোগিতা শেষ করতে বলেন। জানা গিয়েছে, কেড এর আগে কখনও টানা ১০ কিলোমিটার দৌড়য়নি। তাই দৌড় শেষ করাটাই তার কাছে বড় ব্যাপার ছিল। কিন্তু আয়োজকরা যখন ঘোষণা করেন যে ছোট্ট ছেলেটি মাত্র ৪৮ মিনিট ১৭.৪ সেকেন্ডে দৌড় শেষ করেছে, তখন সকলেই হতবাক হয়ে যান। হেদার জানান, প্রথমে তিনি ভয় পেয়েছিলেন, কিঞ্চিৎ রেগেও গিয়েছিলেন। তবে শেষমেশ যখন জানতে পারেন যে তাঁর ছেলেই প্রতিযোগিতায় জিতেছে, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?