সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পুজোয় হিরের মতো চমকাবে ত্বক! দামি ফেসিয়াল নয়, এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা

সোমা মজুমদার | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ০৫Soma Majumder

আজকাল অনিয়ন্ত্রিত জীবনযাপন হোক কিংবা দূষণের বাড়বাড়ন্ত, অল্প বয়সেই ত্বকের সমস্যায় ভোগেন অনেকেই। কারওর রুক্ষ্ম-শুষ্ক ত্বক, কারওর আবার হাজার যত্নেও থাকে না জেল্লা৷ তবে সারা বছর যেমন-তেমনভাবে চলে গেলেও পুজোর সময়ে হারানো জেল্লা ফেরত পেতে চান সকলেই। তাই তো পুজোর আগে জোরকদমে শুরু হয়ে যায় রূপচর্চার কেরামতি। তবে সবসময়ে যে নামীদামি প্রসাধনী ব্যবহার করলেই ফল পাওয়া যায় তেমন নয়। সেক্ষেত্রে একটি ঘরোয়া ক্রিমের উপর ভরসা রাখতে পারেন। যা মাত্র সাত দিন মাখলেই ত্বক থাকবে টানটান, পুজোয় হবেন নজরকাড়া।

৬-৭টি আমন্ড বাদাম ও হাফ কাপ চাল ধুয়ে খানিকটা জলে সারা রাত ভিজিয়ে রাখুন। পরেরদিন বাদাম ও চাল ভেজানো জল সমেত সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিন। খেয়াল রাখবেন, জলের পরিমাণ যেন বেশি না হয়। পরিষ্কার সুতির কাপড় দিয়ে পেষ্ট করা মিশ্রণটি ছেঁকে নিন। এবার এতে এক চামচ অ্যালোভেরা জেল ও কয়েকটি কেশরের টুকরো দিয়ে দিন। খুব ভাল করে মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্রিমটি মুখে মেখে দু'মিনিট ম্যাসাজ করুন। সকালে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দিনের অন্য সময়ে মাখলে ২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। খুব ভাল ফল পেতে সারাদিনে দু'বার ব্যবহার করতে পারেন।

আমন্ডে থাকা ভিটামিন এ,ভিটামিন ই, ভিটামিন বি-৭, এবং জিঙ্কের মতো পুষ্টি উপাদান ত্বককে হাইড্রেট ও ময়শ্চারাইজ করে। ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে আমন্ড। ব্ল্যাকহেডস ও ব্রণ প্রতিরোধেও কার্যকরী এই ড্রাই ফ্রুট।

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বক সম্পর্কিত অনেক সমস্যা দূর করতেও কার্যকর চাল। বিশেষজ্ঞদের মতে, চাল মুখের প্রাকৃতিক আভা বজায় রাখে। এছাড়া কেশরের অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে উজ্জ্বল করে এবং লাবণ্য ফিরিয়ে আনে। এটি ত্বকে মেলানিন তৈরি করে। সঙ্গে কালো দাগ এবং হাইপারপিগমেন্টেশন কমায়।
মনে রাখবেন, চটজলদি জেল্লা আনতে প্রথমেই দরকার নিদিষ্ট সিটিএম রুটিন মেনে চলা। যার জন্যে দিনে দু’বার প্রথমে ক্লিনজারের মাধ্যমে মুখ পরিষ্কার করুন, এরপর লাগান টোনার এবং শেষে ত্বক অনুযায়ী ময়শ্চারাইজার লাগিয়ে নিন। ফেস সিরামও লাগাতে পারেন। এই নিয়মে কয়েকদিনে ফিরে পাবেন ত্বকের হারানো জেল্লা। একইসঙ্গে সকালে বেরনোর ৩০ মিনিট আগে অবশ্যই সানস্ক্রিন লাগান। মেঘলা দিনেও সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। সপ্তাহে একবার এক্সফোলিয়েট করতে ভুলবেন না। ত্বক অনুযায়ী পছন্দের স্ক্রাব ব্যবহার করুন। ত্বকের মৃত কোষ পরিষ্কার হলে ত্বকরন্ধ্রে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছবে। এতেই বাড়বে ত্বকের জেল্লা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া