রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বেঙ্গালুরুতে র‍্যাপিডো সফর যেন চলন্ত সিরিয়াল! চালকের ফোনে তোলপাড় জীবন, সফরের মাঝে সিনেমার সাক্ষী যাত্রী

আর্যা ঘটক | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৬Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে এক র‍্যাপিডো সফর সম্প্রতি এক যাত্রীর কাছে আস্ত একটি লাইভ সোপ অপেরার রূপ নিয়েছে। কারণ জানেন? তাঁর ক্যাব চালকের অবিরাম ফোনে কথা বলা। প্রায় এক ঘণ্টার সেই যাত্রাপথে স্পিকারে ওই চালকের জীবনের নানা নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকলেন যাত্রী। প্রেম ভাঙার যন্ত্রণা থেকে শুরু করে আত্মহত্যার হুমকি, প্রতারণার ছক, এমনকী যানজট নিয়ে নালিশ, প্রেমের পরামর্শ- কী ছিল না সেই কথোপকথনে!

 

ঘটনার কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) ওই যাত্রী লিখেছেন, "প্রথমে চালকের এক বন্ধু ফোন করে কাঁদতে কাঁদতে জানায়, সে যেই মেয়েটিকে ভালোবাসে, সেই মেয়ে আসলে অন্য কাউকে ভালোবাসে। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে চায়।"

 

এর পরেই শুরু হয় একের পর এক ফোন কল। ইতিমধ্যেই ভাইরাল হওয়া পোস্টে ওই যাত্রী জানিয়েছেন, এরপর চালক তাঁর অন্য এক বন্ধুকে ফোন করে তাঁর হতাশার কথা শুনে বন্ধুটিকে সব সামলাতে বলেন, যতক্ষণ না তিনি নিজে সেখানে পৌঁছচ্ছেন। পরবর্তীতে আবার অন্য এক জনকে ফোন করে উবের সংক্রান্ত এক জালিয়াতির জেরে কী ভাবে এক জনের আইডি ব্লক হয়ে গিয়েছে, তা নিয়ে আলোচনা করেন। বেঙ্গালুরুর প্রাণকেন্দ্রের যানজট নিয়ে নালিশ জানাতেও ছাড়েননি আর এক বন্ধুকে।

 

নাটকের এখানেই শেষ নয়। কিছুক্ষণ পরেই চালক পুনরায় সেই বন্ধুকে ফোন করে তাঁর খবর নেন। তিনি কোথায় আছেন, তা জানার পাশাপাশি প্রায় মিনিট পাঁচেক ধরে প্রেম এবং সম্পর্ক নিয়ে পরামর্শও দেন। এমনকী গোটা সফরে কী কী ঘটল, তার সম্পূর্ণ বৃত্তান্ত নিজের প্রেমিকাকেও ফোনে জানিয়ে দেন তিনি।

 

পোস্টের শেষে ওই যাত্রী লেখেন, "আমার পরিচিত যে কোনও ব্যক্তির চেয়ে এই মানুষটির সামাজিক জীবন অনেক বেশি আকর্ষণীয়। আমি ওঁকে কী করে বলি যে আমি এখন এই সফর শেষ করতে চাই না?"

 

তবে এক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে শোনা এই কাহিনি নিয়ে নেটদুনিয়ায় ইতিমধ্যেই হাসির রোল উঠেছে। এর পর কী হল, তা জানতে চেয়েছেন অনেকেই।

 

এক জন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "ডাইরেক্ট রাইড বুক করো উসকে সাথ অ্যান্ড শেয়ার নেক্সট আপডেট (ওর সঙ্গে সরাসরি পরবর্তী গাড়ির ব্যবস্থা করে পরের খবর জানান)।" আর এক জন লিখেছেন, "এই কারণেই ভারতে কোনও সাজানো নাটকের প্রয়োজন নেই। রাস্তাই এখানে চিত্রনাট্য লেখে।" অন্য এক জনের মন্তব্য, "আপডেট পুরা দিয়া কিজিয়ে ভাই (ভাই, পুরো আপডেটটা দিন)।"

মন্তব্যে আরও এক ব্যক্তি লিখেছেন, "আমি নিজেও এমন ঘটনার সাক্ষী থেকেছি। রাত ১টা হোক বা দুপুর ১টা, ভোর ৩টে হোক বা বিকেল ৩টে, বেঙ্গালুরুর ক্যাব চালকেরা সব সময়েই কারও না কারও সঙ্গে ফোনে কথা বলেন। বেশ আকর্ষণীয় সামাজিক জীবন তাঁদের।" কয়েক জন নেটিজেন আবার লিখেছেন, "এর পর কী হল? আমরা সেটা জানতে চাই।"

 

কমেন্ট সেকশনে বেঙ্গালুরুর অনেক বাসিন্দা নিজেদের একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাঁদের মতে, গাড়ি চালানোর সময় চালকদের ফোনে কথা বলার দৃশ্য এখানে খুবই সাধারণ। পোস্টটি ইতিমধ্যেই ২২ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া