সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কলকাতায় বসে সুদূর আফ্রিকার খাবারের স্বাদ! উৎসবের মরশুমে ‘ফ্লেভারস অফ আফ্রিকা’ তে ঘানার শেফের রান্না চেখে দেখার সুযোগ

নিজস্ব সংবাদদাতা | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪০Soma Majumder

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়-এর হাত ধরে আফ্রিকার ছবি ফুটে উঠেছিল বাঙালির মনে। শঙ্করের দুঃসাহসিক অভিযান মুগ্ধ করেছিল ডাঃ কাজরী মুখোপাধ্যায় ও ডাঃ কল্যাণ কর-কেও। অঘোঘ টানে তাঁরা ছুটে গিয়েছেন সেই মহাদেশে। গভীর আকর্ষণ থেকেই বেশ কয়েক মাস আগে কলকাতায় আত্মপ্রকাশ করেছে 'ফ্লেভারস অফ আফ্রিকা’। আফ্রিকান থিমের এই রেস্তোরাঁতে এবার পেয়ে যাবেন সুদূর ঘানার খ্যাতনামা শেফ রোসির অনন্য স্বাদের বিভিন্ন পদ চেখে দেখার সুযোগ। 

খাবার নিঃসন্দেহে বিভিন্ন সংস্কৃতিকে মেলানোর অন্যতম সহজ মাধ্যম। সেই ভাবনা থেকেই দক্ষিণ কলকাতার মুকুন্দরের 'ফ্লেভারস অফ আফ্রিকা’তে আয়োজন করা হয়েছে বিশেষ আফ্রিকান ‘পপ-আপ ফুড ফেস্টিভ্যাল’-এর। সেখানেই পশ্চিম আফ্রিকার প্রাণবন্ত স্বাদ, মশলাদার স্টু এবং বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার কলকাতার খাদ্যপ্রেমীদের সামনে নতুন রূপে হাজির করেছেন শেফ রোসি। কেবল একটি খাবারের আয়োজন নয়, সাংস্কৃতিক মিলনের এই উদযাপন কলকাতার উৎসবমুখর পরিবেশে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। 

শেফ রোসির ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতামিশ্রিত পদের বিশেষ মেনুতে রয়েছে আফ্রিকার বিভিন্ন জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার। স্যালাডের সঙ্গে জলফ রাইস চিকেন সস ও ফ্রাইড রাইস চিকেন সস । দুটি পদের দামই ৪০০ টাকা। প্লানটেইনের সঙ্গে ফিশ সস (দাম ৩৫০ টাকা, গোট মিট স্টু-র সঙ্গে প্লেইন রাইস মেষের মাংসের স্টুর সঙ্গে (দাম ৪৫০ টাকা), ক্রাঞ্চি নাইজেরিয়ান চিন-চিন (১০০টাকা)।  

গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই আয়োজন। যা চলবে প্রতি শনিবার ও রবিবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত। অর্থাৎ চাইনিজ, মোঘলাই কিংবা কন্টিনেন্টালের থেকে খানিকটা স্বাদ বদল করতে পুজোর মরশুমে ঢুঁ মারতেই পারেন কলকাতার আফ্রিকান রেস্তোরাঁয়। 

এপ্রসঙ্গে ডঃ কেল্যান কর এবং ডঃ কজারি মুখার্জী বলেন, “আমাদের লক্ষ্য সবসময়ই ছিল কলকাতাকে এমন রান্না এবং সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো যা শহরে নতুন। শেফ রোসির পপ-আপ কেবল একটি ফুড ফেস্টিভ্যাল নয়, আফ্রিকা ও ভারতের মধ্যে একটি সেতু, যা স্বাদের মাধ্যমে বৈচিত্র্য উদযাপনের সুযোগ এনেছে। খাবারের যে কোনও সীমা নেই তা প্রমাণ করেছে এই উদ্যোগ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া