শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভোটমুখী তামিলনাড়ুতে অভিনেতা, রাজনীতিক বিজয়ের জনসভায় ব্যাপক ভিড়। তামিলাগা ভেটরি কাজ়াগম অর্থাৎ টিভিকে দলের প্রতিষ্ঠাতার জনসভায় কাতারে কাতারে ভক্ত, অনুগামীদের ভিড়। সেই জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত ৩১ জনের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের তালিকায় রয়েছে শিশুরাও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার তামিলনারুর কারুরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, আগামী বছরে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ বিজয়ের জনসভায় অগণিত অনুগামীদের ভিড় জমেছিল। যা সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ। বেলা যত গড়িয়েছে তত ভিড় জমেছে র্যালিতে। এই জনসভাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। পায়ের তলায় চাপা পড়ে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আরও অনেকেই পদপিষ্ট হয়ে আহত হয়েছেন। অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন। সকলকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ আধিকারিক ডেভিডসন দেবাশির্বথম জানিয়েছেন, শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনসভায় ছয় ঘণ্টা দেরিতে পৌঁছন অভিনেতা বিজয়। ওই জনসভায় ৩০ হাজার মানুষের ভিড় জমেছিল। অতিরিক্ত ভিড়ে অনেকেই মাথা ঘুরিয়ে পড়ে যান। তাতেই ঘটে পদপিষ্টের ঘটনাটি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: ভিড় উপচে পড়ছে প্যান্ডেলে, স্রেফ অসুর তৈরি করেই 'হিট' রাজ্যের এই দুর্গাপুজো
প্রসঙ্গত, চলতি বছরে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) প্রথম শিরোপা জয়ের উদ্যাপন যে ভয়ঙ্কর বিপর্যয়ে পরিণত হবে, তা কেউই কল্পনা করতে পারেনি। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই কিশোর এবং তরুণ। এই দুর্ঘটনার পর থেকেই স্টেডিয়ামের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। কর্ণাটক সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বহু প্রশাসনিক আধিকারিককে অপসারণ করা হয়েছে এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) সচিব ও কোষাধ্যক্ষও পদত্যাগ করেছেন।
জানা গিয়েছে, এই পরিস্থিতিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চিন্নাস্বামী স্টেডিয়াম অন্যত্র সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে এখনই কোনও সিদ্ধান্ত নয়। এমনকি, সরকারের তরফে কোনও আলোচনাও হয়নি এই বিষয়ে। সবদিকে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকার বেঙ্গালুরুর ক্রিকেট স্টেডিয়ামটি আরও নিরাপদ জায়গায় স্থানান্তরের বিষয়ে গুরুত্ব সহকারে ভাবছে’। চিন্নাস্বামীর স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৪০,০০০ হলেও, সেদিন ভিড় ছিল তার দ্বিগুণেরও বেশি। চিন্নাস্বামীর চতুর্দিকে ব্যস্ত রাস্তা, কাবন পার্ক এবং সেনাবাহিনীর ব্যবহৃত জমি রয়েছে।
ফলে সুরক্ষা পরিকাঠামো বা জরুরি প্রস্থানের পথ তৈরি করা সম্ভব নয়। যদিও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর স্টেডিয়াম স্থানান্তর প্রসঙ্গে আলোচনার ঝড় উঠেছে। মূল শহরের আশেপাশেই কয়েকটি জায়গা ইতিমধ্যেই বিকল্প হিসেবে ভাবা হচ্ছে, যেখানে নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা আরও উন্নত করা যাবে। এই ঘটনার প্রেক্ষিতে ক্রীড়া পরিকাঠামোর নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা শুরু হয়েছে বলে সরকার জানিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?