রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

High Court delivered exceptional verdict in a divorce case for wife calling husband a pet rat

লাইফস্টাইল | স্বামীকে ‘পোষা ইঁদুর’ বলা নির্যাতনের সামিল! ডিভোর্স মামলায় স্ত্রীর বিরুদ্ধে যুগান্তকারী রায় হাইকোর্টের

আকাশ দেবনাথ | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: দাম্পত্য কলহে একে অপরকে ডাক নাম ধরে ডাকা বা ব্যঙ্গ-বিদ্রূপ করা নতুন কিছু নয়। কিন্তু সেই মন্তব্য যদি শালীনতার মাত্রা ছাড়ায়, তবে তা বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে। সম্প্রতি এমনই এক মামলায় যুগান্তকারী রায় দিল ছত্তীসগঢ় হাইকোর্ট। বাবা-মায়ের কথা মতো চলায় স্বামীকে ‘পোষা ইঁদুর’ (পালতু চুহা) বলে সম্বোধন করাকে ‘চরম মানসিক নির্যাতন’ হিসাবে চিহ্নিত করে এক মহিলার বিবাহবিচ্ছেদের পক্ষেই রায় দিয়েছে আদালত।
চলতি মাসের ৩ তারিখে ছত্তীসগঢ় হাইকোর্টের বিচারপতি রজনী দুবে এবং বিচারপতি অমিতে্দ্র কিশোর প্রসাদের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। ২০১৯ সালে এক পারিবারিক আদালত স্বামীর প্রতি স্ত্রীর মানসিক নির্যাতন এবং গৃহত্যাগের কারণে তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আপিল করেন স্ত্রী। কিন্তু সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে হাইকোর্ট নিম্ন আদালতের রায়ই বহাল রাখল।

মামলার বিবরণে জানা যায়, স্বামী আদালতে অভিযোগ করেন যে, তাঁর স্ত্রী বিয়ের পর থেকেই তাঁকে বাবা-মায়ের থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তিনি যৌথ পরিবারে মানিয়ে নিতে পারছিলেন না এবং প্রায়শই বাড়ির বয়স্কদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। স্বামী যখন বাবা-মাকে ছেড়ে আলাদা থাকতে অস্বীকার করেন, তখন স্ত্রী তাঁর উপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তাঁকে ‘বাবা-মায়ের পোষা ইঁদুর’ বলে অপমান করেন। স্বামী আদালতে প্রমাণ হিসেবে স্ত্রীর পাঠানো মেসেজ এবং পরিবারের সদস্যদের সাক্ষ্য পেশ করেন। একটি মেসেজে স্ত্রী পরিষ্কার লিখেছিলেন, “তুমি তোমার বাবা-মাকে ছেড়ে আমার সঙ্গে এসে থাকো।”
আরও পড়ুন: স্ত্রীর পিঠ জিভ দিয়ে চেটে দেয় পুরুষ, স্ত্রী যদি পাল্টা লেহন করে, তবেই হয় মিলন! পৃথিবীর একমাত্র জীবিত ড্রাগন এরাই
শুধু তাই নয়, স্বামী আরও অভিযোগ করেন যে, অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর স্ত্রী নিজের ক্ষতি করারও চেষ্টা করেছিলেন। অন্যদিকে, ২০১১ সালে একবার অল্প কিছুদিনের জন্য শ্বশুরবাড়ি ফিরে আসা ছাড়া বাকি সময়টা স্ত্রী বাপের বাড়িতেই থাকতেন, যা আইনত ‘পরিত্যাগ’ (Desertion) হিসাবেই গণ্য হয়।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানায়, ভারতীয় সামাজিক প্রেক্ষাপটে কোনও সঙ্গীকে তাঁর বাবা-মাকে ছেড়ে আসার জন্য জোর করা এক ধরনের মানসিক নির্যাতন। আদালত আরও বলে, স্বামীকে ‘পোষা ইঁদুর’-এর মতো অপমানজনক নামে ডাকা তাঁর আত্মসম্মানে আঘাত করার সামিল, যা নিষ্ঠুরতার পর্যায়ে পড়ে। স্ত্রী নিজের দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য যে আবেদন জানিয়েছিলেন, আদালত তা খারিজ করে দেয়। বেঞ্চের মতে, আবেদনকারী মহিলার নিজের আচরণই তাঁর আবেদনকে দুর্বল করে দিয়েছে।
আরও পড়ুন: স্ত্রীর পিঠ জিভ দিয়ে চেটে দেয় পুরুষ, স্ত্রী যদি পাল্টা লেহন করে, তবেই হয় মিলন! পৃথিবীর একমাত্র জীবিত ড্রাগন এরাই
তবে বিবাহবিচ্ছেদের রায় বহাল রাখলেও স্ত্রীর ভবিষ্যতের কথা ভেবে আদালত স্বামীকে এককালীন ৫ লক্ষ টাকা স্থায়ী খোরপোশ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই রায় দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মানসিক নির্যাতনের সংজ্ঞাটিকে আরও স্পষ্ট করল বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। মুখের কথা বা সামান্য ব্যঙ্গ-বিদ্রূপও যে গভীর মানসিক ক্ষতের সৃষ্টি করতে পারে, এই রায় সেই দিকেই আঙুল তুলল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া