বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৪৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহর থেকে গ্রাম। দিকে দিকে উৎসবের আমেজে গা ভাসিয়েছেন সাধারণ মানুষ। শহর থেকে মফঃস্বলে বনেদি বাড়ির পুজো থেকে বারোয়ারি পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে। এর মাঝেই শান্তির বার্তা নিয়ে হাজির এক পুজো কমিটি।
'যুদ্ধ নয়, শান্তি চাই'। এটাই এবারের পুজোয় বার্তা উত্তর কলকাতার 'আমরা সবাই দুর্গোৎসব কমিটি'র। চলতি বছরে শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছে তারা। কেন শান্তির বার্তা ছড়াতে চাইল পুজোর আবহে? এই পুজো কমিটির সভাপতি ঋত্বিক দাস জানিয়েছেন, 'বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। সাম্প্রতিককালে ভারত সহ একাধিক দেশে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনও বহু দেশে দেশে যুদ্ধ চলছে। এই হিংসা, অস্থিরতা, যুদ্ধের আবহেই আমরা শান্তির বার্তা ছড়াতে চেয়েছি। আমাদের পুজো মণ্ডপে শুধুই হাসিখুশির আবহ।'
আরও পড়ুন: ভিড় উপচে পড়ছে প্যান্ডেলে, স্রেফ অসুর তৈরি করেই 'হিট' রাজ্যের এই দুর্গাপুজো
কার কথা ভেবে পুজো মণ্ডপ তৈরি হয়েছে? বিশ্বজুড়ে এই হিংসার আবহে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার রত্ন গোপাল ভাঁড়ের কথাই স্মরণ করেছেন পুজো কমিটির সদস্যরা। বহু আগে যে শান্তির বাণী গোপাল ভাঁড় ছড়িয়েছিলেন, তারই পুনর্জাগরণ ঘটছে এবারের পুজোয়। সভাপতি ঋত্বিক দাস বলেন, 'এটি আমাদের কমিটির ৬৩ বছরের পুজো। পুরোটাই সাবেকি ধারায় হয়। শান্তি ও আনন্দের জনক ছিলেন গোপাল ভাঁড়। তিনিই ৩০০ বছর আগে শান্তির বার্তা দিয়েছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র যখন যুদ্ধ চেয়েছিলেন, তখন শান্তির বার্তা দিয়েছিলেন গোপাল ভাঁড়। সেই বার্তাকে এবারের থিম করা হয়েছে। গোপাল ভাঁড়কে নিয়ে আনন্দ, হাসির থিম ফুটে উঠেছে আমাদের পুজোয়।'
শনিবার 'আমরা সবাই দুর্গোৎসব কমিটি'র পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় শিল্পমন্ত্রী ড: শশী পাঁজা। তিনি এই পুজো কমিটির চেয়ারম্যান। উদ্বোধনে উপস্থিত ছিলেন শ্রী তারকনাথ চ্যাটার্জি, স্বনামধন্য শিল্পী নচিকেতা চক্রবর্তী এবং ব্লু চিপ প্রজেক্টসের কর্ণধার ঋত্বিক দাস (সভাপতি)। মাননীয় মুখ্যমন্ত্রীর বাণিজ্যকেন্দ্রিক বার্তাকে সম্মান জানিয়ে এই উদ্যোগে যুক্ত হয়েছে বিএনসিসিআই ও কলকাতা কাস্টমস হাউস এজেন্সিস অ্যাসোসিয়েশন।
কীভাবে পৌঁছনো যাবে এই পুজো মণ্ডপে?
উত্তর কলকাতার হেঁদুয়া থেকে গিরিশ পার্ক থানার দিকে এগিয়ে, থানার ঠিক পাশেই 'আমরা সবাই দুর্গোৎসব কমিটি'র পুজো মণ্ডপ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?