রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যৌন লালসার শিকার ১৭ ছাত্রী, পালিয়েও পার পেলেন না দিল্লির 'বাবা', আগ্রার হোটেল থেকে গ্রেপ্তার

পল্লবী ঘোষ | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ১২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দিল্লির নামী আশ্রমে একের পর এক ছাত্রীকে যৌন হেনস্থা, কুপ্রস্তাব, সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে রবিবার ভোররাতে গ্রেপ্তার আশ্রম প্রধান। এদিন ভোররাতে উত্তরপ্রদেশের আগ্রা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লি পুলিশ এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ আগ্রার তাজ গঞ্জের হোটেল ফার্স্ট থেকে অভিযুক্ত পার্থসারথিকে গ্রেপ্তার করা হয়েছে। পালানোর আগে ব্যাঙ্ক থেকে ৬০ লক্ষ টাকা তুলেছিলেন তিনি। 

 

আশ্রমে ছাত্রীদের হোস্টেলে গোপন ক্যামেরা, রাতবিরেতে অশ্লীল মেসেজ, সঙ্গমে লিপ্ত হওয়ার প্রস্তাব। দিল্লির নামী আশ্রমের প্রধান স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর বিরুদ্ধে আরও একগুচ্ছ ভয়ঙ্কর অভিযোগ প্রকাশ্যে এসেছে সম্প্রতি। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছিল, ওই আশ্রমে ছাত্রীদের হোস্টেলে গোপন ক্যামেরা বসিয়েছিলেন তিনি। ছাত্রীদের মধ্যরাতে নিজের ঘরে ডেকে পাঠাতেন। বহুবার সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। 

 

জানা গেছে, একাধিক ছাত্রীকে রাতবিরেতে 'আই লাভ ইউ' মেসেজ পাঠাতেন। বিদেশ সফরে তাঁর সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন আশ্রম প্রধান। এফ আই আর -এ জানা গেছে, এক ছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে তাঁর নাম পরিবর্তনের জন্য জোরাজুরিও করেছিলেন ৬২ বছরের পার্থসারথি। এমনকী প্রেমিকদের সঙ্গে ছাত্রীদের কেমন সম্পর্কে, যৌনতার সময় কন্ডোম ব্যবহার করে কিনা, তাও জিজ্ঞেস করতেন অভিযুক্ত। 

 

একের পর এক ছাত্রীকে যৌন হেনস্থা। কখনও হোয়াটসঅ্যাপে যৌন ইঙ্গিতপূর্ণ অশ্লীল মেসেজ। কখনও প্রকাশ্যে গালিগালাজ। কখনও আবার জোর করে সঙ্গম। লাগাতার শ্লীলতাহানির শিকার হয়ে অবশেষে থানায় ছুটলেন ১৭ জন ছাত্রী। শহরের জনপ্রিয় আশ্রমের প্রধানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তাঁরা। 

 

আরও পড়ুন: রাস্তার ধারে দুই বছরের শিশু, ড্যামের জলে ভাসছে দম্পতির দেহ! বিয়ের কয়েক বছর পর ভয়াবহ ঘটনা

 

খাস রাজধানীতে এক জনপ্রিয় আশ্রমের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন একাধিক মহিলা। দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার জনপ্রিয় আশ্রমের ডিরেক্টর এই 'বাবা'। তাঁর বিরুদ্ধে কমপক্ষে ১৭ জন মহিলা শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্বামী চৈতন্যনন্দ সরস্বতী ওরফে পার্থসারথি শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের প্রধান। তাঁর বিরুদ্ধে একাধিক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। ওই ইনস্টিটিউটে আর্থিকভাবে দুর্বল পরিবারের তরুণীরা ভর্তি হয়েছিলেন পোস্ট গ্রাজুয়েটের জন্য। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, ৩২ জন তরুণী ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। যাদের মধ্যে ১৭ জন তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। তরুণীদের অভিযোগ, স্বামী চৈতন্যনন্দ সরস্বতী প্রায়ই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন। কটুক্তি করতেন তরুণীদের। নিত্যদিন অশ্লীল ভিডিও ও মেসেজ পাঠাতেন ফোনে। পাশাপাশি শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্যেও জোরাজুরি করতেন। 

 

তরুণীদের অভিযোগ, একাধিকবার অভিযুক্ত পার্থসারথির বিরুদ্ধে ইনস্টিটিউটের মহিলা শিক্ষা কর্মীদের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তাঁরাও স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর দাবি মেনে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। অবশেষে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানায় ছাত্রীরা। 

 

পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আশ্রম পরিদর্শন করেছে পুলিশের টিম। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের করার পর থেকেই পার্থসারথি পলাতক। অনেকেই জানিয়েছেন, তাঁকে শেষ দেখা গেছে আগ্রায়। অভিযুক্তের খোঁজেও তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। 

 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই আশ্রমেই স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর নামে একটি গাড়ি দেখা গেছে। যেটিতে ভুয়ো নম্বর ছিল। গাড়িটিও পুলিশ হেফাজতে নিয়েছে। পার্থসারথির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর আশ্রম কর্তৃপক্ষ তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া