শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: লেহ শহরের সোনাম নার্বু মেমোরিয়াল হাসপাতালে দাঁড়িয়ে ক্ষোভে ফুঁসছেন পদ্মা দোলকেস। তাঁর ভাই সোনাম চোসফেল—যিনি দীর্ঘদিন ধরে পিঠ ও হাঁটুর সমস্যার চিকিৎসাধীন—তাঁকে লাদাখ পুলিশ নির্বিচারে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
দোলকেস জানান, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) তাঁর ভাই বাড়ি ফেরার পথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (CRPF)-এর জওয়ানরা তাঁকে মাটিতে শুয়ে পড়তে বলে এবং মারধর করে। হাত মাটিতে লেগে নোংরা হয়ে গেলে পুলিশ দাবি করে, চোসফেল নাকি পাথর ছুঁড়ছিলেন। পরদিন (২৫ সেপ্টেম্বর) হাসপাতালে থেকে ফোন আসে—চোসফেল অজ্ঞান হয়ে পড়েছেন এবং তাঁকে ইমারজেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চোসফেল একটি ট্রাভেল এজেন্সি চালান। তিনি লাদাখ পুলিশের হাতে আটক প্রায় ৫০ জনের মধ্যে অন্যতম, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শান্তিপূর্ণ আন্দোলনের সময় হিংসায় জড়িত থাকার। আন্দোলনের মূল দাবি ছিল লাদাখে ষষ্ঠ তফসিলের আওতায় সাংবিধানিক সুরক্ষা ও রাজ্যের মর্যাদা। “হত্যাকারী-ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে, আর আমার ভাইকে ওষুধও দেওয়া হচ্ছে না”—ক্ষোভ প্রকাশ করেন দোলকেস। পুলিশ ও আধা সামরিক বাহিনীর দমন-পীড়নে লেহ শহরে আতঙ্ক ছড়িয়েছে। অন্তত চারজন বেসামরিক মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং প্রায় ১২০ জন আহত—যার মধ্যে ৩৫ জন নিরাপত্তা কর্মীও রয়েছেন।
লাদাখ বার অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ শফি লাসসু বলেন, “অনেক নিরপরাধ মানুষকে শুধু রাস্তায় পাওয়া গিয়েছে বলেই ধরে নিয়ে গেছে পুলিশ। আদালতে তাদের জবাবদিহি করতে হবে। এভাবে দমন করলে পরিস্থিতি আরও খারাপ হবে।” শহরের বহু রাজনৈতিক নেতা ও সিভিল সোসাইটি কর্মী হয় আত্মসমর্পণ করেছেন, নয়তো জেলে বন্দি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাদাখ স্বায়ত্তশাসিত হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের দুই কাউন্সিলর স্মানলা দর্জে নুর্বো ও ফুতসগ স্ট্যানজিন সেপাক পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁদের সঙ্গে আত্মসমর্পণ করেন লাদাখ বৌদ্ধ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাভিন রিগজিন ও এক গ্রাম প্রধান।
আরও পড়ুন: উৎসবের শুরুতেই ভোটমুখী বিহারকে সুখবর দিলেন মোদি, ঘোষণা করলেন ছট পুজো নিয়ে কেন্দ্রের বড় পরিকল্পনা
চলতি গ্রেপ্তারের বিরুদ্ধে লেহ শহরে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে। অনেক পরিবার হাসপাতালে ছুটে আসছে নিখোঁজ আত্মীয়দের খোঁজে। রিগজেন চোসগায়াল নামে এক গাড়িচালক অভিযোগ করেন, তাঁর ভাই সোনাম রিঞ্চেন—একজন শিল্পী—হাসপাতালে আহতদের রক্তদান করার পর ফেরার পথে সিআরপিএফ জওয়ানদের হাতে ধরা পড়েন এবং নির্মমভাবে মারধর খান। “ভাল কাজ করতে গিয়েছিল, তার অপরাধ কোথায়? প্রকৃত দোষীদের শাস্তি দিন, কিন্তু নিরপরাধদের কেন জেলে পুরছেন?”—আক্ষেপ চোসগায়ালের। গণআন্দোলনের কর্মীরা বলছেন, যদি এই দমন না থামে তবে আন্দোলনকারীরা ‘জেল ভরো আন্দোলন’-এ নামতে বাধ্য হবেন।
লেহ শহরের দ্রুক লাদাখ হোটেলের মালিক লবজাং রিঞ্চেন জানান, পুলিশ ও আধা সামরিক বাহিনী বুধবার রাতে তাঁর হোটেলে হানা দেয়। তাঁদের খোঁজ ছিল তাঁর ভাইপো—উপর লেহ ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ফুনসগ স্ট্যানজিন সেপাগের। রিঞ্চেন বলেন, “রাতের বেলা হোটেলের বিদেশি অতিথিদের রুম তল্লাশি করতে চাইছিল তারা। আমি বাধা দিলে আমাকে থানায় ডেকে নিয়ে গিয়ে হুমকি দিল যে বিজেপি কর্মীদের ভরা একটি চার্টার্ড প্লেন আসবে এবং তারা আমার হোটেল ও বাড়ি জ্বালিয়ে দেবে। তখন মনে হচ্ছিল আমি যেন থানায় নয়, বিজেপির দপ্তরে বসে আছি।”
তিনি অভিযোগ করেন, থানায় তাঁকেও মারধর করা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার জেরে লাদাখে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অন্তত দুটি ভবন আগুনে পুড়েছে, একাধিক সরকারি দপ্তরে ভাঙচুর হয়েছে। পদ্মা দোলকেস শেষ কথায় বলেন, “আমি এখনও মাকে বলিনি যে আমার ভাই জেলে। শুনলে হয়তো তিনি আর বাঁচবেন না। ও কোনো ভুল করেনি। যদি ছেড়ে না-ই দেয়, অন্তত আমাকে ওর সঙ্গে দেখা করার সুযোগ দিক।” লাদাখের আন্দোলন—যা প্রথমে শান্তিপূর্ণ দাবিদাওয়ার ভিত্তিতে শুরু হয়েছিল—এখন ক্রমেই এক দমনের মুখোমুখি দাঁড়িয়ে। পুলিশের নির্বিচার গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?