রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | উৎসবের আবহে ভয়ঙ্কর দুর্ঘটনা, জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, পথেই শেষ ৫ জন

পল্লবী ঘোষ | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৫৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। সঙ্গে সঙ্গে উল্টে যায় সেটি। দুমড়ে মুচড়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার গুরুগ্রামের জাতীয় সড়কে। ভোর সাড়ে চারটে নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। ওই গাড়িতেই ছিলেন ছয়জন সদস্য। যাদের মধ্যে তিনজন মহিলা ও তিনজন পুরুষ। প্রত্যেকেই কাজের সূত্রে উত্তরপ্রদেশ থেকে গুরুগ্রামে এসেছিলেন। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এসইউভি গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে ছয়জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। 

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই দুর্ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। জাতীয় সড়কের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এরপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 

 

আরও পড়ুন: অবৈধ সন্তানকে বিক্রির চেষ্টা, বিফল হয়ে জঙ্গলে ফেলে দিয়েছিলেন মা! মুখে পাথর ভরে খুনের চেষ্টা করেও পার পেল না

 

প্রসঙ্গত, দিন কয়েক আগেই আরও একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল জয়পুরে। আত্মীয়ের শেষকৃত্য সেরে ফিরছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু তাঁদেরও বাড়ি ফেরা হল না। পথেই সব শেষ হল‌। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান দুই পরিবারের মোট সাতজন সদস্য। আহত হয়েছেন অনেকেই। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে জয়পুরে। ওই দুই পরিবারের সদস্যরা হরিদ্বার থেকে ফিরছিলেন। সেদিন তাঁদের এক আত্মীয়র শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি অসুস্থ হয়েই মারা যান। সেই আত্মীয়ের শেষকৃত্যের পরেই বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। 

 

আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর জলমগ্ন রিং রোডের আন্ডারপাসে উল্টে যায় গাড়িটি। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে শিবদাসপুরা থানার অন্তর্গত এলাকায় দুর্ঘটনাটি ঘটেছিল। গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলেই জানা গেছে। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে। তারপর রিং রোডে ১৬ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। 

 

রবিবার ভোররাতে স্থানীয়রা দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি দেখেই পুলিশে খবর দেন‌। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কয়েক ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর গাড়ি ও যাত্রীদের উদ্ধার করা হয়। পুলিশ আধিকারিক সৌরেন্দ্র সাইনি জানিয়েছেন, গাড়ির ভিতরে সাতজন যাত্রীই ঘটনাস্থলে মারা যান। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। মৃতদের মধ্যে দুই নাবালক ছিল। 

 

পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, দুর্ঘটনাটি কখন ঘটেছে, তার সঠিক সময় জানা যায়নি। কয়েক ঘণ্টা পরে স্থানীয় বাসিন্দারা দেখেই পুলিশে খবর পাঠান। পরিবারের সদস্যরা হরিদ্বারে গিয়েছিলেন। সেখান থেকে জয়পুরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। মাঝ পথেই দুর্ঘটনায় সকলের প্রাণ যায়।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া