রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৫ দিন আগেই জন্ম। মায়ের কোলের বদলে তার ঠাঁই হল জঙ্গলের ঝোঁপের মধ্যে। আঠা দিয়ে বন্ধ ঠোঁট। মুখে পাথর ভরা। সেভাবেই ১৫ দিনের সদ্যোজাতকে জঙ্গলে ফেলে রেখে কেউ বা কারা পালিয়ে গেছে। হাড়হিম দৃশ্য দেখে চমকে উঠেছে পুলিশও।
এই ঘটনার দুই দিন পরেই সদ্যোজাত শিশুর মা ও দাদুকে আটক করল পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, সদ্যোজাতর মায়ের অবৈধ সম্পর্কের জেরেই এই শিশুটির জন্ম হয়। সমাজে কুৎসা রটে যাওয়ার ভয়ে গর্ভবতী মেয়েকে নিয়ে বাবা অন্যত্র ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। সেখানেই সদ্যোজাতকে প্রসব করেন তরুণী। এরপরই শিশুটিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল। সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় সদ্যোজাতকে জঙ্গলে ফেলে এসেছিল।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, তরুণীকে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তিনি এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। কয়েক মাসের মধ্যে গর্ভবতী হয়ে পড়েন। তবে সদ্যোজাতকে নিজেদের কাছে রাখতে চাননি। অন্যত্র সন্তান প্রসব করে বিক্রি করে দিতে চেয়েছিলেন। ইতিমধ্যেই সদ্যোজাতর সঙ্গে সকলের ডিএনএ পরীক্ষা করে রিপোর্ট মেলানোর প্রক্রিয়া শুরু করা হবে। অভিযুক্ত যুবকের খোঁজেও তল্লাশি চলছে।
আরও পড়ুন: আর কিছুক্ষণ, কলকাতা সহ এই জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি, পঞ্চমীতেও তুমুল বর্ষণের চরম সতর্কতা
প্রসঙ্গত, গত বুধবার সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানে। পুলিশ সূত্রে জানা গেছে, এই রাজ্যের ভিলওয়াড়া জেলার জঙ্গল থেকে ১৫ দিনের এক সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। তার ঠোঁট বন্ধ করা ছিল আঠা দিয়ে। মুখে পাথর ভরা ছিল। যাতে কোনওভাবেই সদ্যোজাত চিৎকার করে কান্নাকাটি করতে না পারে।
পুলিশের অনুমান, সদ্যোজাতকে খুন করার পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেছে। সদ্যোজাত বেঁচেই আছে। গবাদিপশু নিয়ে এক ব্যক্তি ওই জঙ্গলে গিয়েছিলেন। ফেরার পথেই সদ্যোজাতকে তাঁর চোখে পড়ে। তড়িঘড়ি করে সদ্যোজাতকে উদ্ধার করতেই দেখেন মুখে পাথর ভরা। সেই পাথর বের করেই সদ্যোজাতকে নিয়ে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সদ্যোজাত চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বিজোলিয়া থানার অন্তর্গত এলাকায়। সীতা কুন্ড মন্দিরের সামনের রাস্তার ধারে জঙ্গল থেকে সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় হাসপাতালে সম্প্রতি যতগুলি সন্তান প্রসব করা হয়েছে, সেই তালিকাও খতিয়ে দেখে সদ্যোজাতের পরিবারের হদিশ চালাচ্ছে তারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?