রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৪০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: নিজের জনসভায় সাত ঘণ্টা দেরিতে পৌঁছন অভিনেতা, রাজনীতিক বিজয়। তাতেই ঘটে কেলেঙ্কারি। ক্রমেই বাড়তে থাকে ভিড়। সেই ভিড় সামাল দিতে হিমশিম খায় পুলিশ। যত লোকের অনুমতি নেওয়া হয়েছিল, তার তিনগুণ অনুগামীরা ভিড় জমে সেখানে। তার জেরেই পদপিষ্ট কয়েকশো মানুষ। তামিলনাড়ুতে মৃত্যুমিছিল বাড়ছেই।
গতকাল বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে তামিলনাড়ুর কারুরে। নিহত ২৯ জনের পরিবার পিছু ২০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন বিজয়। পাশাপাশি আহত আরও শতাধিক অনুগামীর চিকিৎসার জন্য দুই লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দলের অ্যাকাউন্ট থেকে বিজয় লেখেন, 'অপূরণীয় ক্ষতি। আমি দুঃখপ্রকাশের কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। বিষাদগ্রস্ত এখনও। আমার ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস কাল দেখেছিলাম, তারপরেই ঘটে দুর্ঘটনা। আর্থিক ক্ষতিপূরণ দিয়েও এই ক্ষতি পূরণ করা সম্ভব না।'
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকালের দুর্ঘটনার পরেই অভিনেতা বিজয়ের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলার আশঙ্কা ছিল। যার জেরে অভিনেতার বাড়িতে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: যৌন লালসার শিকার ১৭ ছাত্রী, পালিয়েও পার পেলেন না দিল্লির 'বাবা', আগ্রার হোটেল থেকে গ্রেপ্তার
প্রসঙ্গত, ভোটমুখী তামিলনাড়ুতে অভিনেতা, রাজনীতিক বিজয়ের জনসভায় ব্যাপক ভিড় হয়েছিল গতকাল। তামিলাগা ভেটরি কাজ়াগম অর্থাৎ টিভিকে দলের প্রতিষ্ঠাতার জনসভায় কাতারে কাতারে ভক্ত, অনুগামীদের ঠাসাঠাসি ভিড়। সেই জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার তামিলনারুর কারুরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, আগামী বছরে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল
বিজয়ের জনসভায় অগণিত অনুগামীদের ভিড় জমেছিল। যা সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ। বেলা যত গড়িয়েছে তত ভিড় জমেছে র্যালিতে। এই জনসভাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। পায়ের তলায় চাপা পড়ে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ৩৯ জনের মধ্যে নয়জন শিশু, ১৭ জন মহিলা রয়েছেন। ওই জনসাভার জন্য সকাল ১০টা থেকে দুপুর তিনটে পর্যন্ত অনুমতি নেওয়া হয়েছিল। আগেই জানানো হয়েছিল বিজয় সাড়ে ১২টার নাগাদ আসবেন। গতকাল বেলা ১১টা থেকেই জনসভায় ভিড় জমতে শুরু করে। অন্যদিকে অভিনেতা বিজয় ওই জনসভায় পৌঁছন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ।
গতকাল আরও অনেকেই পদপিষ্ট হয়ে আহত হয়েছেন। অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন। সকলকেই উদ্ধার করে কারুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ আধিকারিক ডেভিডসন দেবাশির্বথম জানিয়েছেন, শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনসভায় ছয় ঘণ্টা দেরিতে পৌঁছন অভিনেতা বিজয়। ওই জনসভায় ৩০ হাজার মানুষের ভিড় জমেছিল। অতিরিক্ত ভিড়ে অনেকেই মাথা ঘুরিয়ে পড়ে যান। তাতেই ঘটে পদপিষ্টের ঘটনাটি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুর্ঘটনার পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?